ফুলকির হাতেই সিংহ বধ! নৃসিংহ দেবের ভুয়ো খবর ছড়িয়েও পাড় পেলো না ছোট রাণী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হয় সকলের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) ফুলকি (Phulki)। প্রতিদিনই টানটান উত্তেজনা পর্বের মাধ্যমে দর্শকদের নজর টিকিয়ে রাখে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিজের আসল পরিচয় জানার পরেও, বড় রাজাকে তার সিংহাসন ফিরিয়ে দেওয়ার পরেও শান্তি নেই ফুলকির। ছোট রাণী এখানেও কারসাজি করছে ফুলকিকে তাড়ানোর। তাই জন্য নৃসিংহ দেবের গল্প বানিয়ে সকলকে ভয় দেখাচ্ছে। সেই কারণে ফুলকি সেই রহস্য উদঘাটন করতে নেমেছে। তাই ধারাবাহিকের একটি পর্বও মিস করছেন না দর্শক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, বড় রাজা সিদ্ধান্ত নেয় ফুলকিকে নিয়ে রাজমহল থেকে চলে যাবে। বড় রাণী তাদের সঙ্গে যেতে চায় কিন্তু ছোট রাণী দেখে বড় রাণী চলে গেল তো মুশকিল। তাই বড় রাণীকে নাটক করে আটকে দেয়। ফুলকি যাওয়ার সময় ছোট রাণীকে কথা দিয়ে যায় যে যদি ফুলকি প্রমাণ করতে পারে এইসবের পেছনে ছোট রাণীর হাত আছে তাহলে ফুলকি এই হিংস্র জন্তুর মতোই ফিরে আসবে।

ফুলকি নিজের বাবাকে নিয়ে চলে যায় রাজমহল ছেড়ে। রাজমহল থেকে বেরোনোর সময় গ্রামবাসীরা সকলেই তাদের চলে যাওয়া নিয়ে আনন্দ প্রকাশ করছিল। কিছুদিন আগেই যেখানে বড় রাজাকে ফিরে পেয়ে সকলে খুশি হয়েছিল তাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল, তাকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছিল আজ তার চলে যাওয়াতেই খুশি হচ্ছে গ্রামবাসীরা। রাস্তায় যেতে যেতে ফুলকি বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। ভাবছিল গ্রামবাসীরা কিভাবে তাদের ভুল বুঝল। কিভাবে তার বাবাকে ফিরে আসতে হলো রাজমহল ছেড়ে।
ফুলকি তো বিশ্বাস করে নৃসিংহ দেব কোনভাবেই এই সমস্ত অনাচার ঘটাতে পারে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই রহস্যের উৎঘাটন করতেই হবে। এদিকে ফুলকিরা জঙ্গলমহলের বাসস্ট্যান্ড থেকে নবাবগঞ্জে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। আর তখনই রাস্তায় হঠাৎ কে যেন ফুলকিকে সাবধান করে দেয় নিজের বাবাকে সামলানোর জন্য। আর পিছন ঘুরে ফুলকি দেখতে পায় সামনে একটি পাথরে পা আটকে বড় রাজা হোঁচট খায়। কিন্তু সাবধান বার্তা পেয়ে ফুলকি আগেভাগেই বাবাকে সামলে নেয়।
এরপরেই ফুলকি রোহিতকে জানায় তাদের আজ রাতেই এই জঙ্গলমহলে ফিরে আসতে হবে। সবাই জানবে তারা নবাবগঞ্জে আছে কিন্তু রহস্য উদঘাটন করতে তাদের এখানেই আসতে হবে রাতের অন্ধকারে। সেই কথা মতই রোহিত জঙ্গলে টেন্টের ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই। তারপর মাঝরাতে ফুলকিকে নিয়ে আসে। তারা লুকিয়ে সমস্ত কিছুর উপর নজর রাখবে বলে ঠিক করে। সেই মতোই টেন্টের ভিতরে চুপচাপ ঘাপটি মেরে বসেছিল রোহিত ফুলকি। কিন্তু হঠাৎই জঙ্গলের ভেতর থেকে সিংহের গর্জন ভেসে আসে আর তারপরই বাইরে সিংহের ছায়া দেখা যায়।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর আগেই পেয়েছিলেন মা’রণ হুমকি! অকালে পৃথিবীকে বিদায় জানিয়ে চিরনিদ্রায় চলে যান পর্দার দাপুটে অভিনেত্রী রীতা কয়রাল! ঠিক কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?
ফুলকি এবং রোহিত দুজনেই তো সিংহের ছায়া দেখে ঘাবড়ে যায়। রোহিত ফুলকিকে শান্ত থাকতে বলে। খুব সতর্কভাবে তারা টেন্টের বাইরে বেরিয়ে আসে। চারিদিকে নজর রেখে সামনের দিকে এগিয়ে যায়। রোহিতদের সাথে একটি বন্দুক ছিল সেই বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছিল তারা সামনের দিকে। এদিকে আশেপাশে বেশ কিছু গুন্ডা তাদের উপর নজর রাখছিল। তারপর হঠাৎ পেছন থেকে ওই গুণ্ডারা আক্রমণ করে ফুলকিদের উপর। আঘাত পেয়ে ফুলকি এবং রোহিত দুজনেই অজ্ঞান হয়ে যায়। চোখ মেলে যখন তারা তাকায় তখন দেখে একটি ঘন জঙ্গলের মধ্যে গাছের সঙ্গে তাদের কয়েকজন গুন্ডা বেঁধে রেখেছে। ফুলকি তো বুঝতেই পারে না কি হচ্ছে তাদের সাথে। কিন্তু ভালো মতো বুঝতে পারছে এইসব তাদেরই কাজ। নৃসিংহ দেবের নামে যেটা ছড়ানো হচ্ছে তা পুরোটাই নকল। এরপরেই ওই গুন্ডাদের মাথা বেরিয়ে আসে ফুলকিদের সামনে। সে আসলে এতদিন সিংহ সেজে সাধারণ মানুষকে মারছিল। আর তাকে সুপারিশ দেওয়া হয়েছিল এই কাজের জন্য। আর আজকে ফুলকি এবং রোহিতের পালা। কিন্তু হাজার চেষ্টার পরেও ফুলকি রোহিতের কোন ক্ষতি করতে পারে না ওই গুন্ডা। নৃসিংহ দেব ফুলকিদের সহায় হয়। এরপর রোহিত ফুলকি দুজনে মিলেই সবাইকে নিজের হাতে শাস্তি দেয় আর সিংহ সেজে এতদিন যে মানুষ খুন করছিল তাকে ধরে নিয়ে আসে রাজমহলে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

