‘ইস, একে মৃণালদা নেওয়ার কথা ভাবছে! কিভাবে?’- মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই ছবিতে অভিনয়ে নারাজ! চেহারা দেখেই নাক কুঁচকে ছিলেন মমতা শঙ্কর!

ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে নানার বিতর্কমূলক পোস্ট-এ নাম উঠে আসে জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্করের (Mamata Shankar)। মেট্রো স্টেশনে দুই যুবক যুবতীর চুমু খাওয়া থেকে শুরু করে মেয়েদের ছোট পোশাক, ব্লাউজ ছাড়া শাড়ি পরার ধরন এমনকি মাসিক ঋতুচক্র স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়েও নানান রকমের বিতর্কমূলক মন্তব্য করেছেন তিনি।
আরও নানান কারণে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। নিজের এই সমস্ত মন্তব্যের কারণে একাধিকবার কটাক্ষ সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়াতে কোন বিতর্কমূলক আলোচনা হবে আর সেখানে মমতা শঙ্করের নাম উঠে আসবে না এটা সত্যিই অসম্ভব। যখনই কোন বিতর্কমূলক আলোচনা হয়েছে বারবার উঠে এসেছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করের নাম।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। ১৯৭৫ সালে প্রথম মমতা শঙ্কর আর মিঠুন চক্রবর্তী একসঙ্গে পর্দায় জুটি বেঁধেছিলেন। তাদের প্রথম ছবি ছিল মৃগয়া। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। আজও দর্শকের মুখে মুখে এই ছবির জনপ্রিয়তা ছড়িয়ে আছে। ১৯৭৫ সালে এই ছবির শুটিং শুরু হলে ১৯৭৬ এ ছবি রিলিজ হয়েছিল। ছবির পরিচালক ছিলেন মৃণাল সেন।
কিন্তু প্রথমবার মৃগয়ার লুক সেটে গিয়ে মমতা শঙ্কর মিঠুন চক্রবর্তীকে দেখে অবাক হয়েছিলেন। মিঠুন চক্রবর্তীর চেহারা, তার গায়ের রং দেখে রীতিমতো নাক কুঁচকেছিলেন। অভিনেত্রী বলেন মিঠুন চক্রবর্তীকে দেখি আমার মনে প্রশ্ন উঠেছিল কিভাবে মৃণাল সেন এরকম একজন ছেলেকে পছন্দ করেছিল।
আরও পড়ুনঃ ‘যার বেশি স্যালারি তাকে জীবনসঙ্গী বানানো উচিত!’ জীবনসঙ্গী হিসেবে ধনী ছেলেকেই পছন্দ সৃজলার?
তিনি এরপর বলেন, ‘মিঠুনকে মৃগয়ার সময় দেখার পর মনে হয়েছিল কীভাবে সাঁওতাল ছেলের রোল করবে এই ছেলেটা! কোনও মিল ছিল না ঘিনুয়ার সঙ্গে। মৃণাল দা’র কী সাংঘাতিক চোখ যে মিঠুনের কাছ থেকে ঠিক বের করলেন ঘিনুয়াকে। আর তারপর কী হল তা তো সবাই জানে। এরপর তো মনে হল মিঠুন ছাড়া আর কেউ করতেই পারত না এই রোলটা। কী অসাধারণ করেছিল রোলটা সে তো সবাই জানে। কী অসাধারণ লেগেছিল ওকে।’

