ফিরে এসেছে রোহিত? ফুলকির ফাঁদে পা দিল রুদ্র! অরণ্যর বুদ্ধির জেরে নিজের জীবন বাঁচালো ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অভিরূপের প্রেমিকাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে ফুলকি। ফুলকি আর অভিরূপ যখন মুখোমুখি হয় তখন সে আবারো ফুলকির দিকে বন্দুক তাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। অভিরূপ ফুলকিকে জানিয়ে দেয় সেই রুদ্রকে খুন করেছে। ফুলকি তো আগেই অভিরূপকে সন্দেহ করেছিল। এবার নিজের মুখেই স্বীকার করল সব কথা। কিন্তু ফুলকির কোন ক্ষতি করতে পারে না রুদ্র তার আগেই অরণ্য হাজির হয় এবং ফুলকিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় সেখানে। কিন্তু আবারো সকলের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে রুদ্র এবং গুন্ডারা।

তারপরে ওই নকল অভিরুপার্টকথা পুলিশকে জানায় মাধবী। ফুলকি অংশুকে জানায় সে অভিরূপের সাথে রুদ্রর কতটা মিল পায়। সেই একই রাগ, একই ক্ষোভ অভিরূপের চোখে দেখতে পেয়েছে ফুলকি। কিন্তু তথ্য প্রমাণ বলছে রুদ্র মৃত। কিন্তু সেইসবের মাঝেও রয়েছে বিস্তর গন্ডগোল। এরপর বাড়ি গিয়ে ফুলকি ভাবতে থাকে কিভাবে অভিরূপের খোঁজ পাওয়া যাবে। কে দিতে পারবে অভিরূপে ঠিকানা। তারপরে ফুলকি ছোট রাজকুমারের কথা জানায় সকলকে। যেহেতু শেষ কয়েক মাস ধরে অভিরূপ ছোট রাজকুমারের হয়ে কাজ করছে, তাই ছোট রাজকুমারের সঙ্গে তার ঘনিষ্ঠতাও বেড়েছে। সে জানতে পারে অভিরূপ কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে।

ফুলকি তমাল পিয়াল সকলের সামনে মুখ ফসকে বলে দেয় অভিরূপ রোহিতকে খুন করেছে। আর এটাও বলে যে রুদ্রর সাথে অভিরূপের মিল পায়। তারপরে তমাল এবং পিয়ালকে নিয়ে অভিরূপকে খুঁজে বার করার মোক্ষম প্ল্যান বানায় ফুলকি। ছোট রাজকুমারকে ওই ফাঁসির ঘরে নিয়ে গিয়ে একটি দড়ির সঙ্গে ঝুলিয়ে রাখে আর নিচে ফুটন্ত গরম জল রেখে দেয়। সেখানেই ছোট রাজকুমারকে ভয় দেখায় ফুলকি।

ছোট রাজকুমারকে অভিরূপের ব্যাপারে সমস্ত সত্যি স্বীকার করতে বলে, যদি স্বীকার না করে তাহলে মৃত্যু অনিবার্য। ছোট রাজকুমার তো প্রথমে কিছুই স্বীকার করতে চায় না। পুলিশের কাছেও কোন কিছু স্বীকার করেনি ছোট রাজকুমার। কিন্তু ফুলকি ভয় দেখালে প্রথমে স্বীকার করতে চায় না কিছু। কারণ ছোট রাজকুমার হয়তো এখনো জানেনা অভিরূপের মুখোশের আড়ালে আসলে রুদ্র রয়েছে।

আরও পড়ুনঃ ‘বিকিনি না পরলে পিছিয়ে পড়বে…’- বিকিনি না পরলে পিছিয়ে পড়তে হয়! ‘কিছু না পরলে আরো অনেক দূর এগোনো যায় বুঝি?’- বেফাঁস মন্তব্যে ট্রোলের মুখে মিমি

কিন্তু গরম জলে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে ফুলকি ঠিক ছোট রাজকুমারের পেট থেকে কথা বার করে। ছোট রাজকুমার বলে অভিরূপের সাথে যে বান্ধবী ঈশিতা থাকে সে তার ব্যাপারে খোঁজখবর দিতে পারে। কিন্তু ছোট রাজকুমার এই সম্পর্কে কিছু জানে না। এরপরই ফুলকি তমাল পিয়ালকে নিয়ে অভিরূপেকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ফুলকি কথা দেয় অভিরূপ যেখানেই লুকিয়ে থাক না কেন তাকে ঠিক খুঁজে বের করবে।

Back to top button