ভালোবেসে গোপালের কাছে আসা অভিনন্দা নাকি স্বার্থ চরিতার্থ করতে গোপালকে ছেড়ে চলে যাওয়া রুক্মিণী? কে গোপালের যোগ্য? কার পাশে রয়েছেন দর্শক মোহল?

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর এই ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল জি বাংলার পরিণীতা। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রুক্মিণীর অনুপস্থিতিতে গোপালের সঙ্গে গ্রামের বিডিও অভিনন্দার বিয়ে দিচ্ছে গোপালের বাড়ির লোকজন। ওদিকে গোপালকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে রুক্মিণী কিন্তু এখন যখন জানতে পেরেছে গোপালের আবারও বিয়ে দিচ্ছে তখন লন্ডন থেকে গোপন এর কাছে ছুটে এসেছে সে।
কিন্তু এদিকে অভিনন্দা গোপালকে প্রথম দিন থেকেই পছন্দ করে, তাকে ভালোবেসে বিয়ে করছে। কিন্তু রুক্মিণী যতদিন গোপালের জীবনে ছিল ততদিন অভিনন্দা কখনো গোপালকে নিজের মনের কথা জানায়নি। কোনরকম ইঙ্গিত দেয়নি, রুক্মিনী ডির্ভোস দেওয়ার পর গোপালকে বিয়েতে রাজি হয়েছে সে। তবে এবারে রুক্মিণী গোপালকে ভালবেসে ফেলেছে তাই জন্য ফিরে এসেছে লন্ডন থেকে। কিন্তু দর্শকদের কি মনে হয় এবার গোপালের কি করা উচিত? যেখানে রুক্মিণী স্বার্থের কথা ভেবে একবারও গোপালের কথা চিন্তা না করে সই করে বেরিয়ে গিয়েছিল সেখানে অভিনন্দা নিজের কথা ভাবেনি, শুধুই গোপালের সরল মন দেখে তাকে ভালোবেসে তাকে বিয়ে করতে চেয়েছে।
এক্ষেত্রে গতকালের এপিসোড দেখে একাংশ দর্শক মনে করছেন যেহেতু রুক্মিণী নিজের ভুল বুঝে ফিরে এসেছে সেক্ষেত্রে গোপালের রুক্মিণীকে সুযোগ দেওয়া উচিত শেষবারের মতো। আর অন্য একদল অভিনন্দাকে সাপোর্ট করছে। কারণ রুক্মিণী যে সময়ে গোপালের হাত ছেড়েছিল তখন প্রথম দিন থেকেই অভিনন্দা গোপালের পাশে ছিল। তাহলে এখন গোপালের কি করা উচিত কার পাশে দাঁড়ানো উচিত।
আরও পড়ুনঃ ‘বলেই দিয়েছিল আর আসতে হবে না…নিজের পেট চালাতে সিরিয়ালটাই বেছে নিলাম’ ‘ওটা ছেড়ে দিতে বাধ্য হলাম…’- থিয়েটারের প্রতি ভালোবাসা অগাধ! পেটের দায় সিরিয়ালকেই বেছে নিয়েছিলেন সাগ্নিক চ্যাটার্জি!
বর্তমানে তেমনই ধারাবাহিকে টান টান উত্তেজনা পর্ব চলছে। গোপাল অবশেষে কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। নিজে স্বার্থের জন্য গোপালের হাত ছেড়েছিল সেই রুক্মিণীর কাছে এবার ফিরে যাবে নাকি অভিনন্দার ডাকে সাড়া দেবে। সেটা তো আগামী পর্বগুলো দেখলেই বোঝা যাবে। তবে দর্শকরা আপনারা কি মনে করেন গোপালের কি করা উচিত কার কাছে ফিরে যাওয়া উচিত?

