বিয়ের আগেই ডিভোর্স! নকল উকিলের এক কথাতেই শেষ হয়ে গেল পারুল-রায়ানের সম্পর্ক! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, অনিরুদ্ধ আর রুক্মিণী মিলে এমন সব ফন্দি আঁটছে যাতে পারুল আর রায়ান কোনোভাবেই এই বিপদ থেকে বেরোতে না পারে। তারা চারপাশ থেকে পারুলকে ঘিরে ধরার চেষ্টা করছে যাতে সে একদম অসহায় হয়ে পড়ে। এই শয়তানি বুদ্ধির জালে পারুলের জীবন এখন ওলটপালট হওয়ার মুখে।

পারুল উপায় না দেখে শেষমেশ ঋকের কাছে গিয়ে হাতজোড় করে অনুরোধ করে। সে বলে, বিয়ের এই জেদ ছেড়ে দিয়ে যেন ঋক তাকে টাকা দিয়ে সাহায্য করে। কিন্তু ঋক নাছোড়বান্দা; সে সাফ জানিয়ে দেয় যে পারুলকে তার চাই-ই চাই। তখন পারুল রেগে গিয়ে তাকে বলে দেয় যে, সে মনে প্রাণে কেবল রায়ানকেই ভালোবাসে। ভাগ্যের ফেরে যদি ঋককে বিয়ে করতেও হয়, তবে তার মনে ঋকের জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু থাকবে না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 7 April, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৭ এপ্রিল আজকের পর্ব

এরপর যখন রায়ান রাগের মাথায় ঋকের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে ঋককে মাটিতে ফেলে মারতে মারতে চিৎকার করে বলে, পারুলের দিকে নজর দিলে সে চোখ তুলে নেবে। রায়ান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আজ এক মরণপণ লড়াই হবে। পারুলের সম্মানের জন্য রায়ান যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তা তার এই রূপ দেখেই বোঝা যায়।

এর পরেই দেখা যায় পারুল আর রায়ানের এক আবেগঘন দৃশ্য। অভিমানে পারুল যখন বলে সে অন্য কাউকে বিয়ে করলে রায়ানের কেন এত জ্বলছে, তখন রায়ান সহ্য করতে না পেরে দেওয়ালে সজোরে ঘুষি মারে। তাদের দুজনের এই ঝগড়া শেষমেশ কান্নায় গিয়ে ঠেকে। একে অপরকে জড়িয়ে ধরে তারা হাউহাউ করে কাঁদতে থাকে, যা দেখে দর্শকদের মন ভাঙতে বাধ্য।

আরও পড়ুন: ‘ও তো আমার ছোট ভাই ছিল, ওর জন্যই আমি…’ রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ আবির চট্টোপাধ্যায়! অভিনেতাকে নিয়ে কি বললেন তিনি?

রায়ান দাদুর কাছে গিয়ে হুঙ্কার দেয় যে, সে থাকতে কিছুতেই পারুলের বিয়ে হতে দেবে না। সে দাবি করে যে তাদের তো এখনো ডিভোর্সই হয়নি, তাই সে-ই পারুলের আসল স্বামী। ঠিক সেই মুহূর্তেই ঋত্বিক সান্যাল এসে বোমা ফাটায় যে, ডিভোর্সের সব কাজ শেষ হয়ে গেছে। এখন আগামী পর্বে কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

Back to top button