শিরিনকে শোধরানোর শেষ সুযোগ দিলো পারুল! নিজেকে পাল্টাতে পারবে তো শিরিন? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, হাউসকিপিং স্টাফের ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত চতুরতার সাথে গায়ত্রীর ঘরে ঢুকে পড়ে শিরিন। এরপর মাঝরাতে সে পারুলের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। শিরিন পারুলকে সরাসরি হুমকি দিয়ে জানায় যে, সে পারুলের দুই বাবা-মায়ের ঘরে দুটি শক্তিশালী বোমা লাগিয়ে রেখেছে। পরিস্থিতি আরও নির্মম করে তুলতে সে পারুলকে জানায়, চাইলেই এখন যেকোনো একজনকে বাঁচানো সম্ভব, কিন্তু অন্যজনকে হারাতে হবে। রাত বাড়ার সাথে সাথে এই মনস্তাত্ত্বিক খেলা আরও জটিল ও ভয়ঙ্কর হয়ে ওঠে। এক মুহূর্তের মধ্যেই পারুলের সামনে চলে আসে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে একজনকে বাঁচাতে গেলে অন্যজনকে হারানোর তীব্র ভয় কাজ করছে। এমন এক চরম সংকটময় পরিস্থিতি থেকে পারুল কীভাবে নিজেকে এবং নিজের পরিবারকে বের করে আনবে, সেটাই এখন বড় প্রশ্ন।
তবে পুরো ঘটনাটির চিত্রনাট্যে কিছু বাস্তবসম্মত খটকা বা খামতি লক্ষ্য করা গেছে, যা গল্পটিকে একটু বেশিই সুবিধাজনক উপায়ে এগিয়ে নিয়ে গেছে বলে মনে হয়। শিরিন দিব্যি রিসোর্টের আনাচে-কানাচে ঘুরে ঘুরে স্পিকার লাগাচ্ছে, সিসিটিভি বসাচ্ছে, বোমা রেখে যাচ্ছে এবং পুরো রিসোর্টের সিগন্যাল উধাও করে দিচ্ছে অথচ রিসোর্টের স্টাফ, সিকিউরিটি, এমনকি বাকি গেস্টদেরও যেন কোনো মাথাব্যথাই নেই। মনে হচ্ছিল, বিশালাকার এই পুরো রিসোর্টটা যেন শুধু শিরিনের অবাধ বিচরণের জন্যই খালি করে রাখা হয়েছে! এছাড়া লাউডস্পিকারে এতক্ষণ ধরে যে তুলকালাম কাণ্ড চলল, সেটাও অন্য কারোর কানে পৌঁছাল না এবং রিসোর্টের একজন মানুষও বাইরে বেরিয়ে এসে দেখার চেষ্টা করল না যে আসলে কী ঘটছে।
এর পরের দৃশ্যে পারুলদের রুমের ভেতরে যা ঘটল, তা আরও বেশি অবিশ্বাস্য ও কিছুটা মজার। দরজা বাইরে থেকে বন্ধ এবং বাইরে যাওয়ার কোনো উপায় নেই তা মেনে নিলেও, ঘরের ভেতরের চরিত্রগুলোর আচরণ ছিল বেশ হতাশাজনক। বিপদের মুখে সবাই মিলে অন্তত একবার জোরে দরজাটা ভাঙার চেষ্টা করবে, জানালার কাঁচ ভেঙে পালানোর পথ খুঁজবে বা অন্য কোনো বিকল্প উপায় বের করবে, সেটাই স্বাভাবিক ও প্রত্যাশিত ছিল। কিন্তু তা না করে ঘরের ভেতরের সবাই যেন একপ্রকার হাত গুটিয়ে দাঁড়িয়ে পরবর্তী পরিস্থিতির জন্য অপেক্ষা করতে লাগল। আর এই সুযোগেরই পূর্ণ ফায়দা তুলে শিরিন ঘরে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে তাদের আরও কোণঠাসা করে ফেলল।
আগামী পর্বের আগাম আভাসে দেখা যাচ্ছে যে, পারুল এখনও তীব্র আশাবাদী এবং সে বিশ্বাস করে ভালোবাসা দিয়েই শিরিনের মন বদলানো সম্ভব। তার মতে, “ভালোবাসার জিওন কাঠি শিরিঙ্গের মনে ছোঁয়াতে পারলেই ওকে ভালো করা যাবে।” তবে রায়ানের দৃষ্টিভঙ্গি এর সম্পূর্ণ বিপরীত এবং অত্যন্ত বাস্তবসম্মত। তার সোজা কথা হলো “শিরিন কুকুরের লেজ, ও কোনোদিনও সোজা হবে না।” টগরও মুখে কিছু না বললেও মনে মনে রায়ানের এই বাস্তববাদী কথার সাথেই সায় দেয়। ফলে আগামী পর্বে পারুলের অন্ধ বিশ্বাস এবং রায়ানের কঠিন বাস্তবতার এক অদ্ভুত দ্বৈরথ দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুনঃ উজিকে বাঁচাতে ঋষির পাল্টা আঘাত! সায়ন্তনের নিখোঁজ রহস্যে নতুন মোড়! সায়ন্তনকে আটকে রেখে মোক্ষম চাল দিলো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব
গল্পের শেষ দৃশ্যে পারুল সবাইকে জানায় যে, বাবা তাদের পিওর লাইফে এ যেতে বলেছেন। এই কথাটি শোনার পর থেকেই রায়ানের মনে সন্দেহের দানা আরও ঘনীভূত হয়। অতীত অভিজ্ঞতার আলোকেই রায়ানের ধারণা, শিরিন নিশ্চয়ই সেখানে আবার নতুন কোনো বড়সড় ঝামেলা পাকিয়ে রেখেছে এবং তাদের ফাঁদে ফেলতেই এই নতুন চাল। তবে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এবার সেখানে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো দ্বিতীয় উপায়ও খোলা নেই। সব মিলিয়ে গল্পটি আবার এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে একদিকে পারুল এখনও মানুষকে শুধরে যাওয়ার সুযোগ দিতে চায় এবং অন্যদিকে রায়ান তাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে নারাজ। এখন দেখার বিষয়, শিরিন কি সত্যিই বদলাতে চাইছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর নীল নকশা।

