কর্পোরেট দুনিয়াকে বিদায়! পারুলের হাত ধরে ‘বসু থিয়েটার’-এ নতুন জীবন শুরু রায়ানের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, চারিদিকে চরম বিশৃঙ্খলা আর মৃত্যুর ভয়, এর মধ্যেই দমে যাননি পারুল। একদিকে আহত ঋত্বিক, অন্যদিকে জঙ্গিদের ক্রমাগত আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ ছিল। কিন্তু পারুল রায়ানকে কথা দিয়েছিলেন যে তিনি নিজে ঢাল হয়ে দাঁড়াবেন এবং সবাইকে এই বিপদ থেকে অক্ষত অবস্থায় বের করে আনবেন। পারুলের এই অদম্য সাহসই ছিল সেই কঠিন সময়ে উদ্ধারকারী দলের একমাত্র আশার আলো।
পরিস্থিতি আরও জটিল হয় যখন জঙ্গিদের মাথা সবাইকে ভয় দেখাতে পারুলের মাথায় বন্দুক ধরে। পারুল নিজের প্রাণের মায়া না করে অনুরোধ করেন তাকে বন্দি করে যেন অন্যদের ছেড়ে দেওয়া হয়। আসলে পারুল আগে থেকেই বুদ্ধি খাটিয়ে সব ব্যবস্থা করে রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে সৈন্যরা এসে হাজির হয় এবং জঙ্গিদের কব্জা করে নেয়। এভাবেই পারুলের বুদ্ধিতে সবাই প্রাণে বেঁচে যায় এবং আহত ঋত্বিক বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিপদ কাটিয়ে পারুল সবাইকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে রায়ান খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে পারুলকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে এবং নিজের জীবন বাঁচানোর জন্য তাকে বারবার ধন্যবাদ জানায়। পারুল যেভাবে নিজের জীবন বাজি রেখে সবাইকে রক্ষা করেছে, তা দেখে রায়ান তার প্রতি কৃতজ্ঞতায় ফেটে পড়ে।
এদিকে রায়ান তো পারুলকে প্রতিযোগিতায় হারাবে বলে চিঠি লিখে বাড়ি থেকে পালিয়েছিল। এই কারণে বসু বাড়িতে ফিরতেই তার ওপর শুরু হয় থাপ্পড়ের বৃষ্টি। যে পারছে সেই রায়ানকে একটা করে থাপ্পড় কষিয়ে দিচ্ছে। এমনকি রায়ানও সবাইকে উস্কে দিচ্ছে তাকে মারার জন্য। মৈনাকদাও রায়ানকে থাপ্পড় মারতে ছাড়েননি। তবে এর মধ্যেই মৌসুমি সুর বদলে ফেলেছেন; তিনি এখন রায়ানকে ছেড়ে পারুলকে বাড়ি থেকে বের করার ফন্দি আঁটছেন।
আরও পড়ুনঃ প্রবাহকে ভিলেন সাজিয়ে এখন নিজেই জনসমক্ষে অপদস্থ সায়ক! অভিনেতার এই অপমানে নাকি ভীষণ খুশি প্রবাহ নন্দী? দাবি দর্শকদের!
সবশেষে পারুলের পরামর্শে রায়ান তার কর্পোরেট চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এখন থেকে থিয়েটার বা নাটক নিয়েই কাজ করবে। পারুলের কথামতোই রায়ান দাদুর কাছে গিয়ে নিজের মনের ইচ্ছার কথা জানায়। দাদুও পারুলের কথায় রাজি হয়ে যান। এভাবেই পারুলের অনুপ্রেরণায় শুরু হয় রায়ানের নতুন পথ চলা ‘বসু থিয়েটার’-এর যাত্রা।

