পারুলের হাতেই ব’ধ হলো শিরিন! মা দুর্গার সামনেই ঘটলো সমস্ত পাপের বিনাশ! দুর্ধর্ষ আজকের পর্ব!

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুজোর সময় রায়ান শিরিনকে বলে পারুলের কাছে সবার সামনে ক্ষমা চাইতে। কিন্তু শিরিন প্রথমে দাদুকে প্রণাম করতে গেলে দাদুও ফিরিয়ে দেয় তাকে। এরপর বাধ্য হয়ে শিরিন পারুলের কাছে ক্ষমা চায়। ওদিকে রায়ান পারুলকে মায়ের আশীর্বাদ কপালে ঠেকিয়ে দেয়। পারুল আবারো রায়ানকে দেখে মুগ্ধ হয়। কিন্তু শিরিন টগরকে কাজে লাগিয়ে পারুলের বিরুদ্ধে ফন্দি করে।

এদিকে বসু বাড়িতে পারুল সন্ধ্যায় মহিষাসুরমর্দিনী পালার আয়োজন করেছে। আর সেই পালা লাইভ টেলিকাস্ট করার জন্য জনপ্রিয় নিউজ চ্যানেল থেকে লোকজন এসেছে পারুলদের বাড়িতে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে শিরিন। যাতে পারুলের প্ল্যান সবার সামনে ভেস্তে যায় এবং শ্বশুরবাড়ির সকলে অপমানিত হয় পারুলের জন্য। এরপরেই শিরিন টগরের সাথে দাঁড়িয়ে প্ল্যান করতে থাকে। পারুল সেটা দেখতে পেলেও তেমন কিছু সন্দেহ করে না। শুধুমাত্র শিরিন এবং টগর দুজনকে জানিয়ে দেয় যদি কোন গন্ডগোল করে তারা তাহলে তাদেরই মহিষাসুর বানাবে।

এরপর এক এক করে সকলেই নিজেদের সাজগোজ শুরু করে। দাদুকে ব্রহ্মা রূপে সাজায় পারুল। প্রথমে দাদু রাজি না হলেও পরে পারুলের কথায় রাজি হয়ে যায়। এরপর সকলেই একেক রকম দেবতার অবতারে সেজে ওঠে। পারুল সাজে মা দুর্গার রূপে। আর তারপরেই ঠিক যখন সন্ধ্যে সাতটায় পারুলদের পালা শুরু হবে তার কিছুক্ষণ আগেই কারেন্ট চলে যায়। কেউ তো কিছুই বুঝতে পারে না পুজো বাড়িতে কিভাবে আলো চলে গেল। সেই নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ে।

আরও পড়ুনঃমৃ’ত্যু ফাঁদে ফুলকি! নিজের জীবন দিয়ে ফুলকিকে রক্ষা করল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে কোনায় দাঁড়িয়ে মজা নিতে থাকে শিরিন এবং টগর। তারাই তো আলো নিভিয়ে তালা বন্ধ করে দিয়ে সেই দরজা বাইরে থেকে আটকে দিয়েছে। সেখানে গিয়ে চেষ্টা করবে সেই উপায়টুকুও নেই। পারুল শিরিন এবং টগরকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলতে দেখে নেয় আর তখনই বুঝতে পারে কে এসব করেছে। এরপরে সরাসরি ত্রিশূল গিয়ে টগরের গলার উপর ধরে পারুল। সকলেই তো পারুলকে প্রথমে বাধা দেয় কিন্তু পারুল জানায় কে এই কাজ করেছে সে জানে। তারপর পারুলের হাতে চাবি তুলে দিতে বাধ্য হয় টগর। আর কারেন্ট চলে আসার পর পারুল বধ করে শিরিনকে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button