পালিত বাবার ঘাড়ে মিথ্যে চুরির অপবাদ! মাকে খুঁজতে যাবার পথে ফের বাধা! পারুলের রোষের মুখে শিরিনের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিক (Bengali Serial) সাধারণ মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ধারাবাহিকগুলি সারাদিনে আমাদের মা কাকিমাদের ক্লান্তি নিমেষের মধ্যে দূর করে দিতে সাহায্য করে। সন্ধ্যের পরে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখতে ভালোবাসেন প্রত্যেকেই। সেরকমই বাংলা ধারাবাহিকগুলির তালিকায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। সেরকমই একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঠিক সিঁদুর দানের আগের মুহূর্তে রুক্মিণীকে নিয়ে বিয়ের মন্ডপে হাজির হয় পারুল। রুক্মিণীকে দেখে অবাক হয়ে যায় গোপাল। গোপালের হাত থেকে সিঁদুর পড়ে যায়। উপস্থিত সকলেই তো অবাক হয়ে যায় রুক্মিণীকে দেখে। গোপাল ছুটে যায়, রুক্মিণীর উপর যে অভিমান হয়েছে গোপালের সেটা কথায় বোঝা যায়। রুক্মিণী বারবার গোপালের কাছে ক্ষমা চায়। গোপালের কাছে ফিরে আসার কথা বলে। কিন্তু গোপালের কাকিমা অভিনন্দা বারবার বাধা দেয়। অভিনন্দা জানিয়ে দেয় এখন রুক্মিণীর সাথে গোপালের ডিভোর্স হয়ে গেছে। তাহলে গোপালের সঙ্গে তার বিয়েটা হবেই।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 16 October, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৬ অক্টোবর আজকের পর্ব

গোপালের কাকিমা তো বারবার বাধা দিতে থাকে রুক্মিণী আর গোপালের মাঝে। পারুল রুক্মিণীকে বলতে বলে কে তাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করেছিল, কেন ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল রুক্মিণী। তারপর রুক্মিণী বলে তার মা এবং কাকিমা মিলে জোর করে রুক্মিণীকে দিয়ে সই করিয়ে নিয়েছে ডিভোর্স পেপারে। আর পাশাপাশি রুক্মিণী গোপালকে নিজের মনের কথাও জানিয়ে দেয়। সে গোপালকে ভালোবেসে ফেলেছে সে কথা সকলের সামনে জানায় রুক্মিণী। রুক্মিণীর মুখে ভালোবাসার কথা শুনে গোপাল তাকে জড়িয়ে ধরে সকলের সামনে। কিন্তু অভিনন্দার মা গোপালের কাকিমা কোন কথা শুনতে চায়না। জোর করে গোপালকে টেনে নিয়ে আসতে চায়। কিন্তু গোপাল আসেনা পারুল বাধা দেয় গোপালের কাকিমাকে।

গোপালের কাকিমা জোর করে বলে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে তাই কোনভাবেই অভিনন্দার সঙ্গে বিয়েটা আটকানো যাবে না। তখন পারুল সকলের সামনেই ডিভোর্স পেপার দেখতে চায়। এদিকে ডিভোর্স পেপার সবসময় নিজের কাছাকাছি নিয়ে ঘুরছিল গোপালের কাকিমা। তবে পারুল আগে থেকেই বুঝতে পেরে গোপালের ভাইকে বলে সেই ডিভোর্স পেপার পুড়িয়ে দেয়। তাই যখন ডিভোর্স পেপার খুঁজে পায় না কাকিমা তখন বুঝতেই পারে পারুল নিশ্চয়ই কোন কারসাজি করেছে। কিন্তু ডিভোর্স পেপার যেহেতু নেই তার আর কোন প্রমাণও নেই।

আরও পড়ুনঃ তাইজির সামনে দাঁড়িয়েই তাকে সরাসরি চ্যালেঞ্জ করলো ফুলকি! গর্ভবতী অবস্থায় ফুলকির সাথে ঘটে গেল বড় দুর্ঘটনা! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে অভিনন্দা বিয়ের মন্ডপ থেকে নেমে বলে সে যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। এই বলে রুক্মিণীকে টানতে টানতে বাইরে নিয়ে আসে অভিনন্দা। আর একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে সকলকে জানাই রুক্মিণী যখন গোপালকে ভালোবাসার কথা জানিয়েছে তাহলে গোপালের ভালো থাকার দায়িত্ব রুক্মিণীকে এবার থেকে নিতে হবে। রুক্মিণী যদি কথা দেয় সে গোপালকে ভালো রাখবে তবে এই বিয়ে থেকে সরে এসে রুক্মিণী গোপালের নতুন করে বিয়ে দেবে সে। অভিনন্দার মুখে এমন কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। কেউ ভাবতে পারেনি অভিনন্দা এমন একটা প্রস্তাব দেবে। এরপরে অভিনন্দা নিজে রুক্মিণীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। গোপালের সাথে রুক্মিণীর আবার বিয়ে হয়। ওদিকে বাড়ি ফিরে দাদু রায়ান এবং পারুলকে পুরস্কৃত করে। যেই টাকাটা রুক্মিণীর জন্য খরচ করেছিল পারুল সেই টাকাটা তাকে ফেরত দেওয়া হয়। সাথে দাদু পারুলকে তার মনের ইচ্ছে জানানোর জন্য সুযোগ দেয়। পারুল তখন জানায় সে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ভারতে গিয়ে নিজের মাকে খুঁজবে। আর এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে রায়ানের মা জানিয়ে দেয় শিরিনের মাকে। শিরিনের মা পারুলকে আটকানোর জন্য পারুলের পালিত বাবার উপরে মিথ্যে চুরির দায় দিয়ে তাকে গ্রেফতার করায়। কিন্তু পারুল কথা দেয় সে অপরাধীকে খুঁজে বার করবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button