বাবা ভুবনেশ্বরের কাছে চিঠি লিখে কি চাইলো রায়ান? সেই চিঠি হাতে আসতেই মাথা ঘুরে গেল পারুলের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার পর্দায় (Zee Bangla) বর্তমানে যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে পরিণীতা (Parineeta)। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায়।
শুরু থেকেই তাদের মাঝে তৈরি হওয়া দ্বন্দ্ব, ঝগড়া, একে অপরকে টক্কর দেওয়া এবং প্রত্যেকটা সময় চলতে থাকা প্রতিযোগিতা দর্শকদের মাতিয়ে রেখেছে। গত সপ্তাহে টিআরপিতে ধারাবাহিকটি প্রথম স্থান অর্জন করতে না পারলেও দর্শকদের ধারণা এই সপ্তাহে আবারো সিংহাসনে ফিরবে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, রায়ানকে ছাপিয়ে গিয়েছে পারুল। রায়ান শুধু একটা ইউনিভার্সিটিতে কিছু গাছ কিছু সোলার প্যানেল আর ডাস্টবিন বসিয়েছে। কিন্তু পারুল বাঁকুড়ায় গোটা একটা ইউনিভার্সিটি খুলে ফেলেছে। সে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কথা ভেবেছে যারা তাদের গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে।
পারুলের এই কীর্তি দেখে অবাক হয়ে গিয়েছে রায়ান। সে নিজেই পারুলের কাছে হার স্বীকার করে নিয়েছে। যা রীতিমতো মতো চমকে দিয়েছে পারুলকে। পারুল ভাবতে পারেনি রায়ান তার জন্য নিজের জায়গা ছেড়ে দেবে। রায়ানের প্রতি পারুলের ভালোবাসা আরো অনেক গুণ বেড়ে গেছে এই ঘটনায়।
আরও পড়ুনঃ নায়ক-নায়িকার টানাপোড়েনে অনিশ্চয়তায় ধারাবাহিক! তিতিক্ষা নয়, অপর্ণা চরিত্রে নির্বাচিত হয়েছেন অভিকা মালাকার? নতুন গুঞ্জনে উত্তাল টেলিপাড়া!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা, পারুল রায়ানকে বলছে, তাদের গ্রামে একটা পূজো হবে। সেখানে বাবা ভুবনেশ্বর এর কাছে চিঠি লিখে সবাই নিজের মনস্কামনা জানাবে। আর এক বছরের মধ্যেই বাবা ভুবনেশ্বর সেই মনস্কামনা পূরণ করবে। এটা শুনে নতুন একটা বুদ্ধি মাথায় আসে রায়ানের। সে নিজের কোন মনস্কামনা লিখতে চলেছে চিঠিতে?

