প্রাণ বাঁচাতে পারুলের পাল্টা হামলা! জীবন বাজি রেখে চরম ঝুঁকি নিল রুকু! বসু বাড়িতে বেঁচে ফিরতে পারবে তো তারা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সংযুক্তা তার নতুন চক্রান্ত শুরু করে শিঞ্জিনীকে স্পষ্ট নির্দেশ দেয়, যাতে পারুল কোনোভাবেই শিরিনের সাথে যোগাযোগ করতে না পারে। একই সাথে সে শিঞ্জিনীকে পরামর্শ দেয়, ঠান্ডা মাথায় বুঝিয়ে শিরিনকে যেন তাদের নিজেদের পরিকল্পনায় কাজে লাগানো হয়। এরই মধ্যে টগরের শারীরিক উন্নতি বেশ চোখ পড়ার মতো হয়ে ওঠে সে এখন নিজে হেঁটে চলে এবং সুন্দরভাবে কথা বলছে। তবে রায়ান নিজের সত্যি অনুভূতি মেনে না নিয়ে পারুলের শুধুই ‘বন্ধু’ হয়ে থাকতে চাওয়ায়, পারুল বাধ্য হয়ে রুকুকে নিয়ে ডাক্তারের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করাতে যায়। ডাক্তার জানান মা ও সন্তান দুজনেই ভালো আছে, তবে সাথে একটি রহস্যময় সারপ্রাইজ থাকার কথা জানান যা কেবল সন্তান জন্মের দিনই প্রকাশ পাবে।

গল্পের পরিস্থিতি দ্রুত এক ভয়ংকর মোড় নেয়, যখন পারুল ও রুকু বুঝতে পারে যে তারা অপহৃত হয়েছে। প্রথমে পারুল ভেবেছিল হয়তো টাকার লোভে তাদের অপহরণ করা হয়েছে, কিন্তু পরে আসল সত্যিটা সামনে আসতেই সবাই চমকে ওঠে অপহরণকারীরা তাদের দুজনকে নিলামে তোলার পরিকল্পনা করেছে। অন্যদিকে, পারুলের কোনো খোঁজ না পেয়ে রায়ান বুঝতে পারে পারুল নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।

পারুল আর রুকু অপহৃত হওয়ার খবর পেয়ে রায়ান সঙ্গে সঙ্গে পুলিশকে নিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে যায়। সেখানে দেখা যায়, পুরো অপহরণের সাথে তাদের গাড়ির ড্রাইভার জড়িত রয়েছে। তবে সংযুক্তা নিজে ছেলের ছদ্মবেশে পুরো পরিকল্পনাটি করায় তাকে ফুটেজে কেউ চিনতেই পারে না। এর পরেই সবার সন্দেহ গিয়ে পড়ে শিরিনের ওপর এবং রাগের মাথায় রায়ান সোজা তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু শিরিনের প্রতিক্রিয়া দেখে মনে হয় সে সত্যি কিছু জানত না, যা পুলিশও বুঝতে পেরে সেখান থেকে আশা ছেড়ে দেয়।

কিন্তু আসল চমকটি আসে যখন শিঞ্জিনী নিজেই শিরিনকে জানিয়ে দেয় যে পারুল আর রুকুকে সে-ই অপহরণ করেছে। এই সত্যিটা শুনে শিরিন গভীরভাবে স্তম্ভিত হয়ে যায়। অন্যদিকে, জ্ঞান ফেরার পর পারুল ও রুকু জানতে পারে যে তাদের গোয়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে এবং আগামী রবিবার বিদেশি ক্রেতাদের সামনে তাদের নিলাম করা হবে। এসব শুনেও পারুল ভেঙে না পড়ে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে আবারও ধরা পড়ে যায়।

আরও পড়ুনঃ ‘শূন্য হয়ে গিয়েও এদের শিক্ষা হয়নি!’ ‘পাপিয়া অধিকারীকে বলছে মা’ফিয়া!’ ‘নারীদের অপমান করাই কি সিপিএমের নতুন রাজনীতি?’ শতরূপের মন্তব্যে বামেদের সরাসরি আক্রমণ রুদ্রনীল ঘোষের!

এরপর কিডন্যাপাররা পারুলকে কঠোর হুমকি দিয়ে জানিয়ে দেয় যে, আবারও পালানোর চেষ্টা করলে এবার সরাসরি গুলি চালানো হবে। এরই মাঝে তাদের দলের এক মেয়ে সদস্য পারুলের নাম জানতে চাইলে পারুল মুহূর্তের মধ্যে সুযোগ কাজে লাগায়; সে হাতে থাকা কাঁটা চামচটা সেই মেয়েটার গলায় ধরে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। তবে কিডন্যাপাররাও পাল্টা চাল হিসেবে সঙ্গে সঙ্গে রুকুর মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়, ফলে পরিস্থিতি এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছে যায়।

Back to top button