পারুলের মাকে অপমান করার শাস্তি হাতেনাতে পেলো শিরিন! নিজের অজান্তেই শিরিনকে বোনের স্বীকৃতি দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর পারুল এটাও জানে এখন যদি সে নিজের মাকে খুঁজতে যায় তাহলে যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা আবার তার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে। তাই পারুল ফিরে যায়। এদিকে বাড়িতে ফিরে সকলেই তো মেতে ওঠে তাদের নিয়ে। রায়ানের মা, কাকিমা, টগর এসব সহ্য করতে পারছিল না তাই পারুলের মাকে অপমান করতে শুরু করে কিন্তু পারুল তো ছেড়ে দেওয়ার পাত্রী নয় তার মাকে অপমান করা হচ্ছে দেখে সেও চুপ করে থাকে না উচিত জবাব দেয় সকলকে। এদিকে কলকাতায় ফিরে এসেই পারুল রায়ান আবারো একে অপরের শত্রু হয়ে উঠেছে।

Bengali serial

রায়ান পারুল আবার একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে। কে পরীক্ষায় ফার্স্ট হবে সেই নিয়ে চলছে তাদের মধ্যে লড়াই। পরের দিন আবার ইউনিভার্সিটি গিয়ে শুরু হয়েছে রোজকার জীবন। সকলেই পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত। কলেজের প্রফেসর সবাইকে জানিয়ে যায় খুব শীঘ্রই তাদের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এটাই তাদের জীবনের বড় পরীক্ষা এই পরীক্ষার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে।

সকলেই তো স্যারদের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। কিভাবে সবকিছু তৈরি করবে কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করবে সেই নিয়ে চিন্তা করতে থাকে সকলে। তাই জন্য বন্ধুদের মন ভালো করতে আর সবাইকে চিন্তামুক্ত করতে সকলকে নিয়ে নাচে গানে মেতে ওঠে রায়ান পারুল। তারপর জোরকদমে শুরু হয়ে যায় পরীক্ষার প্রস্তুতি। সকলেই নিজেদের মতন করে প্রস্তুতি শুরু করে। ওদিকে পারুল রায়ানও একে অপরকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুনঃ অরণ্যর প্রতি দুর্বল হয়ে পড়ছে ফুলকি! শত চেষ্টার পরেও অহনার হাত থেকে রক্ষা পেলো না অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

আর বাড়িতে রায়ানের মা প্ল্যান করে চলেছে কিভাবে পারুলকে আটকানো যায়। তাই শিরিনকে ফোন করে বলে পারুলকে যেভাবেই হোক এই পরীক্ষা দেওয়া থেকে আটকাতে হবে। যাতে কোনভাবেই পারুল মাথা তুলে দাঁড়াতে না পারে। আর শিরিন তো পারুলকে বিপদে ফেলার জন্য সবসময় তৈরি। ইউনিভার্সিটি গিয়েই আবার শিরিন পারুলকে বিরক্ত করতে শুরু করে, তার মাকে ডাকাত বলে অপমান করে। আর পারুলও সঙ্গে সঙ্গে শিরিনকে যোগ্য জবাব দিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button