মিথ্যে ভূমিকম্পের গল্প শুনিয়ে পারুলের পরীক্ষায় ব্যাঘাত! এই শয়তানির উপযুক্ত শাস্তি দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন আর তার মা তো নিশ্চিন্ত যে পারুলকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। তার শাস্তি আর কেউ আটকাতে পারবেনা। কিন্তু শিরিনের বাবা সমানে পারুলকে নিয়ে চিন্তা করতে থাকে, রক্তের টান বলে কথা। এরপর পুলিশ নিয়ে রায়ানরা সকলের শিরিনের বাড়িতে উপস্থিত হয়। শিরিন তো তাদের দেখে অবাক হয়ে যায়। এরপরে পুলিশ শিরিনের বাবার সামনেই জানায় পারুলের সাথে হওয়ায় অন্যায়ের পেছনে রয়েছে শিরিন এবং তার মা।এসব শুনে শিরিনের বাবা মেয়ে এবং স্ত্রীর প্রতি রাগ উত্তেজিত হয়ে পড়েন। নিজেই পুলিশের হাতে তুলে দেন স্ত্রী এবং মেয়েকে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 8 November, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৮ নভেম্বর আজকের পর্ব

তারপর তো শিরিন এবং তার মাকে পুলিশ নিয়ে যায়। শিরিনের বাবা স্ত্রী এবং মেয়ের এই সমস্ত কাজে ভীষণ লজ্জিত বোধ করে, কি করবে বুঝতে পারে না। এরপর পারুল শিরিনের বাবাকে শান্ত হতে বলে। শিরিনের বাবা পারুলের কাছে ক্ষমা চেয়ে নেয় তার স্ত্রী এবং মেয়ের হয়ে। কিন্তু এই কদিন তিনি পারুলকে মেয়ের মতো আগলে রেখেছে তাই তার প্রতি কোন অভিযোগ নেই পারুলের। তারপর সকলে মিলে বাড়ি ফিরে যায়। পারুল যে এত বাধা বিপদ পেরিয়ে বাড়ি ফিরেছে তাতে সকলেই ভীষণ খুশি। রায়ানের বুদ্ধি এবং সাহসের জন্যই আজ পারুল ফিরে এসেছে তাই রায়ানকেও সবাই বাহবা দেয়। কিন্তু এভাবে বাড়ির কথা বাইরে পাচার করায় রায়ানের মায়ের উপরে ভীষণ রেগে যায় রায়ানের দাদু। তিনি স্পষ্ট জানিয়ে দেন এরপরে এরকম ঘটনা ঘটালে বাড়ি থেকে তাকে বের করে দেবে।

এরপর তো আবার নিজেদের পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রায়ান পারুল। রায়ান পারুলকে ভালো করে বুঝিয়ে দেয় কেন সে পারুলকে ফিরিয়ে এনেছে বিপদ থেকে। পারুলকে সে নিজের প্রতিপক্ষ মনে করে, আর তার জন্য তার যা যা করার সেসব করেছে। কিন্তু পারুল তো মনে মনে ভাবছে শুধুমাত্র প্রতিপক্ষ ভেবেই রায়ান এত কিছু করছে তবু তাকে ভালোবাসে সেটা স্বীকার করছে না। এসব দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে।

আরও পড়ুনঃ রোহিতের ফাঁকা জায়গা পূরণ করছে অরণ্য! মেয়ের মুখের দিকে চেয়ে জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে নিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

পরের দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় রায়ানের মা মল্লার এবং রায়ানকে বরণ করে নেয়, দইয়ের ফোঁটা লাগিয়ে দেয় কপালে। আশীর্বাদ করে যাতে ভালো করে পরীক্ষা দেয় তারা। কিন্তু পারুল সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে আশীর্বাদ করেনা। তাই পারুল বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় রায়ান তাকে বরণ করে কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে দেয়। এদিকে শিরিনের বন্ধুরা কেউই পড়াশোনা করে আসেনি। তাই কিভাবে পরীক্ষাটা নষ্ট করা যায় সেটা প্ল্যান করে। তারা মিথ্যে ভূমিকম্প করার নাটক করে সেই মতো পরীক্ষার হলে প্ল্যান কাজে লাগায়। কিন্তু পারুল তাদের মিথ্যে ধরে ফেলে। সকলের সামনে কষিয়ে চড় মারে। রায়ানও পারুলকে এই সমর্থন করে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button