পারুলের কাছে গোহারান হারলো মৌসুমী! জিতে গিয়ে নতুন বিপদের মুখে পারুল! মাকে খুঁজে পাবেতো সে? দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতিদিনই একটু একটু করে নিজের জায়গাটা দর্শকের কাছে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। রাত আটটা বাজলেই টেলিভিশনের পর্দার (Bengali Television) সামনে দর্শক বসে পড়েন এই ধারাবাহিক (Bengali Serial) দেখার জন্য। ধারাবাহিকের একটি এপিসোডও চট করে মিস করতে চান না কেউ। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলের দুর্গা সাজ দেখে তো অবাক হয়ে যায় সকলে। শুধুমাত্র শহর নয় গ্রামের মেয়েরাও যে দশভূজা সেটা প্রমাণ করে দেয় পারুল। পারুলের মধ্যে যে দশভূজা লুকিয়ে আছে সেটাও প্রমাণ করে দেয়। বিচারক পারুলের কথা শুনে রীতিমত মুগ্ধ হয়ে যায়। রায়ান পারুলের কথা শুনে সকলের সামনে হাততালি দিয়ে ওঠে। ছেলের মুখে পারুলের প্রশংসা শুনে রায়ানের মায়ের একেবারে সহ্য হয় না। তিনি ভাবতেই পারছেন না পারুল ফাইনালে উঠে গেল। কিন্তু এতদূর এসে তিনি পারুলের কাছে কিছুতেই হারতে পারবেন না।

Zee Bangla Parineeta episode 26 September

সঙ্গে সঙ্গে গিয়ে ফোন করে সবটা জানায় শিরিনকে। শিরিন শুনে তো তার মাকে সঙ্গে সঙ্গে জানায় পারুলকে যেভাবেই হোক সকলের সামনে অপদস্ত করতেই হবে। শিরিনের মায়ের ওই কোলড্রিংস কোম্পানির সিইও-এর সাথে যোগাযোগ আছে তাই শিরিনের মা সঙ্গে সঙ্গে তাকে ফোন করে পারুলের জন্য ফাঁদ পেতে রাখে। এদিকে রায়ান এবং পারুল দুজনেই রায়ানের বাবাকে জানায় তার মায়ের কম্পিটিশন অংশগ্রহণ করার কথা। তাই তিনি এসেও হাজির হন। রায়ানের বাবাকে দেখে রায়ানের মাও ঘাবড়ে যায়। ভাবে পারুল হয়তো ইচ্ছে করে শয়তানি করে এসব করেছে। যদিও পরের রায়ান সবটা বোঝায়। কিন্তু তাও পারুলকে সহ্য করতে পারে না তার শাশুড়ি।

এরপর শুরু হয় ফাইনাল রাউন্ডের খেলা। ততক্ষণে শিরিন এবং রায়ানের ইউনিভার্সিটির সমস্ত বন্ধুরা এসে উপস্থিত হয়েছে। তাদের সকলকে দেখে তো অবাক হয়ে যায় রায়ান। তারপর ফাইনাল রাউন্ডে স্বামী-স্ত্রী খেলবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রায়ানের বাকি বন্ধুরা সকলেই জানে পারুল অবিবাহিত। তাই দর্শক-আসনে বসে সকলেই পারুলকে মিথ্যাবাদী বলে ওঠে। জানাই পারুলের বিয়েই হয়নি টাকার লোভে সেসব করছে। আর বিচারক আসনে থাকা সকল বিচারকদের সিদ্ধান্ত নিতে হয় তাহলে পারুলকে এই কম্পিটিশন থেকে বাদ দিতে হবে। দর্শক আসলে থাকা অনেকেই পারুলের উপরে আঙ্গুল তোলে। পারুলকে মিথ্যাবাদী আরো নারান খারাপ খারাপ কথা বলে যেটা পারুল আসলেই নয়। কিন্তু পারুল তো রায়ানকে কথা দিয়েছে। সে কোনদিনও তাদের সম্পর্কের আসল সত্যিটা জানাবে না কাউকে। তাই সে কিছু বলতেও পারছিল না।

আরও পড়ুনঃ আবারো ছোট রাণীর মুখোমুখি ফুলকি! ফিরে এসে নতুন করে গুটি সাজালেন আশাভরী! দুর্ধর্ষ আজকের পর্ব

তখনই শিরিন বলে ওঠে পারুলকে এই কম্পিটিশন থেকে বাদ দিয়ে মৌসুমী বসুকে বিজয়ী ঘোষণা করতে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে রায়ান পারুলের পাশে এসে দাঁড়ায় এবং তাকে স্ত্রী-এর স্বীকৃতি দেয়। এমনকি তাদের বিয়ের প্রমাণ হিসেবে বিয়ের ছবিও দেখায় সকলকে। আর জানায় তার স্ত্রীকে অপমান করার অধিকার কারও নেই, পারুলের মতো লড়াই করার ক্ষমতা অনেকেরই নেই। গ্রাম থেকে উঠে এসে শহরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে। এবারে দেখার অপেক্ষা ফাইনাল রাউন্ডে কে জেতে।

Back to top button