তাইজির সামনে দাঁড়িয়েই তাকে সরাসরি চ্যালেঞ্জ করলো ফুলকি! গর্ভবতী অবস্থায় ফুলকির সাথে ঘটে গেল বড় দুর্ঘটনা! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অংশু আসে ফুলকির সাথে দেখা করতে। অংশুর সাথে আলাদাভাবে ফুলকি কথা বলে এবং গোটা ঘটনাটা জানায়। অংশু নিজের লোকজন লাগিয়ে ওই মোহনাপুর এলাকার সমস্ত খোঁজখবর নেয়। অংশুর লোকজন খবর জোগাড় করে জানায় মোহনাপুর এলাকায় আজ রাতেই কোন একটি দল সেখানকার চোরাই মাল পাচার করবে। আর ফুলকি এ কথা শোনার পর সিদ্ধান্ত নেয় অংশু এবং তার বিশ্বস্ত লোকজনদের নিয়ে সেখানে যাবে। আর সেটা ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলে অরণ্য। তারপর ঘরে ঢুকে অরণ্য ফুলকিকে বলে সেও যাবে তার সঙ্গে, ফুলকি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু পরে অংশু জানায় অরণ্য গেলে সুবিধা হবে।

তারপর ঠিক রাতের অন্ধকারে ফুলকি পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায়। আড়াল থেকে তারা সবকিছুই লক্ষ্য করছিল। পেটি পেটি সোনা আরো অনেক চোরাই জিনিসপত্র পাচার করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অংশু সেখানে গিয়ে হাজির হয় এবং হামলা করে। কিন্তু গুন্ডারা অংশুকে একা ভেবে তার ওপরে হামলা করে। এরপর ফুলকি গিয়ে নিজের ঘুসি চালাতে থাকে ওই গুন্ডাদের উপরে। এরপর পুলিশ ফোর্স এসে গুন্ডাদের সেখান থেকে গ্রেফতার করে। তারপর সেখান থেকে উদ্ধার হয় কয়েক কেজি সোনা। ফুলকি ঠিক করে মিডিয়ার সামনে এই সমস্ত সোনা এবং পাচারকারী জিনিস তুলে ধরবে।
ওদিকে ততক্ষণে তো তাইজির কাছে খবর পৌঁছে গিয়েছে। তাইজি গুন্ডাদের উপরে একেবারে রেগে আগুন হয়ে গিয়েছে। ওই গুন্ডাদের সাথেই যুক্ত ছিল রুদ্রর বিশেষ লোক তিওয়ারি। তিওয়ারির উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে তাইজি। তারপর ভরসা করে তাকে কাজে নেওয়া হয়েছিল কিন্তু এত এত টাকার ক্ষতি হয়ে গেল তাইজি সেটা এবার কিভাবে তিনি মেটাবেন। মোহনাপুরের ওই এলাকায় কারোর আসার কথাই নয় ফুলকি যে সমস্ত খোঁজখবর নিয়েই সম্ভবত এসেছিল সেটা বলে তিওয়ারি। তাইজি ভাবতে থাকে ফুলকিকে কিভাবে আটকানো যাবে।
আরও পড়ুনঃ ভালোবেসে গোপালের কাছে আসা অভিনন্দা নাকি স্বার্থ চরিতার্থ করতে গোপালকে ছেড়ে চলে যাওয়া রুক্মিণী? কে গোপালের যোগ্য? কার পাশে রয়েছেন দর্শক মোহল?
ওদিকে ফুলকি তো প্রেস কনফারেন্স ডেকে সমস্ত ঘটনা তুলে ধরে কিভাবে তারা সোনা উদ্ধার করল কিভাবে এই মিশন করা হয়েছে কে কে আছে এর পেছনে সমস্ত কিছু জানায় মিডিয়ার লোকজনকে। মিডিয়ার সামনে এবার দলের প্রতিনিধীরাও ফুলকির প্রশংসা করে। খুব তাড়াতাড়ি যে এই চোরাই কারবার বন্ধ করা হবে সেই আশ্বাস দেয় ফুলকি। অন্যদিকে ফুলকির ক্ষতি করার জন্য লাবণ্যকে তুলে আনার প্ল্যান করেন তাইজি। কিন্তু ঠিক তার পরেই তাইজির মুখোমুখি হয় ফুলকি, আর তাইজিকে সরাসরি চ্যালেঞ্জ জানায়।।এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

