কোল্ড ড্রিংকস কোম্পানির জালিয়াতি ফাঁস করতে পারুলের পাশে ঢাল হয়ে দাঁড়ালো রায়ান! এই বন্ধুত্ব ডেকে আনলো নতুন বিপদ!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলরা ইউনিভার্সিটিতে গিয়ে তারা জানতে পারে একটি কোল্ড ড্রিংকস কোম্পানি নতুন এসেছে বাজারে। কিন্তু তাদের বিরাট বড় লস হয়ে গেছে। আর সেইটাই কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে সাহায্য চাইতে এসেছে তারা। আর যে তাদের এই সমস্যার সমাধান দিতে পারবে তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারুল এটা শুনে খানিকটা নিশ্চিন্ত হয়। এটাই সুযোগ তার কাছে বোনের বিয়ের টাকা জোগাড় করার।

এরপর ওই কোলড্রিংস কোম্পানি তাদের সমস্ত অসুবিধার কথা জানিয়ে সমস্ত ডেটা দিয়ে দুজন দুজন করে টিম ভাগ করে দেয়। গোটা পশ্চিমবঙ্গ ঘুরে, তাদের এই সার্ভে করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে। আর এই কাজে পারুল এবং মল্লার একই টিমে থাকে। তারপর পারুল এবং মল্লার মিলে বেরিয়ে পড়ে সার্ভে করার জন্য। প্রথমে পারুল ওই জিপসি কোম্পানির কোলড্রিংস টেস্ট করে দেখে বাজারে যে সব থেকে পপুলার জনপ্রিয় কোম্পানি বাবল আছে তার থেকে বেশি ভালো খেতে। কিন্তু কেন মার্কেট সেল হচ্ছে না সেটাই বুঝতে পারে না।
পারুল এবং মল্লার মিল আগে যায় সেই দোকানগুলোতে যেখানে এই কোম্পানির কোলড্রিংস সেল করার জন্য রাখা হয়েছিল। প্রথম দোকানে যাবার পর তারা জানতে পারে প্রথম যেদিন এই কোম্পানির কোল্ড ড্রিংকস এসেছিল সেই একদিনের মধ্যেই ২০০ টা বোতল বেরিয়ে যায়। কিন্তু পরের দিন যখন আবার স্টক তোলা হয় একটাও বিক্রি হচ্ছে না তারপর থেকে। পারুলের এই বিষয়টা বেশ খটকা লাগে। দ্বিতীয় দোকানে গিয়ে আবার পারুলরা জানতে চায় দ্বিতীয় দোকানের মালিক একই কথা বলে। এরপর দ্বিতীয় দোকানে সিসিটিভি ক্যামেরা দেখে সেইদিনের ফুটেজ দেখতে চায় পারুল। সেখানেই দেখা যায় দুজন লোক ২০০ টা জিপসি কোলড্রিংস একসাথে কিনে নিচ্ছে। আগের দোকান থেকেও ওই একই দুজন লোক কিনে নিচ্ছে।
আরও পড়ুনঃ পারুলের জীবনে কাঁটা হয়ে বিঁধতে চলেছে টগর! লোভী বর পালিয়ে যাওয়ায় মল্লারের গলায় ঝুলে পড়লো সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
তারপর সিসিটিভি ক্যামেরার ওই দুজন লোকের ছবি তারা পুলিশ স্টেশনে দেখালে পুলিশ জানায় এরা বিরাট বড় ক্লাবের মাথা। তাদের হাত অনেক দূর পর্যন্ত। তারপর পারুল এবং মল্লার সরাসরি চলে যায় ওই ক্লাবের কর্তাদের সাথে কথা বলতে। সেখানে গিয়ে যখন তারা সরাসরি প্রশ্ন করে তখন কোন রকমে পারুলদের চুপ করিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পারুল এবং মল্লার ভালোই বুঝতে পারে কোন একটা গন্ডগোল আছে। পারুল তখন মল্লারকে বলে নিশ্চয়ই বাবেল কোম্পানির মালিক বুঝতে পেরেছিল জিপসি কোম্পানি বাজারে এলে তাদের কোম্পানি আর টিকবে না। তাই জন্যই জিপসি কোম্পানিকে সরিয়ে দিতে এই দুজন লোককে কাজে লাগিয়েছে। যখন বাবেল কোম্পানির লোক জানতে পারে দুজন কোম্পানির লোক সার্ভে করছে তখন পারুল এবং মল্লারকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এদিকে রাতে বাড়ি ফেরার পথে গুন্ডাদের মুখোমুখি হয় পারুল এবং মল্লার। কিন্তু সেখানে রায়ান ঠিক সময়ে তাদের বাঁচিয়ে নেয়। এদিকে পরের দিন পারুল, রায়ান এবং মল্লার মিলে বেরিয়ে পরে কোল্ড ড্রিংকস কোম্পানির সমস্যার সমাধান করতে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

