লা’লসার শিকার হতে চলেছে শিরিন! পারুলকে “দিদি” ডেকে শিরিনের করুণ আর্তনাদ! হোটেল রুমের দরজা ভেঙে আগারওয়ালের গলা চেপে ধরল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, শিঞ্জিনীর গভীর চক্রান্তে এক চরম বিপদের মুখে পড়ে শিরিন। আগারওয়ালের সাথে দেখা করার উদ্দেশ্যে তাকে একটি নির্দিষ্ট হোটেলে যাওয়ার পরামর্শ দেয় শিঞ্জিনী। শুরুতে এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হতে চায়নি শিরিন, কিন্তু শিঞ্জিনীর ক্রমাগত চাপ ও কৌশলী কথার ফাঁদে পড়ে শেষ পর্যন্ত সে হোটেলে যেতে বাধ্য হয়।
অন্যদিকে, পারুল তার অসাধারণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একের পর এক বিচক্ষণ পদক্ষেপ গ্রহণ করতে থাকে। চারপাশের পরিস্থিতি সে এমন নিখুঁতভাবে সামলে নেয়, যাতে রায়ানের রূপবদল ও আসল পরিচয়ের ওপর কারও বিন্দুমাত্র সন্দেহ না জাগে।
অবশেষে চরম উত্তেজনার মধ্য দিয়ে রায়ান, এসআই মল্লার ও পুলিশ বাহিনী মিলে পারুল এবং রুকুকে নিরাপদে উদ্ধার করে। একে একে সব অপরাধীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে এত কিছুর পরও পারুল আর রায়ান মনে করতে থাকে যে, এই পুরো ঘটনার নেপথ্যে হাত রয়েছে শিরিনেরই।
এদিকে নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের সন্তানকেই ব্যবহার করতে পিছপা হয়নি শিরিনের মা। ব্যবসার লোভে একটি মিটিংয়ের কথা বলে সে শিরিনকে সেই হোটেলে পাঠিয়ে দেয়, অথচ সেখানে কী ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছিল তা শিরিন ঘুণাক্ষরেও জানত না। সত্যিটা বুঝতে পেরে শিরিন যখন সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে; বিপদের সেই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না।
আরও পড়ুনঃ বিজেপিকে “চাড্ডি” বলায় রেগে আগুন কাঞ্চনা মৈত্র! প্রতিবাদ করতেই বিপাকে অভিনেত্রী! বানান ভুলের বহর দেখে সমালোচনার ঝড়! ‘আপনি নিজে কতটা শিক্ষিত সেটা নিয়ে…’ পোস্ট ঘিরে উত্তপ্ত নেট পাড়া!
পরিনীতার আগামী পর্বে দেখা যাবে, হোটেল রুমে আগারওয়াল শিরিনের সাথে অসভ্যতা করতে উদ্যত হলে অসহায় শিরিন মনে মনে বলে ওঠে, “আমি যে এতো বড় বিপদে পড়েছি সেটা কি তুই জানিস, ‘দিদি’!!” ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে রায়ান ও পারুল। আগারওয়ালকে সামনে দেখে পারুলের রাগ ফেটে পড়ে, সে সরাসরি আগারওয়ালের গলা টিপে ধরে গর্জে উঠে বলে, “তুই ন্যাড়াগোয়াল এর বিটি পারুল চক্রবর্তীর বুন এর গায়ে হাত দিয়েছুস কোন সাহসে?” এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বতে।

