‘আমায় সেট থেকে বের করে দেওয়া হয়েছে… কাজ পাইনি’ রিয়েলিটি শো এর আড়ালে আসল সত্যি ফাঁস করলেন মিরাক্কেল খ্যাত ভিকি!

বাংলা বিনোদন জগতে (Entertainment) ধারাবাহিকগুলোর (Television Serial) গুরুত্ব যতটা ঠিক ততটাই গুরুত্ব রয়েছে রিয়েলিটি শোগুলির (Reality show)। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলার (Colours Bangla) মতন জনপ্রিয় বেশকিছু চ্যানেলগুলোতে যেমন জমজমাট ধারাবাহিক হয়ে থাকে ঠিক তেমনই এই ধারাবাহিকগুলির পাশাপাশি সপ্তাহের কয়েকটা দিন বেশ জমজমাট কিছু রিয়েলিটি শো হয়ে থাকে।

এই জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম একটি হল মিরাক্কেল। একসময় জি বাংলার অন্যতম জনপ্রিয় শো ছিল এটি। বেশ কয়েকটি সিজন রমরমিয়ে চলেছিল। কিন্তু হঠাৎ করেই এই শো এর সম্প্রচার বন্ধ হয়ে গেছে। অনেকসময় এই রিয়েলিটি শো গুলি থেকে অভিনয় জগতে কাজ করার সুযোগ পান অনেকেই।

বেশিরভাগ সময়ই ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে উঠে আসে অভিনেতা অভিনেত্রীরা। যেমন এর আগে সেখান থেকে সুযোগ পেয়েছেন রুবেল দাস, অহনা দত্ত, মেঘা দাঁ, ঐন্দ্রিলা ব্যানার্জি সহ আরও অনেকেই। তাদের মধ্যে অন্যতম একজন হলেন উইকি নন্দী যাকে আমরা দুই শালিক ধারাবাহিকে কমেডি চরিত্রে দেখতে পেয়েছে। উইকি মিরাক্কেল এর একটি সিজনের চ্যাম্পিয়ন ছিল ভিকি পার্থ জুটি সে সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকমহলে।

কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অভিনেতার অনেক অভিযোগ অভিমান জমে রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানেই নিজের অভিযোগ অভিমান সমস্ত উগরে দিয়েছেন তিনি। জানিয়েছেন মিরাক্কেল শেষ হওয়ার পর ঠিক কতটা কষ্ট করতে হয়েছে কাজ পাওয়ার জন্য।

ভিকির কথা, ‘মিরাক্কেল শেষ হওয়ার পর জার্নি যে খুব সহজ হয়ে গেছিল তা নয়। অনেকেই ভাবত কমেডি চরিত্রে দেখা গিয়েছে মানে আমি অন্য কোন চরিত্রে অভিনয় পারি না। কাজ পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অডিশন দিতে চাইতাম বারবার বলতাম আমার অডিশন নিন আমার অডিশন নিন, কিন্তু ঠিক ভেতর থেকে কেউ না কেউ কাউকে রেফার করত আর তাকে কাস্ট করা হতো। আমরা আর সুযোগ পেতাম না। মিরাক্কেলের পর অনেক স্টেজ শো করেছি ঠিকই কিন্তু তারপর আমাদের সাথে যোগাযোগ করে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে।’

আরও পড়ুনঃ মোহনার পেটে আদৃত নয়, রয়েছে অন্য করো সন্তান! একটা ছোট্ট ভুলে সত্যিটা জেনে গেলো শুভ! নায়িকা কি পারবে এই চক্রব্যূহ থেকে আদৃতকে বের করতে?

ভিকি আরও বলে, ‘যখন আমরা মিরাক্কেলের স্টেজে দাঁড়িয়ে পারফরম্যান্স করতাম তখনও সবাই বাহবা দিত। সবাই বলত তোমরা অনেক দূর এগোবে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু যেদিন শো শেষ হয়েছে তার পরের দিন থেকে কোন কাজ পাইনি। এই ঘটনাটা মুম্বাইতে ঘটলে সেই কমেডিয়ানকে বাড়িতে বসে থাকতেই হত না, তার হাতে থাকত অনেক কাজ। তার থেকেও বেশি, এটা দেখা হতো তুমি কারো প্রিয় সার্কেলে পড়ো কিনা। তুমি যদি প্রিয়জন হও তাহলে তুমি কাজ পেয়ে যাবে খুব সহজে। না হলে তোমাকে স্ট্রাগল করতে হবে। দু-তিন বছর এভাবেই কেটেছে।’

Back to top button