বাবার খোঁজে এবার সাউথ ইন্ডিয়া পাড়ি দেবে পারুল-রায়ান! পারুলকে আটকাতে বাধা হয়ে দাঁড়াবে শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব?

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আসতে চলেছে এক দুর্দান্ত মোড়। গল্পে দেখা যাচ্ছে, পারুলরা পিকুকে কিডন্যাপ করে DNA রিপোর্টের আসল সত্যিটা বের করার চেষ্টা করে। পারুল আর রায়ান মিলে পিকুকে এমনভাবে ভয় দেখায় যে সে আর কোনো উপায় না পেয়ে সুরসুর করে আসল সত্যিটা বলে দেয়। পিকু স্বীকার করে যে, সেই বিতর্কিত রিপোর্টটা আসলে অন্য কারও নয়, খোদ পারুলেরই DNA রিপোর্ট।

তবে পুরো সত্যিটা পুরোপুরি সামনে আসার আগেই সেখানে এক বিরাট বাধা হয়ে দাঁড়ায় শিরিন। সে আচমকা পুলিশ নিয়ে হাজির হয়ে যায় পারুল আর রায়ানকে গ্রেপ্তার করানোর জন্য। পরিস্থিতি বেগতিক দেখে রায়ান পুলিশকে অনুরোধ করে যে পারুল প্রেগন্যান্ট, তাই পুলিশ যেন তাকে ছেড়ে দিয়ে শুধু রায়ানকেই নিয়ে যায়। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায় না এবং দুজনকে টানতে টানতে নিয়ে যেতে উদ্যত হয়। অবশ্য বাড়ি থেকে বেরোনোর আগেই ঘটে যায় এক অন্যরকম ঘটনা। শিরিন যতই ডালে ডালে চলুক না কেন, পারুলও পাতায় পাতায় ঘুরে নিজের বুদ্ধি খাটিয়ে ঠিকই ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছিল। সৌমিত্র কাকুকে আগে থেকেই সব জানানো থাকায় শেষ পর্যন্ত পুলিশও তাদের কোনো ক্ষতি করতে পারে না।

এই ঘটনার পর পারুল বহুবার শিরিনকে তার বাবার নাম জিজ্ঞাসা করে, কিন্তু শিরিন অত্যন্ত চতুরতার সাথে পারুলকে তার বাবার আসল পরিচয় জানতে দেয় না। আসলে শিরিন খুব ভালো করেই জানে যে, সে যদি আজ পারুলকে আসল সত্যিটা বলে দেয়, তবে তার নিজেরই মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। তাই সত্যিটা আড়াল করে উল্টে পারুলকে এতটা ছটফট করতে আর কষ্ট পেতে দেখে শিরিন মনে মনে বেশ আনন্দ পায়।

কিন্তু পারুলও সহজে হার মানার পাত্রী নয়। আগামী পর্বে দেখা যাবে, বাবার আসল পরিচয় খুঁজে বের করতে পারুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত নেয়। সে দৃঢ়তার সাথে বলে ওঠে “বাবার পরিচয় জানতে হলে মায়ের কাছে যেতে হবে। আর আমি সাউথ ইন্ডিয়া যাবো।” পারুলের এই সাহসি সিদ্ধান্তের কথা শুনে রায়ানও তাকে একা ছাড়তে রাজি হয় না। পারুলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে সে জানিয়ে দেয় “আমিও যাবো।” এরপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পরদিন সকালেই সাউথ ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে।

আরও পড়ুনঃ নাচে-গানে জমজমাট বিয়ের আসর! সম্রাট-ঝিনুকের গায়ে হলুদে খুশির আমেজ! হঠাৎ কিসের আশঙ্কা দানা বাঁধলো পল্লবীর মনে? দুর্ধর্ষ আজকের পর্ব

তবে এই যাত্রার শুরুতেই অপেক্ষা করছে এক মস্ত বড় টুইস্ট! পারুল ও রায়ানের সাউথ ইন্ডিয়া যাওয়ার এই পুরো কথোপকথনটি আড়াল থেকে লুকিয়ে শুনে ফেলে খলনায়িকা শিরিন। এখন দর্শকদের মনে একটাই বড় প্রশ্ন পারুলের এই পরিকল্পনার কথা জানতে পেরে শিরিন কি আবারও নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনবে? নাকি এবার সত্যিই সব বাধা পেরিয়ে সামনে আসতে চলেছে পারুলের মায়ের অতীত এবং তার বাবার পরিচয়ের আসল রহস্য? তা জানতে আগামী পর্বগুলোর দিকে চোখ রাখতেই হবে।

Back to top button