রোহিতের খু’নির মুখোমুখি ফুলকি! অভিরূপের আসল সত্যি জেনে যাওয়ায় বিপদের মুখে অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি গিয়েছিল অংশুর কাছে রোহিতের মৃত্যু নিয়ে আলোচনা করতে। ফুলকির সন্দেহ হয় অভিরূপকে। কারণ অভিরুপ এর আগেও বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে। আর থানাতেও অভিরূপ নিজের লোক ফিট করে রেখেছে সমস্ত খবরা খবর জানার জন্য। এদিকে বাড়িতে সন্ধ্যা দেওয়া থেকে শুরু করে সকলের জন্য চা কফি বানানো সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে দিয়েছে অরণ্য। পরিবারের সাথে অরণ্যকে এতটা জড়িয়ে পড়তে দেখে পছন্দ হচ্ছে না ফুলকির।

Zee Bangla Phulki Today's Episode 14 September

এদিকে অরণ্য তো বারবার ফুলকিকে ট্রেনিং দেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। আর ফুলকি অরণ্যকে ট্রেনিং দিতে একেবারেই রাজি নয়। তার কিছুক্ষণ পরে অভিরূপ ফুলকিকে মিষ্টি মুখ করাতে আসে। কিন্তু সেই মিষ্টি ফুলকি খাওয়ার আগে অরণ্য খেয়ে নেয় এবং জানাই ফুলকির সুরক্ষার জন্য তাকে এইটুকু করতেই হবে। এরপর অভিরূপ ফুলকিকে প্রস্তাব দেয় একসাথে কাজ করার। কিন্তু ফুলকি কিছুতেই রাজি হয় না। এদিকে অরণ্যকে দেখে কথায় কথায় অভিরূপ বলে ফেলে অরণ্য দুর্বল, পড়ে পড়ে মার খায়। সে ফুলকিকে রক্ষা করতে পারবে না। এই বলে বেরিয়ে যায় অভিরূপ। এরপর অরণ্য ফুলকিকে বলে সে যে মার খায় সে যে দুর্বল সেটা অভিরূপ কি করে জানল।

তখনই ফুলকির মনে প্রশ্ন ওঠে। অরণ্য ফুলকিকে বলে তার মনে হয় অভিরূপ জানতে চাইছিল যে অরণ্য আসলে রোহিত কিনা। তার সাথে কোন মিল রয়েছে কিনা। তখন ফুলকির সন্দেহ হয় যে হয়তো অভিরূপ লোক পাঠিয়েছে রোহিতকে মারার জন্য। তাই ফুলকি ঠিক করে এবার অরণ্যকেআর ট্রেনিং দেবে। শুরু হয় অরণ্যর ট্রেনিং, জোর কদমে অরণ্যকে ট্রেনিং দিতে থাকে ফুলকি।

আরও পড়ুনঃ ‘আমায় শরীর দেখিয়ে কাজ পেতে হয় না…’- শ্বেতা ভট্টাচার্যের জুতোতেই পা গলালেন শ্রুতি! অভিনেত্রীর মন্তব্যে ফের সমালোচনার ঝড়!

আর কিছুদিন পরে ফুলকি নিজে যায় অভিরূপের ব্যাপারে খোঁজখবর নিতে। আর প্ল্যান মতই ফুলকিকে ফলো করে কয়েকজন গুন্ডা। কিন্তু ফুলকি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এসেছে। তবে ফুলকির অজান্তে ড্রাইভারের ছদ্মবেশে এসেছে অরণ্য। তারপর ফুলকি আর অভিরূপ যখন মুখোমুখি হয় তখন সে আবারো ফুলকির দিকে বন্দুক তাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই এসে অরণ্য হাজির হয় এবং ফুলকিকে উদ্ধার করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button