নিজেই এবারে দুর্গা পুজোর উদ্যোগ নিলো ফুলকি! রাজমহলে ধুমধাম করে আয়োজন হলো দুর্গাপুজো!

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ছোট রাণী রাজমহলে ফিরে আবারো নিজের প্রভাব খাটাতে থাকে। নিজে এভাবে ফিরে আসবে সেটা কেউই কল্পনা করেনি। ছোট রাণীকে দেখে ছোট রাজা বা আদিত্য কেউই খুশি হয়নি। এমন কি ছোট রাণীর কাছে এই খবরটাও পৌঁছে গিয়েছে যে ফুলকি নিখোঁজ। তাই জন্য সে আবার তার সাম্রাজ্য বিস্তার করছে। রাজমহলের সব সম্পত্তি নিজের দখলে করে নিচ্ছে। পাশাপাশি ফুলকি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বড় রাজা, বড় রাণী এবং ধানুকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 27 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২৭ সেপ্টেম্বর এপিসোড

ধানু সঙ্গে সঙ্গে ফোন করে লাবন্যকে সব ঘটনা জানায়। সমস্ত কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না ফুলকি। ছোট রাণী তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে রাজমহলে নিজের ইচ্ছে মতন দুর্গাপূজা করছে এ সমস্ত শুনে ফুলকির ভীষণ রাগ হয়। তাই সকলকে জানায় এখন আর গা ঢাকা দিয়ে থাকলে চলবে না। এবারে সামনে আসতেই হবে না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এদিকে ছোট রাণী নিশ্চিন্তে আছে ফুলকি নিখোঁজ এখনই সময় রাজমহলে জাঁকিয়ে বসার। কিন্তু ফুলকি এসে তখনই তার সামনে দাঁড়ায়। আর জানায় ফুলকি থাকতে ছোট রাণীর কোন অসৎ উদ্দেশ্য পূরণ হবে না। ছোট রাণী বুঝতে পারে না ফুলকি আবার কি করে ফিরে এলো, তাহলে সবটাই ফুলকির চাল।

ফুলকি এসেই প্রথমে ছোট রাণীর কাছে জবাব চায় কেন রাজমহলে তার অনুমতি ছাড়া পুজো হচ্ছে। যেখানে রোহিত মারা গিয়েছে এমন একটা পরিস্থিতি সেখানে কোন সাহসে ছোট রাণী পুজো করে। আর এই রাজমহলে ফুলকির অধিকার। এই রাজমহলের সবকিছুর উপরে কি হবে না হবে সে ঠিক করবে। ছোট রাণী তো ফুলকিকে আর সহ্য করতে পারছে না। ফুলকির উপর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একেবারে মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ বসু বাড়িতে দুর্গাপুজো করার প্রস্তাব দিল পারুল! পারুলের আবদার শুনে বিরাট পদক্ষেপ নিলেন দাদু!

বড় রাণী বলেন মায়ের মূর্তি যখন একবার বাড়িতে চলে এসেছে তখন পুজো না করলে অমঙ্গল হবে সকলের। কিন্তু ফুলকি এসব নিয়ে ভাবনা চিন্তাই করতে চাইছে না। কারণ নবাবগঞ্জের বাড়িতেও রোহিত নিজে ধুমধাম আয়োজনে দুর্গা পুজো করতো, সেখানে কিছুদিন আগে রোহিত মারা গিয়েছে। ফুলকির কাছে এটা খুবই মন খারাপের মুহূর্ত। ওইদিকে কিভাবে ফুলকিকে শেষ করা যায় সেই ছক তৈরি করছে ছোট রাণী। ছোট রাজকুমারকে জানায় ফুলকিকে বিজয়া দশমীর দিন মা দুর্গার সাথে বিসর্জন দেবেন তিনি। এদিকে পরের দিন ফুলকি নিজেই ঢাক বাজিয়ে পুজোর আয়োজন শুরু করে দেয়। আর সবাইকে হাসিমুখে হৈ হুল্লোড় করতে বলে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button