টিকলো না শিনার চালাকি! রোহিতকে উদ্ধার করতে পৌঁছে গেল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি রোহিতকে ঘরে আটকে রাখতে চায়। কিন্তু ফুলকির এই ছেলেমানুষিগুলো মেনে নিতে পারে না রোহিত। এদিকে পরের দিন বড় করে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয় রাজমহলে। সব ভুলে রোহিত ফুলকিরা সকলেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে মেতে ওঠে। কিন্তু রোহিত এখনো ফুলকির উপর রেগে আছে। কিন্তু ফুলকি রোহিতকে বোঝাতে পারছে না তার মনে ঠিক কি চলছে।

Abhishek Bose

ওদিকে হঠাৎ করেই পুজোর জায়গায় রোহিত একটা টিকটিক শব্দ শুনতে পায়। আর সেই শব্দ শুনেই রোহিত খুঁজতে থাকে আওয়াজটা কোথা থেকে আসছে। আওয়াজটা শুনে তো তার মনে ভয় ধরে যায় কারণ বোম সেটিং করার পর যেমন আওয়াজ শোনা যায় তেমনি আওয়াজ শুনতে পাচ্ছিল রোহিত। সঙ্গে সঙ্গে রোহিত অংশুকে ডেকে চারিদিক সার্চ করায়। অনেক খোঁজার পরও বোম খুঁজে পাওয়া যায় না। তবে সবাইকে রক্ষা করার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ফুলকি, লাবণ্য কেউই তো বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। কিন্তু পড়ে যখন সকলেই বোমার টিকটিক শব্দ শুনতে পায় সকলেই ব্যস্ত হয়ে পড়ে, চারিদিকে হুড়োহুড়ি লেগে যায়।

আর এদিকে এই সমস্ত হুড়োহুড়ির মাঝে রোহিতকে কোথাও খুঁজে পায় না ফুলকি। হঠাৎ করেই রোহিতের খোঁজ করতে শুরু করে চারিদিকে। কিন্তু কোথাও দেখতে পায় না। এদিকে তমাল পিয়াল এসে জানায় তারা রোহিতকে কোথাও দেখতে পাচ্ছে না। আসলে রোহিতকে ততক্ষণে নিজের সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছে শিনা। শিনা যেমনটা বলেছিল ৩০ তারিখে সে রোহিতকে বিয়ে করবে ঠিক তেমনটাই করতে যাচ্ছে। রোহিতকে ঠিক রাজমহল থেকে কখন বের করে নিয়েছে কেউই টের পায়নি।

আরও পড়ুনঃ জীবনের কঠিন সত্যের মুখোমুখি পারুল! নায়িকার আত্মবিশ্বাস ভাঙতে শাশুড়ির সঙ্গে হাত মেলালো টগর! মনের জোর হয়ে পারুলের পাশে দাঁড়ালো রায়ান!

আসলে যখন রোহিত সকলকে বোমার হাত থেকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছিল তখনই তাকে অজ্ঞান করে শিনার লোকজন তুলে নিয়ে যায়। এদিকে তার কিছুক্ষণ পর শিনা ফোন করে ফুলকিকে চ্যালেঞ্জ করে আগামীকালই রোহিতের সঙ্গে তার বিয়ে হবে। ফুলকি তো কান্নাকাটি করতে শুরু করে। অংশকে সবটা জানায়। সমস্ত ঘটনা শুনে অংশ এবং পুলিশের বাকি লোকজন শিনার বাড়ি তল্লাশি করতে যায়। সেখানে ফুলকিও যায় তাদের সাথে, কিন্তু রোহিত সেখানে নেই। অংশু কি কথা দেয় যেভাবেই হোক তারা রোহিতকে খুঁজে বার করবে। কিন্তু ফুলকির মন কিছুতেই মানছে না, সে ভাবতে থাকে শিনা কোথায় নিয়ে যেতে পারে রোহিতকে। তারপরই মনে পড়ে শিনা বলেছিল কলকাতার গেমস ভিলাতে রোহিতকে বিয়ে করবে শিনা। তাই এতটুকু সময় নষ্ট না করে ফুলকি বেরিয়ে পরে। আর ফুলকির সন্দেহই ঠিক হয়। কলকাতার গেমস ভিলাতে রোহিতকে আটকে রেখেছিল শিনা। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button