মা কে কাছে পেয়েও হারিয়ে ফেলল পারুল! মেয়ের জন্যই পুলিশের কাছে ধরা পড়ে গেল মা! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলিশ এসে পড়ায় পারুলের মা তার দলের সকলেই আড়ালে লুকিয়ে পড়ে। পারুলের গুলির জায়গায় আঘাত লেগে আবার সেখান থেকে রক্ত পড়ছিল। রায়ান বকাবকি শুরু করে পারুল জানায় সে তার মায়ের মুখটা দেখতে পেল না একটু জন্য। তার মা তাকে সামনে দেখেও চিনতে পারল না। এদিকে পারুলের বাবাকে দেখে তো পারুলের আসল মা ঠিকই চিনতে পেরেছে। যখন দেখল পারুল তাকে বাবা বলে সম্বোধন করছে তখনই তিনি বুঝতে পারেন সেই রাতে তিনি যাকে তুলে দিয়েছিলেন বাসুদেবের হাতে সেই পারুল তার মেয়ে। নিজের মেয়েকে এত সামনে পেয়েও চিনতে না পারার আফসোস ঘিরে ধরেছিল তাকে।

পারুলও কান্নায় ভেঙে পড়েছে নিজের মাকে এত কাছে পেয়েও তার দেখা না পেয়ে। রায়ান তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে সান্তনা দিচ্ছে। কিন্তু পারুল কিছুতেই নিজেকে শান্ত করতে পারে না। সে বুঝতে পারে না কিভাবে মায়ের কাছে পৌঁছাবে। মাকে না নিয়ে পারুল এখান থেকে ফিরবে না বলেই ঠিক করেছে। ওদিকে বাড়িতে রায়ান পারুলের জন্য সকলে চিন্তা করছে। তাদেরকে বারবার ফোনে চেষ্টা করছে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না কাউকে। তারপর অবশেষে পারুল পিসিমণিকে ফোন করে। পিসিমণির সাথে কথা বলে পারুল জানায় সে তার মায়ের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু তার মা তাকে ধরা দেয়নি। এরপরে দাদু ঠাম্মি সকলেই পারুলকে ভরসা দেয় জানায় পারুল যে কাজের জন্য বেরিয়েছে ঠিক সেই কাজে সফল হয়ে ফিরবে। তাই চিন্তা করার কোনো কারণ নেই।
ওদিকে পারুল যখন এই সমস্ত কথা সবাইকে জানাচ্ছিল তখন ফোনের লাউড স্পিকারে এই সব কিছু শুনে ফেলে রায়ানের মা। আর সঙ্গে সঙ্গে শিরিনকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। শিরিনের মা তো গুন্ডাদের উপরে একেবারে রেগে গিয়েছে। তারা পাঁচজন গুন্ডা মিলে দুজন মেয়েকে শেষ করতে পারল না। রায়ানের মায়ের থেকে সবকিছু শুনে শিরিন তার মাকে জানায় কি কি হয়েছে। পারুল যে তার মাকে চিনতে পেরেছে আর সামনাসামনি তাদের দেখা হয়েছে এই কথা শুনে তো ঘাবড়ে যায় তারা। তারপর শিরিনের মা সিদ্ধান্ত নেয় এবার যা করার তাকেই করতে হবে।
আরও পড়ুনঃ গান গাইতে উঠেই বিদ্যুতের ঝটকা! ছিটকে গেলো অরণ্য! প্রাক্তনকে শাস্তি দিতে ম’রণ ফাঁদ অহনার! দুর্ধর্ষ আজকের পর্ব
পারুলের মা পারুলের সাথে একবার দেখা করার জন্য ছটফট করতে থাকে। তাই তার দলের লোকই বলে তারাই তার সঙ্গে তার মেয়ের দেখা করার সুযোগ করে দেবে। তাই তিনি গোপনে চিঠি দিয়ে পারুলকে দেখা করতে বলে। আর সেখানেই ষড়যন্ত্র করে শিরিনের মা। পারুল মাঝরাতে মন্দিরে দেখা করতে যায় তার মায়ের সঙ্গে। আর ঠিক তখনই চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরে তার মাকে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

