রায়ানকে হারাতে ভয়ংকর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো পারুল! পুজোতে বসু বাড়ির জন্য অপেক্ষা করছে বড় চমক! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক (Bengali Serial) হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকের কাছে আরো জনপ্রিয়তা পাচ্ছে। পারুল রায়ানের খুনসুঁটি মাখা কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করে পরিণীতা। ধারাবাহিকে আবারো রায়ান পারুলের শত্রুতার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল ঘরে গিয়ে দেখে দাদু একা একা ঘরে বসে একটা ছবি দেখে কাঁদছে। দাদুর হাতে ওই ছবিটা দেখে পারুলের খটকা লাগে কারণ ওই একই ছবি পারুল তাদের ইউনিভার্সিটির প্রফেসরের ঘরেও দেখেছে। এদিকে এই উৎসবের মাঝেই বসু পরিবারের এক গোপন সত্যি জানতে পারলো পারুল। পারুলের ইউনিভার্সিটির প্রফেসর আর দাদু দুই ভাই এই কথা এতদিন কেউ জানত না ঠাম্মি আজ প্রথম জানালো পারুলকে।

দুর্গাপুজোতে দাদার অনুপস্থিতি তাদেরকে ভীষণ কষ্ট দিচ্ছে। তাই পারুল ঠিক করে এই পুজোতে পুরো বসু পরিবারকে এক করবে। তাই দাদুকে জোর করে নিয়ে আসে পুজো মন্ডপে। আর যেখানেই উপস্থিত ছিল দাদুর দাদা। প্রথমে তো পারুল দাদুকে জোর করে নিয়ে আসায় অসন্তুষ্ট হয়েছিল কিন্তু নিজের দাদাকে বসু বাড়ির পূজাতে দেখে তিনি আর রাগ ধরে রাখতে পারেন না। তার চোখে জল চলে আসে, আসলে একদিন তিনি এবং তার দাদা মিলে ঠিক করেছিলেন বসু বাড়িতে দুর্গাপুজো করবেন আজ সেই স্বপ্ন পূরণ হল।

কিন্তু দাদুর উপর এখনো রেগে রয়েছেন তার দাদা। এতদিন পর্যন্ত এই সত্যিটা কেউই জানতো না। সকলেই তো এই বিরাট সত্যিটা জানতে পেরে অবাক হয় প্রথমে। আসলে একটা ভুল বোঝাবুঝির কারণে দুই ভাই এর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। রায়ানের দাদু তার জেঠিমার মৃত্যুর খবর জানতে পারেনি তাই তাকে শেষ দেখাটুকু দেখতে যেতে পারেনি। কিন্তু তার দাদা সেই নিয়ে তাকে ভুল বোঝে। পারুল ঠিক করে দুই ভাইয়ের মধ্যেকার ভুল বোঝাবুঝি পূজার মধ্যে মিটিয়ে দেবে সে।

আরও পড়ুনঃ পুজোর ভোগেই রয়েছে ফুলকির মৃ’ত্যু বাণ! ছোট রাজকুমারের ফাঁদে পা দিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপরেই নাচে গানে হৈ-হুল্লোড় করতে করতে মেতে ওঠে বসু পরিবার। একের পর এক জুটি এসে অসাধারণ পারফরম্যান্স করে। পারুল রায়ান সকলেই নিজেদের নাচে মাতিয়ে তোলে গোটা পুজোটা। সবশেষে দাদু রায়ান এবং পারুলকে অনেক ধন্যবাদ জানায়। তার দাদাকে বসু বাড়ির পুজোতে নিয়ে আসার জন্য। এরপর রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে এই পুজোর শেষে সেরা সেরা সেই হবে। পারুলও রায়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাকে পাল্টা চ্যালেঞ্জ করে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button