রাজমহল দখল করতে সিংহাসনে ফুলকি! ‘এই রাজবাড়ি আমার’, ছোট রানীকে সরাসরি চ্যালেঞ্জ! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

বাংলা ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertainment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাজবাড়ীর গোপন রহস্যের সন্ধানে বেরিয়েছে ফুলকি। বড় রাজার মৃত্যুর রহস্য নিয়ে নাড়াঘাটা করছে সে। বড় রানীকে কথা দিয়েছে তার হারিয়ে যাওয়া স্বামী এবং সন্তানকে ফিরিয়ে দেবে ফুলকি। আর সেই জন্যই সমস্ত রহস্যের কিনারা করতে বেরিয়েছে সে। ২৪ বছর আগের পুরনো ধামাচাপা দেওয়া অতীত সামনে চলে আসছে দেখে রাণী মা তো ভীষণ ভয় পেয়ে আছেন। অন্যদিকে রুদ্র রাজবাড়ির আসল উত্তরাধিকারীকে সেই সম্পর্কে খোঁজখবর সমস্ত কিছুই জানে। ছোট রানীও সবকিছু জানার পর ফুলকিকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। সেই প্ল্যান মতন সব এগোচ্ছিল, কিন্তু শেষমেষ সেই প্ল্যান ব্যর্থ হয়।

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখানো হচ্ছে ফুলকির জন্য রাজবাড়ীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু ফুলকি ঠিকই সব বাঁধা পেরিয়ে ঢুকে পড়ে রাজমহলে। ছোট রানী সবরকম চেষ্টা করেও আটকাতে পারে না।

আরও পড়ুনঃ ‘লীনাদি এতো বদ মহিলা…’ একঘর লোকের সামনে লীনা গাঙ্গুলীকে ‘বদ’ বললেন মানসী সিনহা! লেখিকার বিরুদ্ধে কি অভিযোগ আনলেন অভিনেত্রী?

সেই সময় রাজমহলে সকলেই খেতে বসেছিল ফুলকি সরাসরি সেখানে ঢুকে পড়ে। ছোট রানীর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে ছোট রানী ফুলকির রাজমহলে প্রবেশ কেনো আটকালো তাহলে কি তিনি ভয় পেয়েছেন? আসলে তিনি জেনে গেছেন রাজমহলের আসল উত্তরাধিকারী ফুলকি। ছোট রানী ফুলকিকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে। কিন্তু ফুলকি ছোট রানীর সাথে চ্যালেঞ্জ নেয় সে প্রমাণ করে দেবে রাজমহলের আসল উত্তরাধিকারী ফুলকি।

Back to top button