শত্রুর ডেরায় ছদ্মবেশী পারুল! এবার নিশানায় প্রিয়ম্বদার গ্যাং ও ‘ফ্রাইডে ক্লাব’! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের জীবনে ঘটে যাওয়া অতীত অত্যাচারের কথা জানতে পেরে তার পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে পারুল। পারুলের মুখ থেকেই বসু পরিবারের সবাই জানতে পারে, কীভাবে প্রাক্তন প্রেমিকারা এতদিন রায়ানের আবেগ ও বিশ্বাস নিয়ে খেলা করেছে। এই সত্যিটা জানার পর পুরো বসু পরিবার ক্ষোভে ফেটে পড়ে এবং রায়ানের অপমানের হিসেব চুকিয়ে দিতে একজোট হয়। এমনকি এই লড়াইয়ে শিরিনও পারুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে এসে দাঁড়ায়।

রায়ানের সঙ্গে হওয়া মানসিক অত্যাচারের বদলা নিতে পারুল এক অনড় সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে, রায়ানের ক্ষতি করা সেই পাঁচজন মহিলার জীবনে ঢুকে তাদের বুঝিয়ে দেবে যে রায়ান আজ একজন যোগ্য জীবনসঙ্গী পেয়েছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে খুব দ্রুতই তাদের বর্তমান জীবনের খোঁজ পাওয়া যায়। জানা যায়, তারা সবাই এখন সমাজে প্রতিষ্ঠিত কেউ বড় ব্যবসায়ী, কেউ চিকিৎসকের স্ত্রী, আবার কেউ নিজের প্রতিষ্ঠানের সিইও।

পারুলের প্রথম লক্ষ্য হয়ে ওঠে মোনালি এবং তার স্বামী রাহুল, যারা ডায়মন্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। সত্য উন্মোচনের উদ্দেশ্যে পারুল সাধারণ কর্মীর ছদ্মবেশে তাদের দোকানে ঢুকে পড়ে এবং গোপনে অডিও-ভিডিও রেকর্ড করতে শুরু করে। অন্যদিকে রায়ান পারুলের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকলেও, মুম্বাইয়ের একটি হোটেল থেকে বসু পরিবারের বাকি সদস্যরা পুরো বিষয়টির ওপর নজর রাখতে শুরু করে।

মুম্বাই পৌঁছে পারুলের মূল মিশন হয়ে ওঠে প্রিয়ম্বদার গ্যাং এবং ‘ফ্রাইডে ক্লাব’-এর পুরোনো নোংরা খেলা ফাঁস করা। তথ্য সংগ্রহের জন্য পারুল চালাকি করে একটি পুজোর জায়গায় কাজ নেয় এবং শত্রুপক্ষের একদম ভেতরে পৌঁছে যায়। প্রিয়ম্বদার দলের বিরুদ্ধে এই অভিযানে নেমে প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ জোগাড় করে ফেলে সে।

আরও পড়ুনঃ সম্রাটের গোপন অতীত জানতে ঝিনুকের বিরাট পদক্ষেপ! শুরু হলো আদির বিয়ের প্রস্তুতি! তবে কি আর এক হতে পারবে না আদিত্য-পল্লবী?

তবে পারুলকে দেখে রাহুলও নতুন এক চক্রান্ত শুরু করে। আগামী উৎসবকে কাজে লাগিয়ে পারুলকে ফাঁদে ফেলার পরিকল্পনা ছকে ফেলে সে। রায়ান পারুলকে এই বড় ঝুঁকির বিষয়ে বারবার সতর্ক করে এবং পিছিয়ে আসতে বলে। কিন্তু পারুল নিজের লক্ষে অবিচল, রায়ানের ওপর হওয়া অন্যায়ের বিচার না করা পর্যন্ত সে যে মোটেও পিছিয়ে আসার মেয়ে নয়, তা স্পষ্ট করে দেয়।

Back to top button