রাজমহলে ফিরলো ছোট রাণী! ফুলকির মিথ্যে মৃ’ত্যুতে ভীষণ খুশি সে! এবার আড়াল থেকেই যুদ্ধ করবে ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি যে হাল ছেড়ে দেবে না ছদ্মবেশে আসবে রুদ্রকে ধরতে সেটা আগে থেকেই আন্দাজ করেছিল রুদ্র। আর অরণ্য, পিয়াল যখন আশ্রমের বাইরে নজর রাখছিল তখন রিকির লোকও তাদের উপর নজর রাখছিল। এরপর রুদ্র নিজে ফুলকির সাথে একান্তে বোঝাপড়া করে নিতে চায়। এদিকে ধস্তাধস্তির সময় ফুলকির হাত থেকে ফোন পড়ে গিয়েছিল। কিন্তু নিজের বুদ্ধি খাঁটিয়ে ঠিক ওই ফোনের রেকর্ডার অন করে নেয় ফুলকি। রুদ্রর সমস্ত স্বীকারোক্তি সেখানে বন্দী হয়। ফুলকির এলোপাথারি ঘুসি চালায় রুদ্রর উপর হামলা করে। কিন্তু কোন লাভ হয় না। রিকি পেছন থেকে এসে অজ্ঞান করে দেয় ফুলকিকে।

শেষ রক্ষা হয় না। রুদ্র হঠাৎ দেখে ফেলে মাটিতে ফুলকির ফোনে রেকর্ড অন করা রুদ্র সঙ্গে সঙ্গে সেই ফোন নিয়ে নেয়। রিকিকে বলে তাদের আশ্রমের বাইরেই জ্যান্ত কবর দেবে ফুলকিকে সেই ব্যবস্থা করতে। সেই মত মাটি খোড়াখুড়ি করে ফুলকিকে নিয়ে যাওয়া হয়। ওদিকে বাইরে অরণ্য অনেকক্ষণ ধরেই ফুলকির জন্য অপেক্ষা করছিল। ফুলকির দেরি হচ্ছে দেখে তারও চিন্তা হচ্ছে। তাই বাধ্য হয়ে আশ্রমের ভেতরে ঢুকে রান্নার মাসির খোঁজ করতে থাকে। আশ্রমের দুই শিষ্য জানায় রান্নার মাসি অনেকক্ষণ হলো চলে গিয়েছে। একথা শুনে তো আরো চিন্তা বাড়ে অরণ্যর।
এরপর অরণ্য কোন মতে আশ্রমের পাঁচিল টোপকে ভেতরে ঢোকে। আর তখনই দেখতে পায় আশ্রমের পেছনে মাটি খোড়া হচ্ছে। ফুলকিকে অজ্ঞান করে তাকে মাটি চাপা দিয়ে দেয় তারা। সেটা আড়াল থেকে দেখে নেয় অরণ্য। সঙ্গে সঙ্গে অরণ্য আসে সেই মাটি খুঁড়ে ফুলকিকে সেখান থেকে উদ্ধার করে আবারো যেমন ভাবে মাটি চাপা দেওয়া ছিল তেমনটাই দিয়ে দেয় যাতে কারোর সন্দেহ না হয়। তারপর সেখান থেকে ফুলকিকে কোনো রকমে বের করে এনে অংশুকে ফোন করে সবটা জানায়। অংশু তো সব শুনে অবাক হয়ে যায় রীতিমত। আর অরণ্যকে জানিয়ে দেয় ফুলকির জন্য এখন নবাবগঞ্জ একেবারে সুরক্ষিত নয়, আশেপাশে শত্রু রয়েছে তাই ফুলকিকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। অরণ্য তখন জানায় ফুলকিকে তার সাথে করে তার কলকাতার বাড়িতে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ অন্য মেয়ের গলায় মালা দিচ্ছে নতুন! প্রোমো প্রকাশ পেতেই টিআরপি তলানিতে! আবেগ নিয়ে খেলছে ধারাবাহিক দাবি দর্শকদের!
এই কথা শুনে অংশু কিছুটা নিশ্চিত হয়। এদিকে অংশু রুদ্রকে গ্রেপ্তার করার ব্যবস্থা করে। আর ফুলকির খবর কাউকে জানাতে না করে। সবাই জানবে ফুলকি মৃত। ওদিকে রাজমহলে সকলে তো ফুলকির জন্য চিন্তা করতে থাকে। আর ঠিক সেইসময় রাজমহলে ফিরে আসেন ছোট রাণী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

