বিয়ে বাড়িতে পর্দা ফাঁস! ফুলকিকে ফাঁদে ফেলার ফল হাতেনাতে পেল রুদ্র! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ফুলকির কোনো কথা বিশ্বাস করতে চায় না লাবণ্য। এত অপমানের পর অভিরূপ সেখান থেকে বেরিয়ে যেতে চাই। তখনই রোহিত হঠাৎ করে অভিরূপের পিঠের মধ্যে চাপড় মেরে তাকে আটকাতে চায়। আর ব্যথায় কাতরে ওঠে অভিরূপ। আসলে রোহিত ধানুকে উদ্ধার করার সময় ওই কিডন্যাপিং এর দলের মাথাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, আর তাতেই তার পিঠে ক্ষত হয়। আর সেই একই জায়গায় ক্ষত অভিরূপের পিঠেও রয়েছে তাই অভিরূপের উপর সন্দেহ হচ্ছে সকলের। কিন্তু লাবণ্য কিছুতেই এ কথা মানতে চাইছে না।

Abhishek Bose

এদিকে রুদ্র ভাবতে থাকে কিভাবে লাবণ্যকে কাজে লাগিয়ে ফুলকিকে ফাঁদে ফেলবে। কারণ একমাত্র লাবণ্য অভিরূপের প্রতি একটু একটু দুর্বল হয়েছে। সেটা বুঝতে পেরেছে রুদ্র। তাই ফাঁদে ফেলার যা করার করবে রুদ্র। যদি হঠাৎ তাদের জ্বর আসে আর সেই খবরটা জানতে পারে লাবণ্য তাহলে লাবণ্যকে ফাঁদে ফেলা যায়।

লাবণ্য তো ফুলকি রোহিতের উপর অভিমান করে বাড়িতে এসে একা একা মন খারাপ করেছিল। তার মনে হচ্ছে তার ভাই বোন ভাইয়ের বউ সবাই পাল্টে গেছে। কিন্তু একটু একটু করে লাবণ্য অভিরূপের ফাঁদে পড়ছে সেটা বুঝতেই পারছে না। তারপর লাবণ্যর মন ভালো করতে ধানু রোহিত সকলে আসে বাড়িতে। এমনকি ফুলকিও লাবণ্যের জন্য খাবার নিয়ে আসে। তারপর সকলেই বেশ আনন্দ মজা করে রাতের খাবার পর্ব শেষ করে। এদিকে লাবণ্য ভাবতে থাকে অভিরূপের জন্য সে তার ভাই ভাইয়ের বউকে ভুল করছে এটা ঠিক হচ্ছে না।

আরও পড়ুনঃ ‘আমার যে বর হবে তার মানসিকতা খুব ছোট হবে’- মনের মানুষ হিসেবে এমন মানুষ কেন চাইলেন অন্বেষা? আসল কারণ জানলে অবাক হবেন আপনিও!

ঠিক সেইসময় অভিরূপের ফোন আসে লাবণ্যর কাছে। অভিরূপের গলা শুনে লাবণ্য বুঝতে পারে তার শরীর ভালো না, অভিরূপ জানায় তার জ্বর হয়েছে। লাবণ্য এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। অভিরূপ নাটক করে ঠিক লাবণ্যকে নিজের চালে ফাঁসিয়ে নিল। অভিরূপের কথা শুনে লাবণ্য ঠিক ছুটে আসবে রুদ্র জানে। তাই মিথ্যে জ্বরের নাটক করে বিছানায় পড়ে থাকে অভিরূপ। ঠিক সেই সময় লাবণ্য আসে এবং অভিরূপের সেবা করতে থাকে। আর সেই দৃশ্য দেখে কয়েকজন প্রতিবেশী সেটা ভিডিও করে রাখে এবং লাবণ্যকে মিথ্যে অপবাদ দেয়। রাজমহলে ডেকে এনে যা নয় তাই বলে অপমান করতে থাকে। লাবণ্য নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয় না। তখন সেই সুযোগে লাবণ্যকে বাঁচাতে আসে অভিরূপ। সে তো এটার অপেক্ষা করছিল। ফুলকি বুঝতে পারে এটা লাবণ্যকে ফাঁদে ফেলার জন্য নতুন চাল। তবে ফুলকি ঠিক করে নেয় যেভাবেই হোক অভিরূপের আসল চেহারা সকলে সামনে নিয়ে আসবে ফুলকি। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button