ছদ্মবেশী রুদ্রর ফাঁদে ফুলকি! রাজনীতিতে নেমে ভোটে দাঁড়াতেই নেমে এলো সর্বনাশ! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। ছোট রাণীর সমস্ত জারিজুরি ফাঁস করে দিয়েছে ফুলকি। ছোট রাণী এখন যাবজ্জীবন কারাদন্ডে সাজা পাচ্ছে। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, বিচারক সবদিক বিবেচনা করে ছোট রাণীকে যাবজ্জীবন কারাদণ্ডের দন্ডিত করে। অবশেষে দীর্ঘ লড়াই যেতে ফুলকি, এবারে স্টেটের দায়িত্ব তার কাঁধে। এদিকে ছোট রাণীর যাবজ্জীবনের পর ফুলকি প্রেস কনফারেন্সে বসে সকলকে কথা দেয় এবার থেকে স্টেটের মানুষের যত্নে সে নিজে করবে। যাতে তাদের কোন অসুবিধা না হয় সেটা ফুলকি নিজে দেখবে। আর ঠিক তখনই বিরোধীদলের এক নেত্রী এসে হাজির হয় ফুলকিকে শুভেচ্ছা বার্তা জানাতে।

বিপরীত দলের জননেত্রী সুনন্দা দেবীকে দেখে তো সকলেই অবাক। কেউ বুঝতে পারছি না কোন উদ্দেশ্যে তিনি এসেছেন রাজবাড়িতে। তিনি একটি ফুলের তোড়া দিয়ে ফুলকিকে শুভেচ্ছা বার্তা জানায় এবং ফুলকিকে বলে তার সঙ্গে আলাদা করে কিছু কথা আছে। ফুলকি একটু ঘাবড়ে যায়, এরপরে ছোট রাণীর অফিসে গিয়ে দুজনে কথা বলতে থাকে। সুনন্দা দেবী জানান তিনি ফুলকিকে নিজের দলে চান। ফুলকির মতন সৎ সাহসী লোকজনই তার দলের জন্য প্রয়োজন। তিনি অনেকদিন ধরে তার রাজনীতির দল একা সামলাচ্ছেন, মানুষের জন্য লড়াই করছেন। কিন্তু এবার ফুলকির মত কাউকে তিনি পাশে চাইছেন।
ফুলকি প্রথমে ইতস্তত করতে থাকে কি বলবে। কারণ রাজনীতি করতে সে আসেনি সে মানুষের ভালো করবে তাদের সুরক্ষা দেবে এটাই তার কাজ রাজনীতি সে বোঝেনা। মানুষের সেবা যাতে সরাসরি ভাবে করতে পারে তার জন্যই সুনন্দা দেবী ফুলকির কাছে এমন প্রস্তাব নিয়ে এসেছে। এদিকে লাবণ্য ধানু সকলেই ওই ভদ্রমহিলাকে ভালোমতো চেনেন লাবণ্য তার সঙ্গে এসে কথা বলতে থাকে। সুনন্দা দেবী লাবণ্যকে জানায় তিনি ফুলকিকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য বলছেন কিন্তু ফুলকি রাজি হচ্ছে না। লাবণ্য তখন জানায় ফুলকির যখন যেটা ঠিক মনে হয় তখন ও সেটাই করে না হলে কেউ ওকে জোর করে কিছু করাতে পারে না। এফ সুনন্দা দেবী জানিয়ে যান তিনি সেই দিনটার অপেক্ষায় থাকবেন।
আরও পড়ুনঃ সব্যসাচীর বিরুদ্ধে সাংবাদিকতায় নামলেন সুস্মিতা! প্রাক্তন স্বামীকে জবাব দিতে এবার ক্যামেরার সামনে অভিনেত্রী?
ওইদিকে ছোট রাণীর যে দল ছিল সেই দলের বাকি সদস্যরা পড়েছে বিপাকে। ছোট রাণীর সমস্ত বেআইনি কাজ বন্ধ হয়ে গেছে, তাদের সেই টাকাতেই চলতো। এখন তারা পড়েছে মহা বিপদে। কেউ এখন তাদেরকে বিশ্বাস করবে না, কেউ কাজ দেবে না। ওদিকে ফুলকিকে কিভাবে আটকানো যায় সেই নিয়ে ভাবার চিন্তা করছে তারা। কারণ তারা ইতিমধ্যেই জানতে পেরেছে বিরোধী দলের দলনেত্রী সুনন্দা দেবী ফুলকির সাথে দেখা করতে গিয়েছিল এবং তারা ভালোমতোই জানে ফুলকিকে দলে নেওয়ার জন্যই সে গিয়েছিল রাজবাড়িতে। তারপরেই ওই দলের একজন রুদ্র সাথে যোগাযোগ করে তাদের দলে যোগ দিতে বলে তবে ছদ্মবেশে কারণ খাতায়-কলমে রোদে এখন সকলের কাছে মৃত। তাই ছদ্মবেশে রুদ্রকে ফুলকির ক্ষতি করতে হবে করতে পারলে আর কিছু চায়না। সেও রাজি হয়ে যায়।
অন্যদিকে ফুলকি সরাসরি রাস্তায় নেমে রাজমহল এলাকার সকলের সুবিধা অসুবিধার কথা জানতে চায়। একটি লেটার বক্স বানায়, সেখানেই প্রত্যেক মানুষ নিজেদের অসুবিধার কথা জানাবে ফুলকিকে। ফুলকির এই উদ্যোগে রাজমহল এলাকার সকল মানুষ উপকৃত হবে, প্রত্যেককে তার এই উদ্যোগে বেশ খুশি হয়। যদিও অনেকেই সন্দেহ করে ফুলকিকে। কারণ ছোট রাণী যা ক্ষতি করেছে তারপর রাজমহলের কাউকে চট করে তারা বিশ্বাস করতে পারছে না। এদিকে সুনন্দা দেবীর প্রস্তাবে রাজি হয়ে যায় ফুলকি। ঠিক করে নেয় এবার থেকে রাজমহলের সকলের দায়িত্ব নেবে সে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

