শ’ত্রুদের ঘেরাটোপে পারুল-রায়ান! কালি মন্দিরের মানচিত্রেই লুকিয়ে আসল রহস্য! পারুলের হাত থেকে কি গুপ্তধন ছিনিয়ে নেবে সংযুক্তা? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সত্যের খুব কাছাকাছি পৌঁছেও পারুলদের সামনে এখন আরও বড় বাধা। রায়ান একটি বিস্ফোরক তথ্য এনে জানায় যে, যে পুলিশ অফিসারদের মৃত বলে দাবি করা হচ্ছিল, তারা আসলে কেউই মারা যায়নি। এই খবর পেয়েই পারুল বুঝে যায় যে অপরাধীদের সত্যিটা চাপা দেওয়া এবার কঠিন হবে। তার ধারণা হয়, সব ফাঁস হওয়ার আগেই অপরাধীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। তাই সে সঙ্গে সঙ্গে মাধবন স্যারকে ফোন করে এয়ারপোর্টে নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করে, যাতে কেউ পালাতে না পারে।

পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, পারুল শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখেই নিজের চালটা খেলে। নিজের মায়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে সে দৃঢ় গলায় জানায় যে, তার মা জেলে পচে মরবে আর অপরাধীরা মিথ্যে কলঙ্ক দিয়ে নিশ্চিন্তে থাকবে পারুল চক্রবর্তী বেঁচে থাকতে তা কখনোই হতে দেবে না। খুব অল্প সময়ের মধ্যেই সে পুরো বিষয়টা বুঝে নিয়ে এমনভাবে এগোতে শুরু করে, যাতে খলনায়িকা সংযুক্তার পরিকল্পনাতেই বড় ধাক্কা লাগে।

এদিকে আদালত আপাতত গায়ত্রীকে শর্তসাপেক্ষে জামিন দিলেও, তার কাঁধে একটা বড় দায়িত্ব তুলে দিয়েছে। আয়াপ্পানের লুট করা সম্পত্তি খুঁজে বের করে সরকারের হাতে তুলে দিতে পারলেই গায়ত্রী পুরোপুরি নির্দোষ প্রমাণিত হবে। এই কথা শোনার পর পারুল এক মুহূর্তও দেরি না করে ঠিক করে যে, সে আবার মায়ের সঙ্গে সাউথ ইন্ডিয়ায় যাবে। কারণ এখন আর এটা শুধু গুপ্তধন খোঁজার বিষয় নয়, নিজের মায়ের সম্মান ফিরিয়ে আনার লড়াই।

আগামী পর্বে দেখা যাবে, পারুল সবার সামনে একটি ম্যাপ বের করে জানায় যে এই ম্যাপ ধরেই তাদের কালি মন্দিরে যেতে হবে, কারণ ওখানেই লুকিয়ে আছে আয়াপ্পানের গুপ্তধন। কিন্তু বিষয়টা মোটেও সহজ নয়। সংযুক্তার হাতেও সেই ম্যাপের খবর পৌঁছে যায় এবং সে নিজের লোকদের কালি মন্দিরে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে শিঞ্জিনী আর শিরিনও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পারুল আর গায়ত্রী যদি গুপ্তধনের খোঁজ পেয়েও যায়, শেষ মুহূর্তে তা কেড়ে নেওয়ার জন্য সংযুক্তারা ওত পেতে রয়েছে।

আরও পড়ুনঃ ‘গলায় দ’ড়ি পেঁ’চিয়ে ঝু’লিয়ে দেওয়ার হু’মকি!’ ‘আমায় দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টানতে টানতে…’ জলজ্যান্ত শয়তানের আরেক রূপ দেবরাজ চক্রবর্তী! চায়ের দোকান থেকে কোটি টাকার প্রমোটিং! রাজারহাটের মানুষদের পায়ের তলায় পি’ষে দিয়েছিলেন অদিতি মুন্সির স্বামী!

সব মিলিয়ে একই জায়গায় পৌঁছাতে চলেছে একাধিক পক্ষ। আর তখনই রায়ান সবাইকে উৎসাহ দিয়ে বলে ওঠে, যাওয়ার কথা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এবার শুধু গুপ্তধনের খোঁজ নয়, শুরু হতে চলেছে বুদ্ধি, পরিকল্পনা আর সময়ের বিরুদ্ধে এক বড় লড়াই। কারণ যে আগে সেখানে পৌঁছাতে পারবে, খেলার মোড় তার দিকেই ঘুরে যাবে। এখন দেখার বিষয়, কালি মন্দিরে গিয়ে পারুল আর রায়ান সত্যিই আয়াপ্পানের গুপ্তধন খুঁজে পায়, নাকি সেখানে অন্য কোনো বড় রহস্য অপেক্ষা করছে।

Back to top button