ধীরে ধীরে অরণ্যর প্রতি মন গলছে ফুলকির! তবে কি অরণ্যর হাত ধরেই শুরু হবে ফুলকির নতুন পথ চলা? দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকে প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব। বর্তমানে তো প্রতিদিনই ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের আগামী পর্বগুলো আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সুনন্দা দেবী লোক পাঠিয়েছে ফুলকিকে আবার মন্ত্রী পদে বসানোর জন্য। ফুলকি প্রথমে নাকোচ করে দিয়েছিল তার এই প্রস্তাব, কিন্তু যখন দেখে জনগণ ফুলকিকে নিজেদের পাশে চাইছে তখন ফুলকি আর মুখ ফিরিয়ে থাকতে পারে না। আর মনে মনে প্রতিজ্ঞা নেয় রুদ্রকে যতক্ষণ না জেলে পাঠাতে পারছ, নিজের চোখে দেখছে ততক্ষণ তার শান্তি নেই। পরের দিন রুদ্রকে হাসপাতাল থেকে একেবারে জেলে নিয়ে যাওয়ার জন্য আসে অংশ। ফুলকিরাও সেখানে উপস্থিত হয়। ফুলকি রুদ্রকে ভালো মতো বুঝিয়ে দেয় আর যদি কোন রকম বাড়াবাড়ি রুদ্র করে তাহলে রুদ্রকে আর কেউ রক্ষা করতে পারবে না। রুদ্র ফুলকিকে আবারো চ্যালেঞ্জ জানিয়ে যায়। ভাঙবে তবু মচকাবে না।

Abhishek Bose

তারপর বাড়ি এসে ফুলকি ধানুকে জানায় রুদ্র কিভাবে লাবণ্যকে অপমান করেছে। যেহেতু এখনো রুদ্রর সাথে লাবণ্যর ডিভোর্স হয়নি তাই রুদ্র লাবণ নাকি বারবার অপমান করার সুযোগ পাচ্ছে তাই সকলে মিলে ঠিক করে এবারে এর একটা ব্যবস্থা করতে হবে রূপসীতে আর অপমান করতে না পারে তার জন্য আমি পদক্ষেপ নিতে হবে। এদিকে লাবণ্য মনে মনে ভীষণই ভেঙে পড়েছে। তাই তার মন ভালো করার জন্য অরণ্য পিয়াল সবাই মিলে নাচ গান হইহুল্লোড় এর আয়োজন করে। যাতে ফুলকি এবং লাবণ্য দুজনেরই মন ভালো হয়ে যায়।

সেই মতোই সারা বাড়ি বেলুন লাইট দিয়ে সাজানো হয়। গান বাজনার করে ফুলকি এবং লাবণ্যকে সারপ্রাইজ দেওয়া হয়। সকলের মাঝে আনন্দ করে মন ভালো হয়েছে। কিন্তু হঠাৎ করে ফুলকির শরীর খারাপ করতে শুরু করে। এরমধ্যে আর ফুলকি মাথা ঘুরিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে আসা হয় রাজমহলে। ফুলকি জানাই তার পেটে ব্যথা হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর সবাই মিলে তাকে বকাঝকা করতে শুরু করে। ডাক্তার জানিয়ে দেয় ফুলকির এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আর ফুলকির এই অবস্থায় অরণ্য বেশি করে যত্ন নিতে থাকে তার। তাকে খাবার বানিয়ে খাইয়ে দেয় তার ওষুধের খেয়াল রাখে।

আরও পড়ুনঃ ‘বাংলা ছবিতে আর বাঙালিয়ানা নেই…একটা অভাব আমাকে সব সময় কুরে কুরে খায়!’- বাংলা ছবি থেকে হারিয়েছে বাঙালির আভিজাত্য! সেই উপলব্ধিতেই মর্মাহত রঞ্জিত মল্লিক!

আর এসব আড়াল থেকে ভালো মতন লক্ষ্য করছিল লাবণ্য এবং ধানু। তাই বাড়িতে ধানু এবং লাবণ্য মিলে তমাল পিয়ালদের সাথে ফুলকি আর অরণ্যর বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু ফুলকি তো এসব কিছু ভাবতেই পারে না। তাদের কথা শুনে তো ফুলকি একেবারে রেগে ওঠে। সকলকেই জানিয়ে দেয় এসব সম্ভব নয়। আর ভাবে হয়তো অরণ্যই কোন রকম ইঙ্গিত দিয়েছে। তাই অরণ্য আসার পর ফুলকি তার ওপর একেবারেই চড়াও হয়। কিন্তু অরণ্য এসবের কিছুই জানেনা। এদিকে ধীরে ধীরে অরণ্যর প্রতি ফুলকির মন গলছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button