দেশদ্রোহীতার অপরাধে গ্রেপ্তার পারুল! স্ত্রীকে বাঁচাতে বড় পদক্ষেপ রায়ানের! ধামাকাদার আজকের পর্ব

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ানের মা প্ল্যান করে চলেছে কিভাবে পারুলকে আটকানো যায়। তাই শিরিনকে ফোন করে বলে পারুলকে যেভাবেই হোক এই পরীক্ষা দেওয়া থেকে আটকাতে হবে। যাতে কোনভাবেই পারুল মাথা তুলে দাঁড়াতে না পারে। আর শিরিন তো পারুলকে বিপদে ফেলার জন্য সবসময় তৈরি। তাই শিরিন প্ল্যান করতে থাকে এরপর কিভাবে পারুলকে বিপদে ফেলা যায়।
ওদিকে গোপাল রুক্মিণীর ফুলশয্যার আয়োজন করা হয়েছে গোপালের বাড়িতে। অবশেষে গোপালের ভালোবাসা বুঝতে পেরেছে রুক্মিণী। গোপালকে এখন সে মন থেকে মেনে নিয়েছে। এতদিন তাদের মধ্যে যা দূরত্ব ছিল রুক্মিণী তা এক নিমেষে দূর করে দিয়েছে। ওদিকে গোপালের বোন, মা, কাকিমা সকলে তাদের ঘরের বাইরে কান পাতছিল তাদের সম্পর্ক ঠিক আছে কিনা। রুক্মিণী সেটা বুঝতে পেরে মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়।
পরের দিন গোপাল পারুলকে ফোন করে সবটা জানায়। পারুল তো দাদার কথা শুনে দারুণ খুশি হয়ে যায়। সে চেয়েছিল যাতে গোপাল রুক্মিণী সুখে সংসার করে। রুক্মিণীকে পারুল না নিয়ে এলে হয়তো আজকের দিনটা গোপালের জীবনে আসতো না। তাই পারুলকে ধন্যবাদ দেয়। আর পারুল রায়ানের সম্পর্ক যাতে ঠিক হয়ে যায় তারজন্য প্রার্থনা করে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে এসে বাজিমাত করলো অরণ্য! ফুলকির জন্যই সে জিতে নিল সেরার শিরোপা! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে ইউনিভার্সিটি গিয়েই আবার শিরিন পারুলকে বিরক্ত করতে শুরু করে, তার মাকে ডাকাত বলে অপমান করে। আর পারুলও সঙ্গে সঙ্গে শিরিনকে যোগ্য জবাব দিয়ে দেয়। শিরিনের চোখে মাথা যন্ত্রণা কমানোর বাম ঘষে দেয়। যার জন্য শিরিনের চোখ জ্বালা করে। আর শিরিন পারুলের উপর বদলা নেওয়ার জন্য পারুলকে দেশদ্রোহী অপবাদে পুলিশের হাতে তুলে দেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

