জীবনের কঠিন সত্যের মুখোমুখি পারুল! নায়িকার আত্মবিশ্বাস ভাঙতে শাশুড়ির সঙ্গে হাত মেলালো টগর! মনের জোর হয়ে পারুলের পাশে দাঁড়ালো রায়ান!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে মল্লারকে এক রকম ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করেছে টগর। টগরকে প্রাণে বাঁচাতে মল্লার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলে আর এটাই হল মল্লারের বড় ভুল। মল্লার বিয়েটা মন থেকে করেনি আর মল্লারের মা টগরকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেয়নি। যা নিয়ে অনেক অশান্তি ঝগড়া ঝামেলা চলেছে বসু বাড়িতে। যদিও জোর করে বসু বাড়িতে ঢুকে পড়েছে টগর।

এদিকে টগর আর পারুলের মধ্যে যে সম্পর্ক খুব একটা ভালো নয় সেটা বুঝতে পেরেছে রায়ানের মা। তাই টগরকে দিয়েই পারুলের সর্বনাশ করার ফন্দি আঁটছেন। টগরের সাথে হাত মিলিয়েই এবারে পারুলের বড় সর্বনাশ করে দিল রায়ানের মা। প্রকাশ্যে এলো দুর্ধর্ষ প্রোমো ভিডিও। যা দেখে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

আরও পড়ুনঃ ‘প্রধান চরিত্রে অভিনয় করার মত চেহারা ওর নেই, ভবিষ্যতেও হবে না…’- নিজের মেয়ের চেহারা নিয়ে একি বললেন সুদীপ্তা চক্রবর্তী!

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে পারুল এবং রায়ান পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত। সেইসময় বাড়িতে দুই মেয়েকে দেখতে এসেছে পারুলের বাবা। পারুল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবার থেকে আশীর্বাদ নিতে যাবে ঠিক সেই সময় টগর জানায় যার থেকে পারুল আশীর্বাদ নিচ্ছে সে তার আসল বাবা নয়। এই কথা শুনে প্রথমে বিশ্বাস হয় না তার। এরপরে তার বাবার চোখের জলে বলে দেয় টগর যা বলছে সত্যি। একথা শুনে তো পারুল ভেঙে পড়ে। রায়ানের মা বলে পারুল তাহলে কোন পরিচয়ে এই বাড়িতে থাকবে? পারুলের জন্ম পরিচয় কোন ঠিক নেই। তখন রায়ান পারুলের পাশে এসে দাঁড়ায়। তাকে মনের জোর দিয়ে বলে মানুষের পরিচয় তার জন্মে নয় তার কর্মে। এই বলে পারুলের হাত ধরে পরীক্ষা দিতে নিয়ে যায়। আরও রায়ানের কথায় ভরসা পেতে পারুল পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আর এই প্রোমো দেখে তো দর্শক ভীষণ খুশি। আগামী পর্বগুলি দেখার জন্য অপেক্ষা করছেন সকলে।

https://www.facebook.com/share/v/1PiK4ZGU48/

 

Back to top button