ডিএনএ রিপোর্টে ফাঁস সংযুক্তার কীর্তি! সুবিনয়ের মৃ’ত্যুর সময় হুবহু মিলে যেতেই খু’নিকে ধরে ফেলল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব!

ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্ব নিয়ে এগোচ্ছে পরিণীতা (Porineeta)। জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় ধারাবাহিকে প্রতিটি পর্বই এখন জমজমাট। একদিকে অফিসের কর্মচারী সুবিনয়ের রহস্যজনক মৃত্যুর সমাধান, অন্যদিকে পিসিমণির জীবনের নতুন অধ্যায়ের সূচনা দুই দিক মিলিয়ে ধারাবাহিক এখন বেশ জমে উঠেছে। তাইতো ধারাবাহিকের একটি পর্বও বাদ দিচ্ছেন না দর্শক।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, সংযুক্তা শিরিনকে নির্দেশ দেয় সেই কর্মচারীর বাড়িতে ৩০ লক্ষ টাকা পৌঁছে দেওয়ার জন্য। ওই কর্মচারীর বাড়িতে গিয়ে পারুলের নামে আজেবাজে কথা বলে তাকে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু সঠিক সময় পারবে সেখানে পৌঁছে যায় এবং সংযোগটা আর কোনভাবেই ওই কর্মচারীর পরিবারকে ভুল বুঝিয়ে চুপ রাখতে পারে না বাধ্য হয়ে সংযুক্ত সেদিন দুজনেই বেরিয়ে যায় সেখান থেকে। তদন্তের স্বার্থে পারুল মৃত কর্মচারী সুবিনয়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলে। সেখানেই তাঁর নজর যায় সুবিনয়ের সেই বিশেষ জামাটির দিকে, যা পরে সে আত্মঘাতী হয়েছিল। পারুল লক্ষ্য করে, জামাটিতে একটি গভীর সিগারেটের পোড়া দাগ রয়েছে। সুবিনয় যেখানে ধূমপান ছেড়ে দিয়েছিল, সেখানে তার জামায় এমন দাগ কীভাবে এলো, এই প্রশ্নই পারুলের মনে সন্দেহের বীজ বুনে দেয়। পারুল নিশ্চিত হতে জামাটি পরীক্ষার জন্য নিজের সাথে নিয়ে আসে। অনিরুদ্ধ এই সন্দেহ নিয়ে নানা প্রশ্ন তোলে।

ওদিকে পারুল ও অনিরুদ্ধর ঘনিষ্ঠতা রায়ানের সহ্যশক্তির বাইরে চলে যাচ্ছে। রায়ানকে আরও কিছুটা উত্যক্ত করতেই পারুল অনিরুদ্ধকে তাদের বাড়িতে চায়ের নিমন্ত্রণ জানায়। রায়ান রাগে ফুলে ওঠে এবং অনিরুদ্ধকে জব্দ করার এক ফন্দি আঁটে। বাড়ি ঢোকার মুখেই সে কৌশলে অনিরুদ্ধকে ল্যাং মেরে কাদায় ফেলে দেয়। অনিরুদ্ধর এই শোচনীয় দশা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। পারুল বুঝতে পারে, এটি নিশ্চিতভাবেই রায়ানের শয়তানি।

রায়ানকে উচিত শিক্ষা দিতে পারুল এক মজার বুদ্ধি বের করে। সে অনিরুদ্ধকে রায়ানের ঘরেই ফ্রেশ হতে পাঠায়। শুধু তাই নয়, অনিরুদ্ধ রায়ানের বাথরুম ব্যবহার করে এবং রায়ানের পিসিমণির দেওয়া একটি জামা পরে নিচে নেমে আসে। নিজের ব্যক্তিগত পরিসরে অনিরুদ্ধর এমন অবাধ বিচরণ দেখে রায়ান আক্ষরিক অর্থেই দিশেহারা হয়ে পড়ে। একদিকে যখন রায়ানের ক্ষোভ বাড়ছে, অন্যদিকে পারুল ও অনিরুদ্ধ সুবিনয়ের জামার সেই পোড়া দাগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে। সুবিনয় যখন সিগারেট খেত না, তবে সেই পোড়া দাগ এল কোথা থেকে?

আরও পড়ুনঃ ‘বাংলা ছবির ইতিহাসে এমন কিছু করলাম যাতে…’ বুকিং বিতর্কে দেবের বিরুদ্ধে আইনি লড়াই! ‘সবাই তো আমারই লোক, আমাকেই এসে দেখাচ্ছে…’ মুখ খুললেন দেব অধিকারী!

এদিকে পিসিমণি অনিরুদ্ধর জন্য চা নিয়ে এলে রায়ান তা কেড়ে নেয়, কিন্তু দমে যাওয়ার পাত্র নয় অনিরুদ্ধ। সে নিজ হাতে সবার জন্য চা বানিয়ে পিসিমণির মন জয় করার চেষ্টা করে। পারুল মজা করে রুক্মিণীকে জানায় যে, অনিরুদ্ধ পিসিমণিকে পছন্দ করে ফেলেছে। অন্যদিকে পারুল যে সিগারেটের অবশিষ্টাংশ পরীক্ষার জন্য পাঠিয়েছিল, তার ফরেনসিক রিপোর্টে দারুণ তথ্য উঠে এসেছে। সিগারেটে পাওয়া নমুনার সাথে সংযুক্তার ডিএনএ হুবহু মিলে গেছে। এর অর্থ হলো, যে সময়ে সুবিনয়ের মৃত্যু হয়েছিল, সেই সময় ঘটনাস্থলে বা সুবিনয়ের সংস্পর্শে সংযুক্তা উপস্থিত ছিল এবং সেই সিগারেটটি সংযুক্তাই পান করেছিল। ফরেনসিক রিপোর্টে আরও জানা গেছে যে, ওই বিশেষ সিগারেটটি ২০২৩ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ব্যবহার করা হয়েছিল। কাকতালীয়ভাবে, সুবিনয় মারা গিয়েছিল সেই বছরেরই ২২শে জুন। এবার এই সংযুক্তার মুখোশ টেনে খুলবে পারুল। দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button