নায়ক-নায়িকার টানাপোড়েনে অনিশ্চয়তায় ধারাবাহিক! তিতিক্ষা নয়, অপর্ণা চরিত্রে নির্বাচিত হয়েছেন অভিকা মালাকার? নতুন গুঞ্জনে উত্তাল টেলিপাড়া!

টলিউডে আবারও শুরু হয়েছে নতুন উত্তেজনা। জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের মনোমালিন্য নিয়ে আগেই সরগরম হয়েছিল নেটদুনিয়া। এবার সেই পুরনো বিরোধ নতুন রূপে ফিরে এসে আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে—চলবে তো ‘চিরদিনই তুমি যে আমার’? নাকি জনপ্রিয় সিরিয়ালের ভবিষ্যৎ এবার সত্যিই ঝুলে গেল দড়িতে?
দাসানি ২ স্টুডিয়োয় ধারাবাহিকের শুটিং এখনো চলছে ঠিকই, তবে পরিবেশ নাকি মোটেই স্বস্তিদায়ক নয়। সামনে সামনে সব ঠিক থাকলেও ভেতরে নাকি চলছে অস্বস্তির স্রোত। নায়িকা দিতিপ্রিয়াকে অন্য কলাকুশলীদের সঙ্গে নিশ্চিন্তে ক্রিকেট খেলতে দেখা গেলেও সেখানে নেই নায়ক জীতু। আবার যখন জীতু স্টুডিয়োয়, তখন দিতিপ্রিয়া নন। দুই শিল্পীর এই দূরত্ব নিয়ে প্রযোজকও নাকি বিরক্ত। এমন কথাও শোনা যাচ্ছে, সংস্থাটি নতুন ধারাবাহিকের প্রস্তুতিও শুরু করে দিয়েছে।
এই গুঞ্জনের সত্যতা জানতে দু’জনের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু জীতুর ফোন ব্যস্ত ছিল, আর দিতিপ্রিয়া একদম সাড়া দেননি। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র শুধু এটুকুই বলেছে—বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
কয়েক মাস আগেই প্রথম বড় বিবাদ প্রকাশ্যে আসে। তখন দিতিপ্রিয়া অভিযোগ করেন, জীতুর আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলছে। তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কথাও জানান। জবাবে জীতু তাঁদের চ্যাটের কিছু স্ক্রিনশট সামনে আনেন। তিনি দাবি করেন, দিতিপ্রিয়া বয়সে ছোট, ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক, তাই তিনি বিষয়টি হালকাভাবে নিচ্ছেন। মনে হয়েছিল, ঝামেলা মিটে গেছে। কিন্তু বাস্তবে তার উল্টোই ঘটেছে।
সাম্প্রতিক দিনে আবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। জীতুর দাবি, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে শট দিতে চাইছেন না এবং তাঁকে ‘ভাল মানুষ’ মনে করেন না। এ সবই নাকি প্রযোজনা সংস্থার লোকজন তাঁকে জানিয়েছেন। এমনকি তাঁকে নাকি ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথাও পরামর্শ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন—জীতু কি সত্যিই সেই পথ বেছে নেবেন? নাকি এই সংঘাতেই থেমে যাবে জনপ্রিয় সিরিয়ালের যাত্রা? উত্তর দেবে সময়ই।
আরও পড়ুনঃ ‘আপনাদের জন্যই জোকার সাজি…’- অকারণে জিতুকে কোণঠাসা! জিতুর পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ অভ্রজিত!
এর মাঝে শোনা যাচ্ছে নতুন খবর। সমাজ মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। আগের দিন সোনা গেছিল জিতুর নায়িকা হিসেবে দেখা যাবে তিতিক্ষা দাসকে। তবে এইবার শোনা যাচ্ছে অন্য কথা। অপর্ণা চরিত্রে আরো ভালো মানাবে অভিকা মালাকারকে। তাই এইবার দিতিপ্রিয়ার বদলে দেখা যাবে অভিনেত্রী অভিকাকে। এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।

