ছোট্ট একটা ছড়ায় নিজের উপস্থিতি বুঝিয়ে দিল রুদ্র! ফুলঝুড়ির মুখে ফুটে উঠল রুদ্রর কণ্ঠস্বর! শুরুতেই শয়তান দমনের প্রস্তুতি নিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে বেশ জমজমাট হয়ে উঠেছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সম্প্রচারিত ফুলকি (Phulki) ধারাবাহিকটি (Bengali Serial)। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের অন্তিম পর্ব। কিছুদিন আগেই সমাজ মাধ্যমের (Social Media) দ্বারা জানা গিয়েছিল শেষ দিনের শুটিং সম্পন্ন করে ফেলেছে এই ধারাবাহিক। যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি, এর প্রত্যেকটি পর্ব ততই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।
ধারাবাহিকের বর্তমান পর্বগুলিতে দেখা যাচ্ছে, বেশ কয়েক বছর কেটে গিয়েছে। বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে ফুলকির মেয়ে। ফুলকির মেয়ে ফুলঝুড়ি একেবারে মায়ের মতনই হয়েছে। এই এতগুলো বছরে অনেকটাই কাছাকাছি এসেছে ফুলকি অরণ্য। তবে এখনো ফুলকি অরণ্যকে রোহিতের জায়গা দিতে পারেনি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সবাই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত। রায়চৌধুরী পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছে আরো অনেক লোকজন। আর তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে ফুলকির জীবনের সবথেকে বড় শত্রু রুদ্ররূপ সান্যাল। জোকার সেজে আসায় তাকে কেউই চিনতে পারেনি। ছদ্মবেশে সে ফুলকির মেয়ের কাছাকাছি যেতে সক্ষম হয়। তবে শুরুতেই সে তার কোন ক্ষতি করেনি।
এইবার রুদ্রের উদ্দেশ্য অনেক বড়। সে আর পিছন থেকে ছুরি মারতে চায় না। সে চায় সামনাসামনি লড়াই করতে। আর সেই জন্যই নিজের উপস্থিতির কথা জানান দিতে চায় ফুলকিকে। আর এটার জন্য সে বেছে নেয় তার মেয়ে ফুলঝুড়িকে। নিজের কথার মাধ্যমে সে বুঝিয়ে দেয়, আর বেশি দেরি নেই এবার তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। যে একদিন তাকে ত্রিশূল হাতে বধ করেছিল এবার সেই ত্রিশূলধারীর নিজের বধ হওয়ার সময় চলে এসেছে।
আরও পড়ুনঃ ‘জ্ঞান দিতে দিতে উনি পাগলের পর্যায়ে পৌঁছে…’- একই বাড়িতে দ্বিতীয় বার জন্মেছেন অভিনেত্রী! পুনর্জন্মের কথা বলে বিপাকে অপরাজিতা আঢ্য! অভিনেত্রীকে পাগল বলে কটাক্ষ দর্শকদের!
ফুলঝুড়ির মুখে সেই সব কথা শুনে ফুলকির আর বুঝতে বাকি থাকে না যে এই গুপ্ত শত্রু আসলে কে। কিছুদিন ধরেই ফুলকি আন্দাজ করেছিল তার সুখের জীবন আর খুব বেশি দিন সুখের থাকবে না। খুব তাড়াতাড়ি তার জীবনে আবারো ফিরে আসবে রুদ্র। তাকে শেষ না করা অব্দি রুদ্রর শান্তি নেই। এতদিন ফুলকির জীবনে রোহিত ছিল। রোহিত চলে যাওয়ার পর এখন তার সবটাই জুড়ে রয়েছে তার মেয়ে। তাই শুরুতেই তার মেয়েকে টার্গেট করবে রুদ্র। সবটা বুঝতে পেরে এবার ঠিক কোন পথে হাঁটবে ফুলকি?

