ফুলকির জীবনে শত্রুর আগমন! রাজমহলে প্রবেশ করলো ঈশিতা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, অভিরূপ লাবণ্যকে বিয়ে করতে চাইলে এই বিয়েতে আর দেরি করে না তারা। কিন্তু এবারে ফুলকি এত তাড়াতাড়ি অভিরূপের বিরুদ্ধে কি করে প্রমাণ জোগাড় করবে সেটাই বুঝতে পারে না। তবে ফুলকি ঠিক করে নেয় যেভাবেই হোক অভিরূপের আসল চেহারা সকলে সামনে নিয়ে আসবে ফুলকি। পরের দিন অভিরূপ যখন বিয়ে করতে যাবে ঠিক তখনই রোহিতকে নিয়ে ফুলকি অভিরূপের বাড়িতে যায়। আর সারা বাড়িতে প্রমাণ খুঁজতে থাকে। যদি কিছু পাওয়া যায়। কিন্তু অভিরূপ কিছুই প্রমাণ রেখে যায়নি। তারপর হঠাৎ একটা আওয়াজ পেয়ে ফুলকি ছুটে যায়, আর গিয়ে বাথরুম খুলে দেখে অভিরূপ সাধারণ বাংলা বাথরুম ব্যবহার করে। আর সেটা দেখেই সব পরিষ্কার হয়ে যায়। যে অভিরূপের কোমড় ভাঙ্গা সে কিভাবে এই বাথরুম ব্যবহার করবে।

এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে অভিরূপ পৌঁছে গিয়েছে বিয়ের মন্ডপে লাবণ্যকে বিয়ে করার জন্য। এই নিয়ে দ্বিতীয়বার ফুলকির চোখে ধুলো দিয়ে আবারো লাবণ্যকে বিয়ে করছে রুদ্র। সেই নিয়ে তো ভীষণ খুশি সে মনে মনে ভাবছে এবারে সে ফুলকিকে জব্দ করতে পারবে। কিন্তু রুদ্র তো জানেই না অভিরূপের আসল সত্যিই খুঁজে বার করতে ফুলকি হাতে মোক্ষম প্রমাণ পেয়েছে। এদিকে তমাল পিয়াল সকলেই চিন্তা করতে থাকে ফুলকি আদৌ কোন প্রমাণ পেল কিনা এই নিয়ে।
এরপর বিয়ের মন্ডপে অভিরূপকে নিয়ে আসা হয়। অভিরূপের কোমরে চোট সেটা সকলে জানে তাই জন্য তাকে বিয়ের আসরে চেয়ারে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু রুদ্র নিজেই বিয়ের জন্য মাটিতে বসতে চায়। তার হাজার কষ্ট হলেও সে বিয়ের নিয়ম কানুন নিষ্ঠা ভাবে পালন করবে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ফুলকি এবং রোহিত। সকলের চোখের আড়ালে বিয়ের মন্ডপে ফুলকি একটা সাপের ঝুড়ি রেখে দেয়। ওদিকে অংশু আগেই চলে এসেছে। এরপর বিয়ে চলতে চলতে রোহিত হঠাৎ করে ঢাকনা খুলে দিয়ে আসে এবং হঠাৎ করেই ঝুড়ির সাপ সামনে চলে আসে। আর ফুলকি চিৎকার করে ওঠে সাপ সাপ বলে। আর সেটা দেখেই সেই সময় কোন কিছু চিন্তাভাবনা না করেই উঠে দাঁড়ায় ছদ্দবেশী রুদ্র।
আরও পড়ুনঃ ‘কোয়েলকে আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলাম, টাকার সংখ্যাটা…’ কেন হঠাৎ কোয়েল মল্লিককে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলেন দেব?
অভিরূপ উঠে দাঁড়িয়েছে তাও আবার কোন সাহায্য ছাড়াই সেটা দেখে তো সকলেই অবাক হয়ে যায়। সকলের কাছে সবটাই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যায়। তারপর ফুলকি জানায় তারা অভিরূপের বাড়িতে গিয়ে তল্লাশি করছিল আর সেখানেই তারা বাংলা বাথরুম দেখতে পায়। কিন্তু অভিরূপের এই অবস্থা থাকলে সে কি করে ওই বাথরুম ব্যবহার করে সেটাই হলো প্রশ্ন। তখনো কিছুতেই সবকিছু স্বীকার করছিল না অভিরূপ। কিন্তু অভিরূপ যে আসলে রুদ্র সেটা ধরতে পারেনি কেউ। ওদিকে বাড়িওয়ালার লোকজনদেরও টাকা দিয়ে লাবণ্যর নামে বদনাম ছড়াতে বলেছিল এই অভিরূপ। সেটাও প্রমাণ করে দেয় ফুলকি। এরপর পুলিশ টানতে নিয়ে যায় তাকে। লাবণ্য ফুলকির কাছে ক্ষমা চায়। ফুলকি আবারো তাকে বিপদ থেকে রক্ষা করল। ওদিকে ফুলকির পুরনো শত্রু তো ফিরে এসেছে রাজমহলে হঠাৎ করে। ছোট রাজকুমারের বিশেষ অতিথি হিসেবে রাজমহল উপস্থিত হয়েছে ঈশিতা। একেবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

