স্মৃতি ফিরল বড় রাজার! ডাক্তারের কথা শুনে ভয়ে গুটিয়ে গেলেন ছোট রাণী! সুযোগ বুঝে ফাঁদ পাতলো ফুলকি!

একজন সাধারণ মেয়ের বক্সার হয়ে ওঠার গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। যদিও বর্তমানে ধারাবাহিকের গল্প অন্যদিকে মোড় নিয়েছে। জানা গিয়েছে সাধারণ গরিব ঘরের মেয়ে ফুলকি আসলে রাজমহলের রাজকুমারী। সেই নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। নিজের আসল জন্ম পরিচয় জানার পরেও একের পর এক লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে ফুলকিকে। ধারাবাহিকের প্রতিটি পর্বই এখন টানটান উত্তেজনা পূর্ণ হচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, জঙ্গলে সিংহের গর্জন পেয়ে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছিল রোহিত ফুলকি। এদিকে আশেপাশে বেশ কিছু গুন্ডা তাদের উপর নজর রাখছিল। তারপর হঠাৎ পেছন থেকে ওই গুণ্ডারা আক্রমণ করে ফুলকিদের উপর। আঘাত পেয়ে ফুলকি এবং রোহিত দুজনেই অজ্ঞান হয়ে যায়। নৃসিংহ দেবের নামে যেটা ছড়ানো হচ্ছে তা পুরোটাই নকল। এরপরেই ওই গুন্ডাদের মাথা বেরিয়ে আসে ফুলকিদের সামনে। সে আসলে এতদিন সিংহ সেজে সাধারণ মানুষকে মারছিল। আর তাকে সুপারিশ দেওয়া হয়েছিল এই কাজের জন্য। তবে ফুলকি রোহিতের কোন ক্ষতি করতে পারে না ওই গুন্ডা। নৃসিংহ দেব ফুলকিদের সহায় হয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 19 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৯ জুলাই এপিসোড

এরপর রোহিত ফুলকি দুজনে মিলে ওই গুন্ডাকে নিজের হাতে শাস্তি দেয়। দলের মাথা এবং বাকি গুন্ডাদের মেরে একেবারে মাটির সাথে শুইয়ে দেয় ফুলকি রোহিত। এরপরে ফুলকি টানতে টানতে ওই মধু সিংকে নিয়ে রাজমহলের দিকে এগিয়ে যায়। এদিকে রাজমহলে তো ধুমধাম আয়োজন নৃসিংহ দেবের পূজা হচ্ছে, নৃসিংহ দেবের কোপ থেকে গোটা রাজ্যকে বাঁচানোর জন্য ছোট রাণী পুজোর আয়োজন করেছে। আসলে সবটাই লোক দেখানো। ছোট রাণী জানতেন আজকে রাতে রোহিত এবং ফুলকি আসবে এই রহস্য ভেদ করতে। তাই জন্য তিনি আগে থেকেই মধু সিংকে জানিয়ে রেখেছিলেন। কিন্তু ছোট রাণীর ধারণা ছিল ফুলকি কোনদিনও এই রহস্যের সমাধান করতে পারবে না।

তবে ফুলকিকে এখনো চেনেন না ছোট রাণী। ওদিকে ছোট রাজকুমারকে দিয়ে রাজমহলের চারিদিকে পাহাড়ে বসিয়ে রেখেছে ছোট রাণী। ফুলকি গুপ্ত রাস্তা দিয়ে ঢুকতে চাইলেও সেখানে পাহারাদার দাঁড়িয়ে রয়েছে। তাই জন্য ফুলকি এবং রোহিত বাধ্য হয়ে রাজমহলের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকে। আর যেখানে নৃসিংহ দেবের পুজো হচ্ছিল সেখানেই টানতে টানতে নিয়ে আসে মধু সিংকে। ছোট রাণী এই কান্ড দেখে অবাক হয়ে যায়। ফুলকি আবারো কিভাবে মধু সিংকে ধরে আনলো সেটাই বুঝতে পারেন না তিনি। ফুলকি রোহিত দুজন মিলে গ্রামের মানুষদের সামনে জানায় কিভাবে এই মধু সিং নকল সিংহ সেজে এতদিন মানুষ খুন করছিল। যদিও মধু সিং এই কাজ করার জন্য সুপারিশ পেয়েছিল বলে জানায়।

আরও পড়ুনঃ ‘ছিঃ লজ্জা করে ছেলেকে বা বাবাকে ওরকম কিছু একটা কিনতে পাঠাতে!’- স্যানিটারি ন্যাপকিন নিয়ে বেফাঁস মমতা শঙ্কর!

এরপর ফুলকি মধু সিংকে চাপ দিতে থাকে আসল সত্যি কথা বলার জন্য। কে তাকে এই কাজ করতে বলেছে সেটা স্বীকার করতে বলে। কিন্তু মধু সিং মুখ খোলার আগেই সেখানে হাজির হয় রুদ্র। হ্যাঁ মারা যায়নি রুদ্র, একেবারে সুস্থ শরীরে বেঁচে আছে। রুদ্র এসে মধু সিংকে সঠিক সময় বিষাক্ত তীর দিয়ে আঘাত করে মেরে ফেলে। চারিদিকে হইচই পড়ে যায় পুলিশ আসে মধু সিং এর বডি নিয়ে যায়। সকলের সামনেই ফুলকি জানাই যার বড় রাজা ফিরে আসায় বিশাল অসুবিধা হয়েছে তিনি এসবের পেছনে রয়েছে সেটা ফুলকি ভালোমতোই বুঝতে পারছে। ছোট রাণী তো আবার তার নিজের নাটক শুরু করে বড় রাণীকে দেখে। কিন্তু বড় রাণী জানিয়ে দেয় এসবের সঠিক তদন্ত হওয়া দরকার। ওদিকে ফুলকি বড় রাণীকে কথা দেয় ডাক্তার জানিয়েছে বড় রাজার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসবে। তাকে তার পুরনো জীবনের সমস্ত অভ্যাসের মধ্যে রাখতে হবে। আর বড় রাজার স্মৃতি ফিরে এলেই জানা যাবে তাকে কে মারার চেষ্টা করেছিল। এটা শুনে তো ভয় পেয়ে যান ছোট রাণী। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button