শুটিং সেটে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম! বর্তমান জেনারেশনের উচ্ছৃঙ্খল অভিনেতা অভিনেত্রীদের সহবত শেখালেন দিব্যাণী!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) অন্যতম প্রধান চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ফুলকি (Phulki) ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যাণী মন্ডল (Divyani Mondal)। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই মিষ্টি অভিনেত্রী। এটাই তার ছোট পর্দায় প্রথম কাজ।
নিজের প্রথম ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। তাছাড়াও ফুলকির মিষ্টি ব্যবহার বারবার মন জয় করে নিয়েছে সকলের। সম্প্রতি সেরকমই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেই ভিডিও দেখে দর্শক একেবারে মুগ্ধ। ফুলকি যেন দর্শকদের কাছে পছন্দের পাত্রী হয়ে উঠেছে।
বর্তমান সময়ের ছেলে মেয়েরা বড়দের তো একপ্রকার সন্মান করতেই ভুলে গেছে। এই জেনারেশনের ছেলে মেয়েরা পায়ে হাত দিয়ে বড়দের প্রণাম করা যেন জানেই না। সেখানে দাঁড়িয়ে এই জেনারেশনের মেয়ে হয়েও ফুলকির মধ্যে এই সহবৎ গুণ মুগ্ধ করেছে সকলকে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের ধারাবাহিকের ফ্লোরে গুরুর হাতে উপহার দিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে ফুলকি।
আর এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই ফুলকির এই সুন্দর স্বভাবের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন আমার খুব ভালো লাগে ফুলকিকে, আবার কেউ বলেছেন মেয়েটি খুব ভালো। আরও কত কী।
আরও পড়ুনঃ কুরচির ছেলের হবু বউয়ের পরিচয় জেনে স্তম্ভিত কমলিনী! তবে কি নতুন কোন বিপদের আভাস পেল সে! ফাঁস দুর্ধর্ষ পর্ব!
মুর্শিদাবাদের মেয়ে দিব্যাণী। এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে ফেলেছেন। দিব্যানীর এখনও পড়াশোনা শেষ হয়নি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। আর তার আগেই সিরিয়ালে কাজ করার সুযোগ চলে আসে। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন অভিনেত্রী।

