ফুলকির আসন্ন সন্তানের উপর বিপদ আসতেই অরণ্যর খোলস ছেড়ে বেরিয়ে এলো রোহিত! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। জীবনে চলার পথে ফুলকির সামনে আসছে নতুন নতুন বিপদ। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তাইজি গুন্ডাদের নিয়ে ফুলকিদের উপরে আক্রমণ করেন। কিন্তু ফুলকি তো মাথা নত করার মেয়ে নয়। সে এতটুকু ভয় পায় না, পিছিয়ে আসার বদলে ফুলকি তাইজির দিকে সাহস নিয়ে এগিয়ে যায় এবং তাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এদিকে ফুলকি নিজের পরিচয় দিলেও তাইজি নিজের পরিচয় দেয় না। ফুলকি তো বুঝতে পারে না কে এই মহিলা কেনই বা তাদের সাথে শত্রুতা করছে। ওদিকে তাইজি ফুলকিকে বিপদে ফেলতে আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করে।

আসলে ফুলকি দেখেতো দুধ তাই জন্য শত্রু হয়ে উঠেছে এখন তাই যে রুদ্রকে ছোটবেলা থেকে লালন পালন করেছে রুদ্র মা বাবা মারা যাওয়ার পর। তাই রুদ্রকে তিনি সন্তানের মতন মানুষ করেছে। আর তাছাড়া এই তাইজি চোরা কারবারের সঙ্গে যুক্ত আর ফুলকি সেই চোরাকারবারের পথে তাইজির বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেজন্যই ফুলকির ক্ষতি করার জন্য তিনি একেবারে উঠে পড়ে লেগেছে। যেভাবেই হোক ফুলটিকে শেষ করাই হলো তার লক্ষ্য।
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে তাইজি ফুলকির জীবনের সবথেকে বড় সর্বনাশ ঘটানোর প্ল্যান করেছে। সেই মতোই ফুলকিকে বিপদে ফেলে মা কালীর মুকুট চুরি করে এনেছে। কিন্তু ফুলকি সেই মুকুট ঠিক উদ্ধার করে নিয়ে আসে। তবে সেই মুকুটের মধ্যেই লাগানো রয়েছে বোমা। যা ফাটলে একেবারে প্রাণনাশ হবে সকলের। অরণ্য তো সব সময় ফুলকির সাথে ছায়ার মত রয়েছে কিন্তু এবারে বড় বিপদের মুখে পড়েছে ফুলকি। এদিকে সে গর্ভবতী, তাই আগামী দিনে দর্শকদের জন্য থাকছে বড় চমক।
আরও পড়ুনঃ এ যেন প্রেম আর ভক্তির এক অপরূপ মেলবন্ধন! আসছে ‘তারে ধরি ধরি মনে করি’! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নিজের সন্তানের বিপদ দেখে আর নিজেকে আড়াল করে রাখতে পারল না রোহিত। অরণ্যর মুখোশ ছেড়ে বেরিয়ে এলো সকলের সামনে। এতদিন অরণ্য রূপে ফুলকির সাথে ছায়ার মত ছিল রোহিত। সেটা কেউই টের পায়নি। যদিও এই গোটা বিষয়টা দর্শক ধারণা করছেন। ধারাবাহিকে এমন কিছু দেখানো হবে কিনা তা এখনো জানা যায়নি। পুরোটাই দর্শকদের কল্পনা।

