রুকুকে বের করে দিল অভিনন্দা! বিদেশ থেকে ছুটে এসেও কি তবে গোপালকে ফিরে পাবেনা রুক্মিণী? সবার অলক্ষ্যে কিস্তিমাত করলো পারুল! ধামাকাদার আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সবাই মিলে আলোচনা করতে থাকে কত তাড়াতাড়ি সম্ভব চন্দননগর পৌঁছানো যায়। রানুকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় পারুল। ওদিকে পারুল যে রুক্মিণীকে নিয়ে চলে আসছে সেই খবর জানিয়ে বিয়ের লগ্ন আগানোর ব্যবস্থা করে বিডিওর বাড়ির লোকজন। কিন্তু ওদিকে মাঝপথে হঠাৎই পারুলদের গাড়ি খারাপ হয়ে যায় আর পারুল ঠিক করে যেই গাড়ি পাবে তারা সেই গাড়ি চুরি করতে হবে এখন গোপালের কাছে পৌঁছানোর জন্য। ভালোবাসায় সব সঠিক সেটাই বিশ্বাস করে পারুল।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 15 October, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৫ অক্টোবর আজকের পর্ব

তারপর সেখানেই রাখা একটি গাড়ি দেখতে পায় পারুল। রায়ানকে ইশারায় বুঝিয়ে দেয় কি করতে হবে। প্রথমে তো এই কাজ করতে সমর্থন করে না কেউ। কারণ এই কাজ করলে ধরা পড়ার চান্স রয়ে যায়। তাই জন্য প্রথমে এই কাজ করতে ভয় পায়। কিন্তু এছাড়া উপায় নেই। তাই গিয়ে কোন রকমে গাড়ি লক খোলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই বেজে ওঠে হর্ন। আর সেখানে উপস্থিত দুজন পুলিশ ধরে ফেলে রায়ান পারুলকে। কিন্তু ততক্ষণে গাড়ির ভেতরে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে তারা গাড়ি নিয়ে পালাতে শুরু করেছে। আর পেছন পেছনে ধাওয়া করতে থাকে পুলিশ।

ওদিকে তো বিয়ের এক এক করে সমস্ত নিয়ম হতে শুরু করেছে। মালাবদল, সাত পাকে ঘোরা সবই এক এক করে হচ্ছে নিয়ম মত। গোপাল কোন নিয়ম মন থেকে পালন করছে না। এর পরে আসে সিঁদুর দানের পালা। সিঁদুর দানের ঠিক আগের মুহূর্তে গোপাল অভিনন্দাকে জানায় সে মন থেকে এই বিয়েটা করছে কিনা কারণ গোপাল এখনো রুক্মিণীকে ভালোবাসে আর গোপালের মনে সব সময় রুক্মিণী রাজত্ব করবে। এটা জানার পরেও তাকে বিয়ে করবে কিনা অভিনন্দা। কিন্তু অভিনন্দা জানায় সে গোপালকে বিয়ে করতে চায়।

আরও পড়ুনঃ এক রাতেই খেলা ঘুরিয়ে দিলো ফুলকি! গুন্ডাদের কুপোকাত করে উদ্ধার করলো পাচার হওয়া সোনা! দুর্ধর্ষ আজকের পর্ব!

তারপর ঠিক সিঁদুর দানের আগের মুহূর্তে রুক্মিণীকে নিয়ে বিয়ের মন্ডপে হাজির হয় পারুল। রুক্মিণীকে দেখে অবাক হয়ে যায় গোপাল। গোপালের হাত থেকে সিঁদুর পড়ে যায়। উপস্থিত সকলেই তো অবাক হয়ে যায় রুক্মিণীকে দেখে। গোপাল ছুটে যায়, রুক্মিণীর উপর যে অভিমান হয়েছে গোপালের সেটা কথায় বোঝা যায়। কিন্তু পারুল জানায় এখন এটা মান অভিমান করার সময় নয়, গোপাল সিদ্ধান্ত না নিলে তিন তিনটি জীবন নষ্ট হয়ে যাবে। রুক্মিণী বারবার গোপালের কাছে ক্ষমা চায়। গোপালের কাছে ফিরে আসার কথা বলে। কিন্তু গোপালের কাকিমা অভিনন্দা বারবার বাধা দেয়। অভিনন্দা জানিয়ে দেয় এখন রুক্মিণীর সাথে গোপালের ডিভোর্স হয়ে গেছে। তাহলে গোপালের সঙ্গে তার বিয়েটা হবেই। এই বলে রুক্মিণীকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় অভিনন্দা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button