ক্ষমা করেও হলো না লাভ! মায়ের কথায় পারুলের জীবন অতিষ্ঠ করার প্রতিজ্ঞা শিরিনের! এবার কী করবে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল এখনও তীব্র আশাবাদী এবং সে মনেপ্রাণে বিশ্বাস করে যে ভালোবাসা দিয়েই শিরিনের মন বদলানো সম্ভব। তার মতে, “ভালোবাসার জিওন কাঠি শিরিনের মনে ছোঁয়াতে পারলেই ওকে ভালো করা যাবে।” তবে রায়ানের দৃষ্টিভঙ্গি এর সম্পূর্ণ বিপরীত এবং অত্যন্ত বাস্তবসম্মত। তার সোজা কথা হলো, “শিরিন কুকুরের লেজ, ও কোনোদিনও সোজা হবে না।” টগর মুখে কিছু না বললেও মনে মনে রায়ানের এই বাস্তববাদী কথার সাথেই সায় দেয়। ফলে আগামী পর্বে পারুলের অন্ধ বিশ্বাস এবং রায়ানের কঠিন বাস্তবতার এক অদ্ভুত দ্বৈরথ দেখতে পাবেন দর্শকরা।

গল্পের এক গুরুত্বপূর্ণ দৃশ্যে পারুল সবাইকে জানায় যে, বাবা তাদের ‘পিওর লাইফ’-এ যেতে বলেছেন। এই কথাটি শোনার পর থেকেই রায়ানের মনে সন্দেহের দানা আরও ঘনীভূত হতে শুরু করে। অতীত অভিজ্ঞতার আলোকেই রায়ানের ধারণা, শিরিন নিশ্চয়ই সেখানে আবার নতুন কোনো বড়সড় ঝামেলা পাকিয়ে রেখেছে এবং তাদের ফাঁদে ফেলতেই এই নতুন চাল চেলেছে। তবে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এবার সেখানে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো দ্বিতীয় উপায়ও খোলা নেই। সব মিলিয়ে গল্পটি আবার এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে একদিকে পারুল মানুষকে শুধরে যাওয়ার সুযোগ দিতে চায় এবং অন্যদিকে রায়ান তাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে নারাজ।

নাটকীয়তার চরম শিখরে পৌঁছে শিরিন নিজের সব শেয়ার পারুলের নামে লিখে দেয়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই ‘পিওর লাইফ’-এর সম্পূর্ণ দায়িত্ব চলে আসে পারুলের নিজের হাতে। দীর্ঘদিনের লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে নিজের দেওয়া কথা রাখল পারুল। যে স্বপ্নের জন্য সে এতদিন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছে, আজ সমস্ত বাধা পেরিয়ে সে সেই কোম্পানিরই সর্বোচ্চ পদ অর্থাৎ CEO হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল।

শিরিন অত বড় ভুল এবং একের পর এক অন্যায় করার পরও পারুল তাকে চিরদিনের মতো দূরে ঠেলে দেয়নি। বরং সমস্ত তিক্ততা ভুলে তাকে আবার নতুন করে জীবন শুরু করার একটা বড় সুযোগ দিল। নিজের বোন বলেই হোক বা একজন খাঁটি মানুষ হিসেবে—প্রতিশোধ না নিয়ে পারুলের এই ক্ষমার সিদ্ধান্ত এবং ঔদার্য দর্শকদের আলাদা করে চোখে পড়ার মতো এবং যা গল্পে এক অনন্য আবেগঘন মুহূর্ত তৈরি করে।

আরও পড়ুনঃ ঋষির বি’স্ফোরক দাবি! উজির বেঁচে থাকার খবর জানাজানি হতেই ঘটলো ভয়ংকর কান্ড! তবে কি হাত মেলালো ঋষি-উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

আর শিরিনের এই সিদ্ধান্তের জন্য শিরিনের মা শিরিনকে নানান ভাবে অপমান করে তাকে ছোট করে নানান ধরনের কথা বলে। আর শিরিন সেই কথা শুনতে না পেরে রাগে পারুলের ক্ষতি করার প্রতিজ্ঞা নেয় সে জানায় বেঁচে থাকতে সে পারুলকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। তার বেঁচে থাকার একেবারে অসহ্য করে তুলবে।

Back to top button