ফুলকির ভিতরে বেড়ে উঠছে ছোট একটা প্রাণ! মা হতে চলেছে রাজকুমারী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিনা জানায় তাকে অভিরূপ সামন্ত এসব করতে বলেছে, অভিরূপ তাকে গোটা প্ল্যান বলে দিয়েছে। অভিরূপের নাম শুনে তো ফুলকি নিজের মাথা ঠিক রাখতে পারেনা। ছুটে বেরিয়ে আসে সেখান থেকে। পরের দিন সকালে ছোট রাজকুমারকে বোমা দিয়ে বেঁধে ভয় দেখায় ফুলকি। অভিরূপ কোথায় আছে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলে। প্রথমে ছোট রাজকুমার বলতে না চাইলেও বোমার ভয়ে পড়ে বলে দেয়।

আর ফুলকির যখন একবার মাথার তার কেটে গেছে তখন এত সহজে সেটা ঠিক হবার না। আর ওদিকে অভিরূপ সামন্ত বাড়িতে বসে আয়েশ করে মদ্যপান করছে। একেবারে আরাম করে বিলাসিতা করছে। তারপর ফুলকি গিয়ে হাজির হয় অভিরূপের বাড়িতে। ফুলকি বক্সিং গ্লাভস নিয়ে গিয়েছিল আর সেই গ্লাভস পড়ে অভিরূপের উপর আক্রমণ করে। অভিরূপ ফুলকির ঘুষির সামনে টিকতে পারে না। রোহিতরাও সঙ্গে সঙ্গে ছুটে আসে ফুলকিকে আটকানোর জন্য। আর সাথে আসে অংশু।
তারপর অংশু নিজে নিয়ে যায় অভিরূপকে হাসপাতালে। কিন্তু ফুলকির তো কিছুতেই রাগ কমছে না। একেবারে তার কান মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এমন অবস্থায় ফুলকি সমানে ঘুসি মেরে যাচ্ছে বক্সিং পাঞ্চে। তারপর সবাই এসে ফুলকিকে নানান রকম ভাবে শান্ত করার চেষ্টা করে। কেউ ফুলকিকে কাচের ফ্লাওয়ার ভাস ভাঙতে বলে, কেউ আবার ফুলকির জন্য এক হাড়ি রসগোল্লা এনে দেয়। কিন্তু কোন কিছু করে ফুলকির মাথা ঠান্ডা হয় না। অভিরূপের মুখ ভেঙ্গে দিতে পারলে তার শান্তি হতো।
আরও পড়ুনঃ “লেডি শব্দটি বাতিল করা উচিত…”- লেডি বলাতেই আপত্তি! শুভশ্রী লেডি সুপারস্টার কেন? প্রশ্ন তুললেন অরিত্র!
তখন তমাল রোহিতকে একটা বুদ্ধি দেয় ফুলকিকে শান্ত করার জন্য। প্রথমে তো রোহিত তমালের এই প্ল্যানে কিছুতেই রাজি হচ্ছিল না কোনভাবেই। সে তো তমালের বুদ্ধি মত কাজ করতে চাইছিল না। কিন্তু সকলে জোর করে আর ফুলকির অবস্থা দেখে রোহিত বাধ্য হয় সকলের সামনে ফুলকিকে চুমু খেতে। ফুলকি ভাবতে পারেনি রোহিত এটা করবে। আর তারপরই ফুলকির সমস্ত রাগ গলে জল হয়ে যায়। তারপর ফুলকি এবং রোহিতের মধ্যে সুন্দর মুহূর্ত তৈরি হয়। তারা একে অপরের কাছাকাছি আসে। রোহিত পরের দিন সুখবর দিতে আসে ফুলকিকে। তাদের শীঘ্রই নবাবগঞ্জ যেতে হবে, কারণ ফুলকির ভিতরে আরো একটা ছোট্ট ফুলকি বেড়ে উঠছে।

