নিজের বুদ্ধি দিয়ে ঠিক শিরিনকে ধরে ফেলল পারুল! নিজের হাতেই শিরিঙ্গেকে দিলো চরম শাস্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতিদিনই একটু একটু করে নিজের জায়গাটা দর্শকের কাছে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। রাত আটটা বাজলেই টেলিভিশনের পর্দার (Bengali Television) সামনে দর্শক বসে পড়েন এই ধারাবাহিক (Bengali Serial) দেখার জন্য। ধারাবাহিকের একটি এপিসোডও চট করে মিস করতে চান না কেউ। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন ত্বরিতা দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় বাধা দেয় মৈনাক। সে সকলের সামনে স্বামীর জোর খাটাতে থাকে। মৈনাকের মুখে এমন কথা শুনে অবাক হয় সকলে। পারুল বুঝতেই পারে এই কথাগুলো মৈনাকের নয়। তখন মৈনাক জানায় টগর তাকে এসব বলেছে। পারুলের কাছে এরপর সবটাই পরিষ্কার হয়ে যায়। পারুল সোজা গিয়ে টগরকে টেনে এক থাপ্পর মারে। সকলের সামনে বলে দেয় এরপরও যদি টগর কোন বাড়াবাড়ি করে তাহলে এভাবেই তাকে আবার শাস্তি দেবে। টগরের কান্ড কারখানা দেখে তো সকলেই অবাক হয়ে যায়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সকলের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে টগর। পরিবারে অশান্তি শুরু করেছে। সকলেই যা নয় তাই বলে টগরকে।

তারপর মৈনাক নিজের ভুল বুঝতে পেরে ত্বরিতাকে চকলেট উপহার দেয়। মৈনাক বরণ করে ত্বরিতাকে দোকানে পাঠায়। আবারো টগরের প্ল্যান কাজে আসলো না দেখে নতুন প্ল্যান করে রায়ানের মা। পারুলকে শাস্তি দেওয়ার জন্য রায়ানের মা শিরিনে ফোন করে সবটা বলে। তারপর শিরিন আর তার বন্ধুরা মিলে ছদ্মবেশে যায় সোনার দোকানে ত্বরিতাকে বিপদে ফেলতে। কিন্তু তার আগে পারুল গিয়েছিল ত্বরিতার জন্য খাবার নিয়ে। সেখান থেকে বেরোনোর সময় পারুল নিজের ফোনটা ভুল করে ফেলে আসে দোকানে। বেরোনোর সময় একে অপরের মুখোমুখি হয় হলেও পারুল কিছুই আন্দাজ করতে পারেনি।

আরও পড়ুনঃ ‘মাঝে মাঝে মনে হয় মাকে গিয়ে বলি তুমিই ঠিক বলেছিলে…’ মায়ের কোন কথা না শুনে জীবনে ভুল করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী?

এরপর শিরিন নিজেদের কাজ শুরু করে দেয়। গয়নার ট্যাগ বদলে দিতে থাকে না সকলের আড়ালে। ত্বরিতা ধরতেও পারে না। এরপর পারুল মাঝ রাস্তায় গিয়ে দেখে সে ফোনটা দোকানে ফেলে এসেছে। তাই আবার যায় দোকানে ফোনটা আনার জন্য। তখনই পারুলের শিরিনদের ছদ্মবেশে দেখে সন্দেহ হয়। কিন্তু যেহেতু ইউনিভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছিল পারুলের তাই সে কিছুই খেয়াল করে না। ত্বরিতার বেখেয়ালির কয়েক হাজার টাকার লস হয়। এদিকে বাড়িতে সেই নিয়ে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায়,পারুল ত্বরিতার সাথে কথা বলে বুঝতে পারে এই গন্ডগোলের পেছনে রয়েছে শিরিন। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button