রায়ানের গাছ আর সোলার প্যানেলকে ছাপিয়ে গেল পারুল! ইতিহাস রচনা করলো সে! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ডিন স্যার! দুর্ধর্ষ আজকের পর্ব!

চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) পরিণীতা (Parineeta)। তাই আগামী সপ্তাহে ধারাবাহিকটিকে পুনরায় টিআরপির শীর্ষে তোলার জন্য দুর্ধর্ষ প্লট রচনা করেছে ধারাবাহিক কর্তৃপক্ষ। যা মাথা ঘুরিয়ে দিতে চলেছে দর্শকদের।

এক বছর হয়ে গেল সম্প্রচারিত হচ্ছে পরিণীতা। বর্তমানে যে গল্প সম্প্রচারিত হচ্ছে সেটাই হতে চলেছে এই ধারাবাহিকের সব থেকে শ্রেষ্ঠ প্লট। শুরু থেকেই রায়ান এবং পারুলের মধ্যে দ্বন্দ্ব বিবাদ লেগেই রয়েছে। তবে এইবার যেটা হতে চলেছে সেটা সারা জীবন মনে রাখবে বাংলার দর্শক। পারুলের হাত ধরেই পড়াশোনায় মনোযোগী হয়েছে রায়ান। শিরিনের ভরসায় না থেকে স্বাবলম্বী হতে শিখেছে। আজ সেই রায়ান পারুলের সাফল্যে ইর্ষান্বিত।

এইবার নিজের আত্মসম্মান রক্ষা করতে এবং নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করতে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়েছে পারুল। এদিকে রায়ান শুরুতে বেশ চাপে পড়ে গেছিল। কারণ পুঁথিগত বিদ্যা অর্জন করলেও স্বাভাবিকভাবে ভাবনা চিন্তা করার ক্ষমতা, বইয়ের বাইরে গিয়ে জগৎটাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা, পারুলের চাইতে তার মধ্যে অনেকটাই কম।

বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে সে ঠিক করে এই কলেজটাকে সবুজে ভরে দেবে। সবাই মিলে অনেক গাছ নিয়ে আসে, এছাড়াও নিয়ে আসে সোলার প্যানেল। যাতে করে সূর্যের তাপেই বিদ্যুৎ উৎপন্ন হয়। এইভাবে গোটা কলেজটাকে ইকো কলেজ বানানোর চিন্তা ভাবনা করে সে। এভাবেই সে কলেজের আসন্ন পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হিসেবে নিজেকে দাঁড় করাতে চায়।

আরও পড়ুনঃ অরণ্যকে ফিরিয়া আনতে ফুলকির নতুন অভিযান! মেয়েকে দেওয়া কথা রাখতে ফের পুরনো রূপে ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

অন্যদিকে, প্রথমেই হম্বিতম্বি না করে একটা ভালো পরিকল্পনা করে পারুল। কিন্তু সেটা এভাবে একলা বা বন্ধুদের নিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই সে প্রথমেই যায় তাদের ডিন স্যারের কাছে। ডিন স্যারকে সে তার পরিকল্পনার কথা খুলে বলে। পারুলের কথা শুনে অবাক হয়ে যায় ডিন। সে বলে, “এই কাজটা করতে গেলে শিক্ষামন্ত্রীর পারমিশন লাগবে। তবে যদি এই কাজটা সফল ভাবে করা যায়, তাহলে তুমি ইতিহাস গড়বে পারুল।” কি করতে চলেছে পারুল? আন্দাজ করতে পারছেন দর্শকরা?

Back to top button