রুদ্রর সঙ্গে হাত মিলিয়েছে অরণ্য! ফুলঝুরিকে নিয়ে পালানোর ফন্দি আঁটছে সে! ফুলকিকে সব জানিয়ে দিল ফুলঝুরি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিকের (Bengali serial) কথা বলতে হলে আগেই যেই ধারাবাহিকটির কথা মাথায় আসে সেটি হল ফুলকি (Phulki)। আর কয়েকদিন বাদেই অন্তিম পর্ব সম্প্রচার করে গল্প ইতি টানতে চলেছে এই ধারাবাহিক। তবে এই শেষ সময়েও দর্শকদের ভরপুর বিনোদন দিচ্ছে ফুলকি।
এই মুহূর্তে ফুলকির গল্প অনুযায়ী, বেশ কিছুটা সময় এগিয়ে গেছে ধারাবাহিকের গল্প। বড় হয়ে গিয়েছে ফুলঝুরি। একেবারে নিজের মায়ের মতন হয়েছে সে। অবাক করা বিষয় হলো, ফুলকি এখনো রোহিতের জায়গা কাউকে দিতে পারেনি। তবে অরণ্যও হাল ছেড়ে দেয়নি। সার্বক্ষণ সে ফুলকির সেবায় হাজির। তার প্রাণ বাঁচানোর ঋণ সারা জীবন ধরে শোধ করার পরিকল্পনা করেছে সে।

তবে এই মুহূর্তে গল্প একটু অন্যদিকে মোড় নিয়েছে। গল্পে পুনরায় প্রবেশ করেছে ফুলকির জীবনের সবথেকে বড় শত্রু রুদ্র রূপ সান্যাল। আর আসার সঙ্গে সঙ্গেই ফুলকি এবং তার মেয়ের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে সে। এতদিন ধরে অরণ্য ফুলকি এবং তার মেয়েকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে এসেছে।
কিন্তু ধার ধারাবাহিকের বর্তমান পর্বে ফুলকির মেয়ে ফুলঝুরি যা বলল তাতে ফুলকিসহ অবাক দর্শক মহল। সে তার মাকে বলে, অরণ্যবাবু নাকি ফুলঝুরিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটা শুনে উত্তেজিত হয়ে পড়ে ফুলকি। সে ঠিক করে তখনই অরণ্য বাবুকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেবে।
আরও পড়ুনঃ ‘বাবা দেখে যেতে পারলো না…’- ছোটবেলাতেই ঘটেছে পিতৃবিয়োগ! একার জোরে ছেলেকে বড় করেছেন মা! বাবার কথা উঠতেই আবেগপ্রবণ মৈনাক ঢোল
হঠাৎ এমন কথা কেন বললেও ফুলঝুরি? তবে কি কোনোভাবে সে জানতে পেরেছে যে রুদ্ররূপ সান্যাল এর সঙ্গে হাত মিলিয়েছে অরণ্য? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গল্প? কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? তবে কি গল্পের শেষ প্রান্তে এসে একেবারে অন্যরকম একটা চমক পেতে চলেছে দর্শকমহ?

