শয়তানের মুখোশ খুলতে গিয়ে হতভম্ব পারুল! শিরিনের পাল্টা হু’মকিকে চমকে গেল রায়ান! কোন দিকে মোড় নেবে গল্প? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ বসু বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পর হাসপাতালে ফিরে আসে। সেখানে এসে তারা জানায় যে, মল্লার ও টগরের বৈবাহিক সম্পর্ক একেবারেই ভালো ছিল না। এই কারণে পুলিশের প্রাথমিক সন্দেহের তির সরাসরি মল্লারের দিকেই যায় এবং তারা ধরে নেয় যে মল্লারই টগরকে বিষ দিয়েছে। পারুল মল্লারকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে পুলিশকে হাজারবার বোঝানোর চেষ্টা করলেও তারা কোনো কথা শোনেনি। অবশেষে আইন অনুযায়ী পুলিশ মল্লারকে জোরপূর্বক থানায় ধরে নিয়ে যায়।
মল্লারের গ্রেফতারের পর বাড়ি ফিরে পারুল এবং পরিবারের বাকি সদস্যরা ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করে। এই কঠিন বিপদের দিনে পরিবারের সম্মান বাঁচানো এবং মল্লারকে রক্ষা করার জন্য পারুল ও রায়ান হাত মেলায় এবং সবাই একজোট হয়। ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখতে দেখতে পারুল হঠাৎ করেই একটি অত্যন্ত সন্দেহজনক বিষয় আবিষ্কার করে। আর কোনো দেরি না করে, সেই সূত্র ধরে সত্য উদ্ঘাটনের জন্য পারুল ও রায়ান মিলে সরাসরি সেই ক্যাটারার সার্ভিসের অফিসে ছুটে যায়, যাদের অনুষ্ঠানে খাবার ও পানীয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ক্যাটারার অফিসে গিয়ে পারুল সমস্ত সার্ভেন্টদের পরিচয়পত্র দেখতে চায়। তাদের পরিচয়পত্র দেখার পাশাপাশি সে তাদের ইউনিফর্মও ভালো করে চেক করে। তখনই পারুল লক্ষ্য করে যে, একজন সার্ভেন্টের ইউনিফর্ম ছেঁড়া রয়েছে এবং সেই জামার টুকরোটিই আসলে পারুলের হাতে প্রমাণ হিসেবে রয়েছে। এরপর খোঁজ নিয়ে পারুল জানতে পারে ওই সার্ভেন্টের নাম প্রকাশ। পরিচয় পাওয়ার পরপরই প্রকাশের বাড়ির উদ্দেশ্যে ছুটে যায় পারুল ও রায়ান।
এদিকে সংযুক্তার লোকরা তাকে খবর দিয়ে দেয় যে পারুল অলরেডি প্রকাশের বাড়ি পৌঁছে গেছে। নিজের অপরাধ ঢাকতে সংযুক্তা তখন তার নিজের লোক পাঠিয়ে প্রকাশের মুখ চিরতরে বন্ধ করার ব্যবস্থা করে। অন্যদিকে শিরিনও কী করবে বুঝতে পারে না, কারণ পারুল যে এত তাড়াতাড়ি আসল অপরাধী পর্যন্ত পৌঁছে যাবে, সেটা সে কল্পনাও করতে পারেনি। তবে সংযুক্তার লোক পৌঁছানোর আগেই পারুল এবং রায়ান প্রকাশের কাছে পৌঁছে যায়। এরপর প্রকাশকে জোর চাপ দিয়ে এবং প্রাণের ভয় দেখিয়ে রায়ান ও পারুল তার মুখ থেকে সত্যি কথা বের করার চেষ্টা করে। অবশেষে ভয় পেয়ে প্রকাশ স্বীকার করে যে, সেই টগরের শরবতে বিষ মিশিয়েছিল।
আরও পড়ুনঃ লুকিয়ে সাগরের বাড়িতে ঢুকতে গিয়ে বিপত্তি! সানির কাছে হাতেনাতে ধরা পড়ল আদিত্য! কি হবে এবার? দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে, রায়ান ও পারুল সরাসরি মূল ষড়যন্ত্রকারী শিরিনের কাছে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে। তারা জানতে চায়, টগর এমন কী সত্যি জানত যার জন্য তুই ওর এই অবস্থা করলি? পারুল হুমকি দিয়ে বলে, তুই সব সত্যি কথা বল, নাহলে তোর গলা টিপে ধরে মুখ থেকে কথা বের করব এবং তোর অবস্থা নাজেহাল করে দেব। জবাবে শিরিনও পাল্টা হুমকি দিয়ে বলে, তাহলে আমিও তোকে এমন কেসে ফাঁসাব যে তুই জীবনে আর জেল থেকে বের হতে পারবি না, সারাজীবন তোকে গারদেই কাটাতে হবে। শিরিনের এই কথা শুনে পারুল আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে তারমানে এই পুরো কেসটা যে তোরই সাজানো, সেটা এবার একদম পরিষ্কার হয়ে গেল! আর তা শুনে শিরিন কেবল মিটমিটিয়ে হাসতে থাকে।

