পূর্ণ হলো ছোট রানীর পাপের ঘড়া! ফুলকির কোপে শেষ হয়ে গেলো তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি এটাও বিশ্বাস করে যে ফুলকি বড় রানীর সন্তান। কারণ তার মা কালী তাকে অনেকভাবে ইঙ্গিত দিয়েছে। ভৈরবী মাতা তাকে নানান রকম সংকেত দিয়েছেন। ফুলকি ছোট রানীকে চ্যালেঞ্জ করে এসেছে ছোট রানীর সাথে মুখোমুখি লড়াই করার। ছোট রানীও ফুলকিকে বাচ্চা মেয়ে ভেবে হালকা ভাবে নিয়েছে। কিন্তু বাড়িতে এসে ফুলকি রোহিত, তমাল আর পিয়ালকে নিয়ে প্ল্যান সাজাতে থাকে। কিভাবে ছোট রানীর ড্রাগের চোরা কারবার নষ্ট করা যায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 15 June, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৫ জুন এপিসোড

পরেরদিন প্ল্যান মতন চারজনেই ওই ফ্যাক্টরির সামনে পৌঁছে যায়। সেখানে কড়া পাহারা বসিয়ে রেখেছেন ছোট রানী। এরপর লুকিয়ে লুকিয়ে খুবই সাবধানে ফুলকিরা এক একজন গুণ্ডাকে মেরে অজ্ঞান করে ভিতরে ঢোকে। ফুলকিরা সমস্ত ড্রাগ নষ্ট করার জন্য জলের ফোর্স নিয়ে ভিতরে ঢুকে সব নষ্ট করতে থাকে। আর ফুলকি পিয়ালকে বলে সমস্তকিছু ভিডিও করতে।

আরও পড়ুনঃ CA-র মাঝপথে রবীন্দ্র ভারতীতে অ্যাডমিশন! বাবাকে লুকিয়ে প্রথম অডিশন! শুরুটা সহজ ছিল না, আবেগপ্রবণ দীপান্বিতা!

এরপর ফুলকি সেই ভিডিও ছোট রানীকে পাঠায়। ছোট রানী তো ছুটে আসে রুদ্রর কাছে। রুদ্রকে এই ভিডিও দেখায়। ফুলকি কাণ্ড দেখে তো অবাক হয়ে যান ছোট রানী। আসলে তার তো ফুলকি সম্পর্কে কোনো ধারণা নেই। রুদ্র বলে ফুলকিকে এত সহজে কাবু করা যাবে না। কিন্তু যে করেই হোক ফুলকিকে রাস্তা থেকে সরাতে হবেই, নাহলে ফুলকি ছোট রানীর সব নষ্ট করে দেবে।

অন্যদিকে ডিএনএ টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেল নিতে আসে রোহিত ফুলকি। কিন্তু ছোট রানী তো আগে থেকেই সব ষড়যন্ত্র করে রেখেছে। তাই ফুলকি যখন ব্লাড স্যাম্পেল নিতে যায় তখন সেখান থেকে স্যাম্পেল হারিয়ে গেছে বলা হয়। যা একেবারেই স্বাভাবিক নয়। তবে ফুলকির বিশ্বাস সে বড় রানীর সন্তান। এই কথাই রাজমহলের সকলের সামনে ফুলকি ফাঁস করে দেয়। আর ছোটরাণীকে জানায় ফুলকি যে এই রাজমহলের উত্তরাধিকারী সেটা সে প্রমাণ করে দেবে।

Back to top button