বাড়ি বয়ে এসে ফুলকিকে মা’রার প্ল্যান করল রুদ্র! ফুলকিকে বাঁচাতে বিষ মেশানো মিষ্টি নিজেই খেয়ে নিল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। ছোট রাণীর সমস্ত জারিজুরি ফাঁস করতে কোমর বেঁধে নেমেছে ফুলকি। ছোট রাণীও ছেড়ে দেওয়ার পাত্রী নন, ফুলকিকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলতে কম চেষ্টা করছেন না তিনি। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখনই অরণ্য ফুলকিকে পাহারা দেওয়ার জন্য তার সঙ্গে বাড়ি ফিরতে চায়। কিন্তু ফুলকি অরণ্যকে গাড়ি থেকে বের করে দিয়ে চলে যায়। আর তখনই চারিপাশ থেকে অরণ্যকে রুদ্রর গুন্ডারা ঘিরে ধরে। আর গুন্ডাদের হাতে বেধড়ক পিটুনি খায় অরণ্য। তারপর সেখান থেকে ফুলকি অরণ্যকে উদ্ধার করে।

ফুলকি বাড়ি ফিরছে না দেখে সকলেই তো চিন্তা করতে থাকে। ধানু বারবার ফুলকিকে ফোন করে, কিন্তু ফোনে পায়না। তারপরে অরণ্য ফোন করে ফুলকির খোঁজ নেয়, ফুলকি বাড়ি পৌঁছেছে কিনা। পিয়ালরা জানায় ফুলকি তখনও বাড়ি ফিরেনি। তখনই অরণ্য পুরো ঘটনার কথা জানায় কি কি হয়েছে রাস্তায়, সকলেই তো সেই ঘটনার কথা শুনে ভয় পেয়ে যায়। রোহিতের মা চিন্তা করতে থাকে ফুলকির জন্য। তখনই ফুলকি এসে দাঁড়ায়, সকলেই ফুলকিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফুলকি বুঝতেই পারে অরণ্য সব জানিয়েছে তাদেরকে। রোহিতের মা তার চাকরি ছেড়ে ফুলকির সাথে কলকাতায় গিয়ে কোয়ার্টারে থাকতে রাজি কিন্তু ফুলকি জানায় তার কোন অসুবিধাই হচ্ছে না। সে ঠিক দুই দিক সামলে নিতে পারবে। রাজমহল আর নবাবগঞ্জ ছেড়ে সে কিছুতেই যাবে না।
এদিকে পরের দিন ফুলকি স্টেডিয়াম বানানোর কাগজপত্র সমস্ত দেখতে চায়। ফুলকির কথা অনুযায়ী তাকে স্টেডিয়ামের সমস্ত কাগজপত্র, কোথায় কিভাবে কাকে দিয়ে বানানো হচ্ছে সমস্ত কিছু দেখানো হয়। ফুলকি দেখতে পায় এখানেও টাকার কারচুপি হয়েছে। তাই ফুলকি জানিয়ে যাকে স্টেডিয়াম বানানোর অর্ডার দেওয়া হয়েছে তাকে দিয়ে স্টেডিয়াম বানাবেন না। সঙ্গে সঙ্গে যাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তাকে ডেকে পাঠায় ফুলকি। ওই কোম্পানির মালিক ভেবেছিল ফুলকিকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। তাই জন্য মিষ্টি টাকা সবই নিয়ে এসেছিল ফুলকির জন্য। ফুলকি তো ঘুষ দেখে একেবারে রেগে গিয়ে তাকে বার করে দেয় এবং কন্ট্রাক্ট বাতিল করে দেয়।
আরও পড়ুনঃ ‘ঠাকুরকে দেওয়ার আগে আমি খেয়ে দেখি…’- ফের বিতর্কের মুখে মমতা শংকর! অভিনেত্রীকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়!
যারা ভেতর থেকে টাকা খাচ্ছে এই সমস্ত কাজ করে তাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে ফুলকির জন্য। তাই ফুলকিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে সকলে মিলে। ফুলকি যখন কাজ সেরে বাড়ি ফিরছিল তখন তাকে কতগুলো গুন্ডা ঘিরে ধরে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখায়। কিন্তু ফুলকি তো একটুও ভয় না পেয়ে রুখে দাঁড়ায় আর ঠিক তখনই অরণ্য ফুলকিকে বাঁচাতে গিয়ে গুলির আঘাতে আহত হয়। এরপর সঙ্গে সঙ্গে অরণ্যকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফুলকি। অরণ্যর চিকিৎসা হয় সকলে অরণ্যকে নবাবগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। আর ফুলকি তো অরণ্যর এই সমস্ত বাড়াবাড়ি একেবারে পছন্দ করে না। এদিকে পরের দিন অভিরূপ আসে ফুলকির জন্য মিষ্টি নিয়ে। সে এসে বলে, রাজমহলে থেকে যখন তাদের একসঙ্গে কাজ করতেই হবে তখন শত্রুতা করে লাভ নেই। কিন্তু ফুলকিকে রুদ্র সেই মিষ্টি খাওয়ানোর আগেই অরণ্য এসে সেই মিষ্টি খেয়ে নেয়। অরণ্যর সন্দেহ হয় সেই মিষ্টিতে কিছু মেশানো রয়েছে। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

