গান গাইতে উঠেই বিদ্যুতের ঝটকা! ছিটকে গেলো অরণ্য! প্রাক্তনকে শাস্তি দিতে ম’রণ ফাঁদ অহনার! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা শুরু থেকেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, প্রতিযোগী হিসেবে অরণ্যর নাম আবারও ফুলকি এন্ট্রি করিয়ে দেয়। ওদিকে অহনা অরন্যের সাথে মন্ত্রী ফুলকিকে দেখে তো অবাক হয়ে যায়। তার বন্ধু অনেক রকম বাজে ইঙ্গিত করতে থাকে অরণ্য এবং ফুলকিকে একসাথে দেখে। অরণ্যকে তার প্রাক্তন আবারো অপমান করতে শুরু করে। তার দুর্বলতা নিয়ে কথা বলে। কিন্তু অরণ্য যে আগের মতন নেই এখন রোহিতের হার্ট পেয়েছে সেটা তো জানতো না অহনা। এরপর হঠাৎ অহনাকে কতগুলো গুন্ডা বিরক্ত করতে এলে অরণ্য তাদের মেরে একেবারে শুইয়ে দেয়। আর সেটা দেখে অবাক হয়ে যায় অহনা। আর ঠিক করে ফুলকিকে সরিয়ে আবারো নিজের জায়গা পাকাপোক্ত করতে হবে অরণ্যর জীবনে।

এদিকে অরণ্য অহনার মুখোমুখি হয়ে আবারো দুর্বল হয়ে পড়েছে। তার বারবার সেই অপমানের কথা মনে পড়ে যাচ্ছে। তাই জন্য সে ভীষণই মন মরা হয়ে গিয়েছে। এদিকে লাবণ্য, পিয়াল কেউই বুঝতে পারে না অরণ্যর কি হয়েছে। তার পরে ফুলকি এসে জানায় অরণ্য নিজের প্রাক্তনের মুখোমুখি হয়ে আবারো পিছিয়ে পড়েছে। সকলেই অরণ্যের প্রাক্তনের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর অরণ্য নিজেই সবটা বলে।
আর অরণ্য বারবার একই কথা ভেবে ভেঙে পড়ছে দেখে ফুলকি বকাঝকা শুরু করে। তার মনে সাহস যোগানোর জন্য তাকে শাসন করে। অরণ্য ফুলকির বকাঝকা খেয়ে আবার মনে সাহস যোগায় এবং পরের দিন কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। পরের দিন সঠিক সময় ফুলকির সাথে পিয়াল, তমাল সকলেই যায় অরণ্যকে সাপোর্ট করতে।
আরও পড়ুনঃ ‘তুমি কি জানো পীযূষ দা তোমায় আজও ভুলতে পারিনি…’- অভিনেতা পীযূষ গাঙ্গুলীর মৃ’ত্যুবার্ষিকীতে অভিনেত্রীর স্মৃতিচারণ! সেই দিনগুলোর কথা মনে পড়তেই চোখে জল অপরাজিতা আঢ্যর?
এদিকে অরণ্যকে এতদিন পর অন্যভাবে দেখে তো অহনা ইচ্ছে করেই তার সাথে কথা বলতে আসে। জানায় সে অনেক বদলে গিয়েছে কিভাবে তার এই পরিবর্তন হলো ফুলকির সাথেই বা তার কিসের সম্পর্ক। অরণ্য নিজের প্রাক্তনের কোন কথার উত্তর দিতে চায় না এড়িয়ে যায়। আর ওদিকে ফুলকি তো অরণ্যকে অহনার সাথে কথা বলতে দেখে রেগে আগুন। লাবণ্য আবার সেই নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। এরপর অরণ্য অহনা দুজনেই কম্পিটিশনে সমান সমান ফলাফল করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। অরন্যর অসাধারণ পারফরম্যান্স দেখে বাকি প্রতিযোগিরা বেশ চাপে পড়ে গিয়েছে। এদিকে অরণ্যকে হারানোর তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

